মাসিক বন্ধ হয়ে যাওয়া | কারণ, লক্ষণ ও চিকিৎসা জানেন কি?

শারমিন আখতার চৌধুরী · Oct 08, 2013 · 1 min read

মাসিক বন্ধ হয়ে যাওয়া | কারণ, লক্ষণ ও চিকিৎসা জানেন কি?

মেনোপজ হল স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়া। কখন বুঝবেন আপনি মেনোপজে পৌঁছেছেন? অন্তত এক বছর যদি টানা আপনার মাসিক বন্ধ থাকে তবে বুঝবেন আপনার মেনোপজ হয়েছে। সাধারণত ৪০-৫০ এর মধ্যে এই শারীরিক পরিবর্তন হয়ে থাকে। ৪০ বা এর আগে হলে তাকে প্রিম্যাচুর মেনোপজ বলে। ৫৫ এর পরেও না হলে তাকে ডিলেইড মেনোপজ বলে। মাসিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে চলুন জেনে নিই বিস্তারিত।

বয়স ভেদে মাসিক - shajgoj.com

মাসিক বন্ধ হয়ে যাওয়া বা মেনোপজের কারণ

- ওভারিয়ান ফলিকুলার একটিভিটি কমে গেলে অর্থাৎ মেনোপজের কয়েক বছর আগে থেকেই ওভারিয়ান ফলিকল কমে যেতে থাকে এবং পিটুইটারি গোনাডোট্রোপিনের প্রতি অসংবেদনশীল হয়ে যেতে থাকে। ওভারি থেকে হরমোন নিঃসরণ বন্ধের ফলই মেনোপজ।

- ওভারিয়ান ফেইলিউর হলে।

- কোনো কারণে দুইটি ওভারি ফেলে দিলে স্বাভাবিক ভাবেই মেনোপজ হয়ে যায় (অনেক রোগেরই চিকিৎসার জন্যে ওভারি ফেলে দিতে হতে পারে)।

- ল্যাকটেশনের (বাচ্চাকে দুধ পান করানো) সময় ঘন ঘন চক্র ধরে প্রচুর প্রোলাক্টিন নিঃসরণ হয় যা গোনাডোট্রোপিন এর নিঃসরণকে বন্ধ করিয়ে ওভারি থেকে স্টেরয়েড হরমোন তৈরি বন্ধ করে দিতে পারে।

- গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এগোনিস্ট ফাইব্রোয়েড বা এন্ডোমেট্রিওসিস চিকিৎসায় ব্যবহার করা হয়, যা ওভারি থেকে স্টেরয়েড হরমোন নিঃসরণ বন্ধ করে চিরদিনের মত মাসিক হওয়া বন্ধ করে দিতে পারে।

মেনোপজের লক্ষণ সমূহ

০১. ভেসোমোটর - হাত পা জ্বালা করা, রাতে ঘেমে ওঠা, বুক ধড় ফড় করা, ক্লান্ত লাগা, রাতে ঘুম না হওয়া।

০২. ইউরোজেনিটাল - প্রস্রাব ধরে রাখতে না পারা, প্রস্রাবে জ্বালাপোড়া, হাঁচি-কাশিতে প্রস্রাব পড়ে যাওয়া। যোনিপথে রক্তপাত, যোনি শুষ্কতা, যৌন মিলনে কষ্ট হওয়া, যোনিতে ইনফেকশন, চুলকানি, সাদা স্রাব যাওয়া, যৌন চাহিদা কমে যাওয়া।

০৩. চামড়া ও চুল - চামড়ার স্থিতিস্থাপকতা কমে যায়। সিবাম ও ঘাম নিঃসরণ কমে যায়, চামড়ার নীচের ফ্যাট কমে যায়।

০৪. মানসিক পরিবর্তন - মাথা ব্যথা, অস্থির লাগা, হতাশ লাগা, হুটহাট রেগে যাওয়া, ঝিমানি ভাব।

মাসিক বা মেনোপজের লক্ষণ সমূহ - shajgoj.com

০৫. অষ্টিওপোরোসিস, হাড় ব্যথা , হাড় ভেঙ্গে যাওয়া।

০৬. করোনারি হার্ট ডিজিজ, ইশকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক হতে পারে।

মেনোপজ একটি স্বাভাবিক ঘটনা। এতে খুব বেশি সমস্যায় পরার কথা নয়। কিন্তু মেনোপজের প্রভাবে অনেক সময় লক্ষণ সমূহ ভয়াবহ আকার ধারন করতে পারে। যদি হরমোন বন্ধের ফলে মেনোপজে পৌঁছানো মহিলা কষ্টের মুখোমুখি হয় তবে তারও কিছু চিকিৎসা আছে। কিন্তু এটি নির্ণয় করা অর্থাৎ আসলেই মেনোপজের জন্যে হয়েছে কিনা তাও জানা দরকার।

মাসিক বন্ধ হয়ে যাওয়া নির্ণয়

১. ১ বছরেরও বেশি সময় মাসিক বন্ধ থাকা।

২. ভেজাইনাল সাইটোলজি- ম্যাচুরেশন ইনডেক্স যদি কমপক্ষে ১০/৮৫/৫ হয়।

৩. সিরাম ইস্ট্রাডিওলঃ ২০ পিকোগ্রাম/মিলিলিটারের কম হলে।

৪. সিরাম এফ এস এইচ ও এল এইচঃ ৪০ মিলি আই ইউ/ মিলি লিটারের কম হলে।

মাসিক বন্ধ হয়ে যাওয়া বা মেনোপজে চিকিৎসা

কাউন্সেলিং এ রোগীকে বোঝাতে হবে যে এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণে হচ্ছে এবং আস্থা দিতে হবে যে সেরে যাবে।

নন-হরমোনাল ট্রিটমেন্ট

মাসিক এ পুষ্টিদায়ক খাবার - shajgoj.com

- পুষ্টিদায়ক খাবার দেওয়া।

- ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফ্লুওরাইড, বাইফস্ফনেট, ক্যালসিটনিন, থায়াজাইড, পেরোক্সেটাইন, ক্লোনিডিন, ইস্ট্রোজেন রিসেপ্টর মওডুলেটর, গাবাপেন্টাইন ব্যবহার করলে ফল পাওয়া যেতে পারে। কিন্তু কার কোনটা লাগবে চিকিৎসকের পরামর্শ নিলে জানা যাবে। কারণ এক এক সমস্যার জন্য এক এক ওষুধ লাগবে, ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে স্বাভাবিক ভাবেই ক্ষতি হবে।

- বিড়ি সিগারেট ও মদ জাতীয় কিছু থাকলে খাওয়া ছেড়ে দিতে হবে।

হরমোনাল ট্রিটমেন্ট

hormone replacement therapy সংক্ষেপে HRT। হরমোনগুলো হচ্ছে, ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন প্রিপারেশন একত্রে বা ইস্ট্রোজেন ও এন্ড্রোজেন প্রিপারেশন। হরমোন তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয়।

০১. লক্ষণসমূহ প্রতিকারে।

০২. অস্টিওপোরোসিস প্রতিরোধে।

০৩. মেনোপজের বছর গুলোতে জীবন যাত্রার মান উন্নয়নে।

ছবিঃ সংগৃহীত - আকাশান্যাচারালস.কম, netdna-ssl.com

সম্পর্কিত লেখা

মেনোপজ পরবর্তী মানসিক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?
সুস্থতা

মেনোপজ পরবর্তী মানসিক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?

জন্মের পর থেকেই একজন নারী তার জীবনের অনেকগুলো ধাপ পার করে থাকে৷ শৈশব, কৈশোর, তারুণ্য ও একসময় এসে পৌঁছায় মধ্যে বয়সে। প্রতিটা ধাপে তাকে নানা রকম পরিবর্ত...

মেনোপজ কী, কেন হয় ও ৭টি লক্ষণ সম্পর্কে কতটুকু জানেন?
সম্পাদকের পছন্দ

মেনোপজ কী, কেন হয় ও ৭টি লক্ষণ সম্পর্কে কতটুকু জানেন?

অনেক মহিলাই আছেন, যাদের মেনোপজ এর সময় এগিয়ে আসছে এবং এটা নিয়ে তাদের মধ্যে একটা চাপা আতংক বা দুশ্চিন্তা কাজ করে। অনেকে আবার এটা নিয়ে কুসংস্কারে ভোগেন।...

মেনোপজ | রজোবন্ধ বা স্থায়ীভাবে মাসিক বন্ধ হওয়ার উপসর্গগুলো কী?
সুস্থতা

মেনোপজ | রজোবন্ধ বা স্থায়ীভাবে মাসিক বন্ধ হওয়ার উপসর্গগুলো কী?

৪০-৪৫ বছর বয়স পার হলেই নারীদের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন শারীরিক এবং মানুষিক দুই রকমেরই হয়ে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিবর্তন...

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার এখন অস্বাভাবিক বা রেয়ার কোন রোগ নয়। আমরা প্রায়ই আমাদের আশেপাশে অনেক মহিলাকে এ রোগে আক্রান্ত হতে দেখি বা শুনি। কিন্তু...

আরও পড়ুন

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?

১২-১৩ বছর বয়স থেকে ৪৫-৫০ বছর অবধি একজন নারীর প্রজননকাল। অর্থাৎ সন্তান ধারনের জন্য তার শরীরে এই সময়ে প্রতি মাসে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণুর সংস্পর্শে স...

মন ভালো রাখতে ‘হ্যাপি হরমোন’ এর নিঃসরণ কীভাবে বাড়ানো যায়?
সুস্থতা

মন ভালো রাখতে ‘হ্যাপি হরমোন’ এর নিঃসরণ কীভাবে বাড়ানো যায়?

‘হরমোন’ খুব পরিচিত একটি শব্দ, তাই না? কিন্তু আমরা কতটুকু জানি এই হরমোন সম্পর্কে? আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কতটুকু, সেটা জানতে গেলে অনেক কথা-ই বল...

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 
সম্পাদকের পছন্দ

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 

একজন মেয়ে হিসাবে আপনার রিপ্রোডাক্টিভ অরগ্যান, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর পিরিয়ড সংক্রান্ত হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি? আর ছেলেদের কাছে প্রশ্ন আ...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?
মা ও শিশু

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) একটি পরিচিত হরমোনের সমস্যা যা প্রতি এক শত জন নারীর মধ্যে আট থেকে দশ জনের থাকতে পারে। যারা এনুভুলেশনের (ডিম্বস্ফু...

হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়ছে? ন্যাচারালি সল্যুশন পাবেন যেভাবে!
চুলের যত্ন

হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়ছে? ন্যাচারালি সল্যুশন পাবেন যেভাবে!

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’- কবিতার লাইনটি আমাদের খুব পরিচিত। চুল নিয়ে এমন কত কবিতাই তো হয়েছে। কিন্তু এই চুল ভালো রাখতে যে কত ঝক্কি তা কয়জন...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

অনিয়মিত মাসিক নিয়ে মেয়েদের দুশ্চিন্তার অন্ত নেই ৷ অনিয়মিত মাসিক এবং বন্ধ্যাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ৷ মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে ৫-১০% এই...

…