ইন্ট্রোভার্ট ও লাজুক | আপনি আসলে কোনটি?

শান্তা সোহেলী ময়না · Feb 07, 2015 · 1 min read

ইন্ট্রোভার্ট ও লাজুক | আপনি আসলে কোনটি?

আমরা প্রায় সবাই মনে করি, যারা লাজুক, তারাই ইন্ট্রোভার্ট। সত্যিকার অর্থে, লাজুকতার সাথে ইন্ট্রোভার্ট হবার সম্পর্ক খুব কম। বরং মনের ভেতর অন্য জগতের সাথে এর যোগাযোগ অনেক বেশি। ইন্ট্রোভার্ট শব্দের অর্থ অন্তর্মুখী। ইন্ট্রোভার্ট ব্যক্তি লাজুক হতে পারেন, কিন্তু এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যটি লাজুকতা নয়। আমাদের মাঝে মাত্র ২৫-৪০ ভাগ মানুষ ইন্ট্রোভার্ট, তবে প্রকৃতি প্রদত্ত বিশেষ গুণাবলী সম্পন্ন মানুষ, যাদের আমরা বলে থাকি ‘গিফটেড পারসন’, তাদের ৬০ ভাগই ইন্ট্রোভার্ট হয়ে থাকেন। ইন্ট্রোভার্ট ও লাজুক, আপনি কি তা চলুন জেনে নেই!

ইন্ট্রোভার্ট ও লাজুক কি আসলে একই?

যারা ইন্ট্রোভার্ট তারা চিন্তা করা, নিজেদের চিন্তা-ভাবনা ও অনুভূতিতে বিচরণ করতে ভালোবাসেন। এর মানে তারা লাজুক না। ইন্ট্রোভার্ট ব্যক্তি সম্পর্কে আমরা অনেকেই ভুল জানি। আমরা ভাবি, তারা মানুষের সাথে মিশতে পারে না বা মিশতে পছন্দ করে না, সবার সাথে সময় কাটাতে চায় না ইত্যাদি। কিন্তু অন্যদের মতোই ইন্ট্রোভার্ট মানুষও তাদের পছন্দের মানুষ বা সার্কেলের সাথে থাকতে, কথা বলতে ভালোবাসে। ইন্ট্রোভার্টরা ছোট ছোট বিষয় নিয়ে গসিপ করার চেয়ে কোন আইডিয়া বা চিন্তাধারা নিয়ে কথা বলে থাকে। ইন্ট্রোভার্টদের অনেকেই আছেন, যারা পার্টিতে যাবার চেয়ে ঘরে বসে বই পড়তেই বেশি পছন্দ করেন।

আবার অনেক ইন্ট্রোভার্ট আছেন, যাদের সামাজিক অনুষ্ঠানই বেশি পছন্দ। আপনি নিজেও হয়তো জানবেন না, আপনার সামনের হাসিখুশি সদালাপী মানুষটি আসলে ইন্ট্রোভার্ট। সত্যি কথা বলতে, ইন্ট্রোভার্ট ব্যক্তিদের সামাজিক দক্ষতা অনেক ভালো হতেই পারে, কিন্তু সেটা আমাদের চোখে পড়ে কম। তার প্রধান কারণ হলো, সামাজিক অনুষ্ঠান বা লোকসমাগমে সময় ব্যয় করার চেয়ে তারা নিজেদের চিন্তা-ভাবনা নিয়ে সময় ব্যয় করতে বেশি পছন্দ করে। এমনও হয়, কোন ইন্ট্রোভার্ট ব্যক্তি হয়তো কোন পার্টিতে বেশ ভালো সময় কাটিয়েছেন, সবার সাথে কথা বলেছেন, কিন্তু একটা সময় তার নিজেকে নিজের সময় দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। এই সময়টা তাদের জন্য ‘রিচার্জ’ হবার সময়। প্রয়োজন মতো এই সময় না পেলেই তারা একটু একা থাকতে চায়। এক্সট্রোভার্টদের সাথে ইন্ট্রোভার্টদের মূল পার্থক্য এখানেই।

আপনিও কি ইন্ট্রোভার্ট?

আপনি কি কখনো অনেক মানুষের সাথে সময় কাটাবার পর ক্লান্ত বোধ করেন? আপনি অফিসে গেলেন, সবার সাথে কথা বললেন, কিংবা অনেকে মিলে বেড়াতে গেলেন, সবাই মিলে আড্ডা দিলেন, কিন্তু কিছুক্ষণ পর আপনি যদি এতে হাঁপিয়ে ওঠেন, তবে আপনি সম্ভবত ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হবার একটা বড় বৈশিষ্ট্য হলো, সামাজিক ব্যাপারগুলোতে আপনার মনে হবে আপনি সময় বা শক্তি খরচ করছেন, যেখানে অন্যরা বরং এসব উপভোগ করে।

বিকালবেলা বা অবসরে আড্ডা দেবার চেয়ে বা বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাবার চেয়ে আপনি যদি একা একটু বই পড়া, নিজের শখের কাজগুলো করা, গান শোনা বা টিভি দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে আপনি সম্ভবত ইন্ট্রোভার্ট। মনে রাখবেন, অনেক ইন্ট্রোভার্ট এর বিপরীতও করে থাকেন।

অন্যরা কি আপনাকে রিজার্ভড, চুপচাপ স্বভাবের বলে জানে? ইন্ট্রোভার্টদের অন্যরা রিজার্ভড, চুপচাপ এমনকি ভুল করে অনেক সময়ই লাজুক বলে থাকে। আসল ব্যাপার হলো, ইন্ট্রোভার্টরা কথা বলার আগে সেটা ভালোমতো ভেবে দেখে, তাই রেসপন্স করতে একটু সময় নেয়। তাছাড়া অধিকাংশ ইন্ট্রোভার্ট অযথা কথা বলতে পছন্দ করে না।

কিছু কথাঃ

ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট, এই দুটোর মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ, তা নিয়ে তর্কের সুযোগ নেই। কেননা, প্রত্যেক চারিত্রিক বৈশিষ্ট্যের ভালো-মন্দ দুটোই আছে। যদিও ইন্ট্রোভার্ট-এক্সট্রোভার্ট সম্পূর্ণ দুটি বিপরীত চরিত্র, কিন্তু অনেকের মধ্যেই দুই ধরনেরই বৈশিষ্টের মিশ্রণ দেখা যায়। এ দুটোর মধ্যে যাদের মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়, তাদেরকে সেটাই অভিহিত করা হয়।

ছবিঃ সংগৃহীত - ডিয়াকিন.এডু

সম্পর্কিত লেখা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অবস্থানের জারিজুরি
লাইফ স্টাইল

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অবস্থানের জারিজুরি

সামাজিক অবস্থান বা সোশ্যাল স্ট্যাটাস বলে একটা জিনিস আছে, যা আমাদের সমাজে আরো বিশেষভাবে পরিলক্ষিত হয়। সামাজিক অবস্থান কোন বিষয়গুলোর ভিত্তিতে মাপা হয়? স...

শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছেন তো?
সুস্থতা

শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছেন তো?

সাম্প্রতিক বছরগুলোতে, মানসিক স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষন করেছে। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে...

মাদকাসক্তি একটি অভিশাপ
সুস্থতা

মাদকাসক্তি একটি অভিশাপ

বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, মাদকাসক্তি মানুষকে কোথায় নিয়ে নিয়ে যেতে পারে! সম্ভবত তখন তাকে আর মানুষ বলা...

আপনার সংসার | সাজিয়ে নিন আপনার মতো করে!
গৃহসজ্জা

আপনার সংসার | সাজিয়ে নিন আপনার মতো করে!

একটি সংসার নারী ছাড়া মোটামুটি অচল, এই কথা সবাই জানে। ঘরকন্নার কাজ থেকে শুরু করে পরিবার সামলানো সবকিছুতেই নারীর অবদান রয়েছে। অতীত থেকেই একটি সংসার টিকি...

আরও পড়ুন

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের কিছু আদবকেতা
সম্পর্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের কিছু আদবকেতা

জীবনের কাজে-অকাজে নানা ব্যস্ততায় জীবনটা অনেক বেশি যান্ত্রিক বানিয়েই রাখছি আমরা। আজকাল ভাব-ভালোবাসার প্রকাশেও সামাজিক মাধ্যমগুলিকে বেছে নিই। অপরিচিতদের...

হেলদি লাইফস্টাইল বলতে ঠিক কী বোঝানো হয়?
সুস্থতা

হেলদি লাইফস্টাইল বলতে ঠিক কী বোঝানো হয়?

ভালো থাকতে চাইলে হেলদি লাইফস্টাইল মেনটেইন করুন- এই কথাটি শোনেননি এমন মানুষ কিন্তু খুবই কম। কিন্তু আমরা কি সত্যিই জানি যে একটি হেলদি লাইফস্টাইল বলতে আস...

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?
লাইফ স্টাইল

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?

এইতো খুব বেশি দিন আগের কথা না! মেয়েরা চাকরি বা ব্যবসা করবে, কল্পনায়ও কেউ আনতে পারতো না, মেনে নেয়া তো অনেক দূরের ব্যাপার! কিন্তু যুগ পাল্টেছে, সাথে আস্...

আইসোলেশন কিভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচায়?
সুস্থতা

আইসোলেশন কিভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচায়?

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণ জনগণকে এই ভাইরাস থেকে দূরে রাখতে সামাজ...

আপনি কি সাইবার বুলিংয়ের শিকার?
লাইফ স্টাইল

আপনি কি সাইবার বুলিংয়ের শিকার?

এই সময়ে বাচ্চা ছেলেটার হাতেও দেখা যায় ইয়া বড় এক ট্যাব, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ আনাগোনা। ফ্রক পরা ঝুটি দোলানো মেয়েটিও দিনের কিছুটা সময় ব্যস্ত থ...

কর্মজীবন আনন্দের করে তুলুন, সহজেই!
অফিস লাইফ

কর্মজীবন আনন্দের করে তুলুন, সহজেই!

আমরা প্রতিদিন নিজ নিজ কর্মক্ষেত্রে ক্যারিয়ারের জন্য অনেক কাজ করি। খুবই স্বাভাবিক। প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মক্ষেত্রে সময় কাটানোর পর পরবর্তী দ...

…