মেক-আপের কিছু গুরুত্বপূর্ণ বিষয়

সাজগোজ উপ সম্পাদক · Jun 18, 2013 · 1 min read

মেক-আপের কিছু গুরুত্বপূর্ণ বিষয়

মেক-আপ করার ক্ষেত্রে বা মেক-আপ সামগ্রী কেনার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জেনে রাখা দরকার। আপনাকে মনে রাখতে হবে যে সব ধরণের মেক-আপেই আপনাকে মানাবেনা। আপনার গায়ের রঙ, ঠোঁটের ধরণ, চুলের রঙ, চোখের অবস্থা সব কিছুর সাথে মিল রেখে মেক-আপ করতে হবে এবং সে অনুযায়ী সামগ্রী কিনতে হবে। এখানে মেক-আপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।

Foundation:

Foundation কিনতে গেলে অবশ্যই মুখে কোন কিছু ব্যবহার না করে যাবেন যেন আপনার প্রকৃত গায়ের রঙ এর সাথে মিল রেখে তা কিনতে পারেন। হাতে না লাগিয়ে মুখে অল্প একটু লাগিয়ে পরীক্ষা করুন কারণ আমাদের মুখ আর হাতের রঙ এক নয়। কেনার আগে অবশ্যই তা ন্যাচারাল আলো তে পরীক্ষা করে দেখুন। আপনার ত্বকের সাথে কোন শেড মানাবে সেটা বোঝার জন্য এটা হলো সবচেয়ে ভালো উপায়। কোথাও যাওয়ার আগে Foundation ব্যবহার করলে শুধু মুখেই দিবেন না।এক-ই সাথে গলা, কাঁধের যত টুকু অংশ খোলা থাকে সেই অংশেও ব্যবহার করবেন। ভালো ভাবে ব্লেন্ড করে লাগাবেন যেন থুতনি আর চোয়ালের পাশে ফাউন্ডেশান জমে সরু লাইনের মত না হয়ে যায়।

How-to-Test-Liquid-Foundation

ভ্রু এর সাজ:

বিশেষজ্ঞদের মতে eyebrow pencil ব্যবহারের মাধ্যমে অনেকের চেহারায় একটি রুক্ষ ভাব চলে আসে। অনেকের আবার চেহারার কৃত্রিম ভাব চলে আসে। তাই eyebrow pencil ব্যবহার না করে eyebrow powder ব্যবহার করা ভাল। এমন শেড বেঁছে নিন যা আপনার চুলের রঙ এর চেয়ে হালকা হবে। নাহলে পুরো মুখে শুধু ভ্রু গুলো ফুটে উঠবে। eyebrow powder দেয়ার পরে eyebrow brush দিয়ে ভ্রু সমান করে নিন। এর ফলে আপনি বুঝতে পারবেন যে ভ্রুর কোন অংশে ফাঁকা রয়ে গিয়েছে। তারপর আবার সেই ফাঁকা অংশে eyebrow powder দিন। সব শেষে brow gel ব্যবহার করুন যেন আপনার ভ্রুর রঙ আর শেপ একদম ঠিক থাকে।

eyebrow powder and brush

eyebrow-gel1

Tinted ময়েশ্চারাইজার:

অনেকের মুখে সঠিক শেডের foundation দিলেও মানায়না। এক্ষেত্রে তারা Tinted ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশান আপনার স্কিনের উপর একটি লেয়ার তৈরী করে রাখে কিন্তু Tinted ময়েশ্চারাইজার হালকা তাই সহজেই স্কিনের সাথে মিশে যায়। Tinted ময়েশ্চারাইজারে খুব অল্প এবং হালকা white shade মেশানো থাকে ফলে আপনার স্কিনে অনেক ন্যাচারাল লুক আসবে।

Tm

লিপস্টিক আর সূর্যের অতি বেগুনী রশ্মি:

শুধু হাই গ্লস লিপস্টিক আপনার ঠোঁট কে অল্প সুরক্ষা দিবে অর্থাৎ সূর্যের অতি বেগুনী রশ্মি দ্বারা আপনার ঠোঁটের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিবে। দিনের বেলা বাইরে গেলে ঠোঁটে যদি wet look আনতেই চান তাহলে প্রথমে ঠোঁটের উপর অস্বচ্ছ লিপস্টিক দিয়ে নিন তারপর তার উপর gloss ব্যবহার করুন।

lipstick and uv ray

যে প্রোডাক্টটি প্রতি ৩ মাসে বদলাবেন:

প্রতি ৩ মাস পর পর mascara বদলাবেন। লিকুইড অথবা creamy মেক-আপ ব্যাক্টেরিয়ার সংক্রমণের আদর্শ পরিবেশ তৈরী করে। যদি mascara ৩ মাসের আগেই শুকিয়ে যায় তাহলে পানি অথবা মুখের লালা দিয়ে সেটা ভিজিয়ে নিবেন না। কারণ এর ফলে ব্যাক্টেরিয়া প্রস্তুত হতে পারে।

নীল Eye shadow এর ব্যবহার:

অ্যালার্জি, শুষ্কতা, চুলকানি অথবা অনেক দেরী করে ঘুমানোর পর অনেক সকালে উঠলে চোখে লালচে ভাব চলে আসে। এ অবস্থায় চোখের লালচে ভাব লুকাতে অথবা চোখের সাদা অংশ কে আরও বেশি সাদা দেখাতে চাইলে navy blue eye shadow নাহলে  navy blue eye liner ব্যবহার করুন। চোখে চারপাশের ফোলা ভাব ঢাকতে ice blue Eye shadow ব্যবহার করতে পারেন।

one female eye with bright blue eyeshadow - macro shoot

Eyelash comb ব্যবহার করুন:

Eyelash comb অতিরিক্ত mascara তুলে নেয় ফলে আপনার mascara জট বেঁধে এক জায়গায় থাকবেনা। Mascara শুকিয়ে যাওয়ার আগেই Eyelash comb ব্যবহার করবেন। নাহলে ভালো ফল পাবেন না। যদি আপনার ভয় লাগে সেক্ষেত্রে প্লাস্টিকের তৈরী যেটা সেটা ব্যবহার করতে পারেন।

eyelash comb

পাতলা /চিকণ ঠোঁটের সাজ:

আপনার ঠোঁট খুব চিকণ বা পাতলা হলে গাঢ় রঙ এর লিপস্টিক এড়িয়ে চলুন কারণ গাঢ় রঙ এর লিপস্টিকের কারণে আপনার ঠোঁট আরও পাতলা দেখাবে।

যে শেডের concealer চোখের নিচের কালো দাগ ঢেকে দিবে:

আপনার গায়ের রঙ যেরকম-ই হোক না কেন তার থেকে এক শেড হালকা concealer বেঁছে নিন। ব্যবহারের আগে ভালো ভাবে ব্লেন্ড করে লাগাবেন যেন চোখের কালো circle ঢাকতে গিয়ে চোখের চারপাশে সাদা circle না হয়ে থাকে।

the-Best-Under-Eye-Concealer

বলিরেখা থাকলে পাউডারের ব্যবহার:

অনেকে মনে করেন বলিরেখার উপর পাউডার ব্যবহার করা ঠিক নয় কিন্তু এটা ভুল ধারণা। এরকম অবস্থায় মুখের পুরোটা অংশে পাউডার না দিয়ে শুধু তৈলাক্ত অংশে puff দিয়ে হালকা পাউডার বুলিয়ে নিন।

লিখেছেনঃ সাবরিনা

সম্পর্কিত লেখা

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

আরও পড়ুন

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

শীতের মেক-আপ টিপস
মেকআপ

শীতের মেক-আপ টিপস

আসছে শীত। শীত যেন মেক-আপের জন্য পারফেক্ট সময় আর এখন শীত মানেই তো বিয়ের সিজন। আজ এই পার্টি তো কাল ঐ পার্টি লেগেই আছে। কিন্তু শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক...

শ্যামলা ত্বকের মেক আপ টিপস
মেকআপ

শ্যামলা ত্বকের মেক আপ টিপস

আজকাল কমবেশি সবাই মেক আপ করে। তবে মেক আপ করতে হয় ত্বকের ধরন বুঝে। অনেকে না বুঝে মেক আপ করে এবং এ ভুলের জন্য ত্বকে মেক আপ ফুটে থাকে, দেখতেও ভালো লাগেনা...

যখন যেমন মেক-আপ
মেকআপ

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপট...

…