সাধারণ পোশাকে গর্জিয়াস লুক আনতে মিরর ওয়ার্ক!

sub-editor · May 02, 2017 · 1 min read

সাধারণ পোশাকে গর্জিয়াস লুক আনতে মিরর ওয়ার্ক!

পোশাকে একটু ভিন্নতা আনতে আমরা নতুন ডিজাইন খুঁজি , সমসময়ই একই রকমের পোশাক-আশাক পরতেও ভালো লাগে না । আবার গরমে গর্জিয়াস লুক আনতে মোটা কাপড় পরা কষ্টকর । আজকাল তাই নতুনভাবে চলছে মিরর ওয়ার্কের ড্রেস । পাশাপাশি এটা ছোট কটি, কুর্তি, ফতুয়া এমন কি শাড়িতেই চলছে এর প্রভাব । তাই এই গরমে সুতি কাপড়েই মিরর ওয়ার্ক করছেন তরুণীরা ।

[picture]

কীভাবে করবেন?

১. চাইলে ঘরে বসেই করতে পারেন এই কাজ । প্রথমে ডিজাইন নিজের মতো করে স্কেল আর পেন্সিলের সাহায্যে এঁকে নিন । অথবা বাজারে বিভিন্ন ডিজাইন পাওয়া যায় কাপড়ের উপর আঁকার জন্য, সেসব কিনে নিতে পারেন । এরপর মিরর একটি একটি করে আঠা দিয়ে বসিয়ে নিজের মন মতো রঙিন সুতা দিয়ে সিলাই করে নিন । নিচে একটি ডিজাইন কয়েকটি ধাপের সাহায্যে দেখানো হলো - Untitled

২. নিজে করতে না চাইলে রেডিমেড কিনে নিতে পারেন অথবা অর্ডার দিয়েও আজকাল অনেকেই বানিয়ে নিচ্ছেন । আপনিও বানিয়ে নিতে পারেন । কোথায় পাবেন এবং দামদরটা কেমন হবে? বিভিন্ন লেইসের দোকানে পাবেন যেকোনো সাইজ আর আকারের মিরর । মিররের লেইসও পাওয়া যায় । এসব দোকানে ১০০ টা মিরর ৫০ থেকে ৬০ টাকা করে বিক্রি করে । বড়গুলো ৮০ থেকে ১৫০ করে ।

28afcb383f47ef24e022eba51d56f70c

নিউমার্কেট আর গাউসিয়াতে মিরর ওয়ার্কের সালওয়ার কামিজ স্টিজ এবং আনস্টিজ দুটোই পাওয়া যায় । বিভিন্ন রঙের কাপড়ের উপর কাজ করা অথবা ভেজিটেবল ডাইং করার পর মিরর বসানো , আবার ব্লকের উপর করা মিরর ওয়ার্কের ড্রেস পাওয়া যায় ।

ডিজাইন আর কাজ অনুযায়ী দাম পরবে ১২০০ থেকে ৩৫০০ টাকা সেট । শুধু কামিজ ৮০০ থেকে ১৫০০ টাকা । শুধু মিরর ওয়ার্কের ওড়না ৯০০ থেকে ১৫০০ । গর্জিয়াস হলে ৩০০০ টাকার ওড়নাও আছে ।

মিরর ওয়ার্কের রেডিমেড ব্লাউজ পাবেন গাউসিয়ার ২ তালায় । দাম পড়বে ৯০০ থেকে ৪০০০ । গোল কিংবা চারকোণা বিভিন্ন ডিজাইনের ছোট, বড় বা মাঝারী সাইজের মিরর বসানো রেডিমেড পোশাক পাবেন বসুন্ধরা , রাপা প্লাজা , সানরাইজ প্লাজাতে । দাম ১৫০০ থেকে ৫০০০ টাকা ।

mirror-work-saree-blouse-ideas

অনলাইনে বিভিন্ন পেইজেও এসব বেশ কেনাবেচা হচ্ছে এখন । অর্ডার করতে পারেন ঘরে বসেই । অর্ডার দিয়ে বানাতে চাইলে নিউমার্কেটের ২ এবং ৩ তলায় এসবের রমরমা কেনাবেচা চলে এখন । কারিগররা বিভিন্ন ডিজাইনের ভিত্তিতে অর্ডার নিয়ে থাকেন । ডিজাইন অনুযায়ী দামদর ৫০০ থেকে ২০০০ হয় । শাড়ি, ব্লাউজ, সালওয়ার কামিজ, ফতুয়া, কুরতি কিংবা কটিতে করে নিতে পারেন মিরর ওয়ার্ক ।

কারিগরদের ডিজাইন দিয়ে দিলে তারা এক সপ্তাহের মধ্যে করে দেন । নিজের পছন্দের রঙ অনুযায়ী এখন কাপড় কিনে এসব পোশাক বানিয়ে ফেলতে পারেন সহজেই!

ছবি - পিন্টারেস্ট ডট কম, কীওয়ার্ডসাজেশন ডট কম, এলিগেন্টফ্যাশনওয়্যার ডট কম

লিখেছেন - সোহানা মোরশেদ

সম্পর্কিত লেখা

মিরর সেলফি কেন এত জনপ্রিয়? জানুন ট্রেন্ডের পেছনের গল্প
লাইফ স্টাইল

মিরর সেলফি কেন এত জনপ্রিয়? জানুন ট্রেন্ডের পেছনের গল্প

সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে এখন মিরর সেলফি কেন এত জনপ্রিয়? আজকের লেখায় জানবেন ছবি তোলার এই নতুন ট্রেন্ডের জনপ্রিয়তার রহস্য। আজকাল সোশ্যাল মি...

ব্লাউজে মোহনীয় আপনি
ট্রেণ্ডস এন্ড শপ

ব্লাউজে মোহনীয় আপনি

আমাদের উপমহাদেশে সবচেয়ে আকষর্ণীয় ও অসাধারণ সুন্দর পোশাকটি কি বলুনতো?হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ।সেই অনন্য সুন্দর পোশাকটি হল শাড়ী ।শাড়ীতে বাঙালী নারীদের...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

আরও পড়ুন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম
ফ্যাশন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম

মাঝে মাঝে এমন হয় যে যতই আমরা এক্সারসাইজ করি না কেন বা পছন্দের খাবার এড়িয়ে চলি না কেন ( যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তেলেভাজা খাবার অথবা হাই ক্যালরি স...

আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট!
মেকআপ

আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট!

আপনার চেহারায় সবচেয়ে আকর্ষণীয় ফিচার কি? বেশিরভাগ মানুষই উত্তর দিবেন – চোখ। আর এ চোখজোড়াকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন একটুখানি আইশ্যাডো, কাজ...

খাদি | ফ্যাশনে শেকড়ের টান
ফ্যাশন

খাদি | ফ্যাশনে শেকড়ের টান

জমকালো সন্ধ্যা। চারদিকের নিয়ন আলোর ছটায় ম্লান হতে বসা বাংলাদেশের ঐতিহ্য নতুন রূপে আবারো সামনে এলো। দেশ বিদেশের অসংখ্য ফ্যাশন ডিজাইনার। আর কয়েক’শ খাদির...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

…