বিব্রতকর মুখের ত্বকের গর্ত কমাতে ঘরোয়া প্যাক  

sub-editor · Mar 09, 2016 · 1 min read

বিব্রতকর মুখের ত্বকের গর্ত কমাতে ঘরোয়া প্যাক   

আমাদের দেশ এ মুখে ব্রণ নেই এমন মেয়ে খুব কমই আছে। যদিও অনেক ছেলেরাও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। স্কুল, কলেজ, ভার্সিটি কিংবা অফিস প্রতিদিনই বাসা থেকে বের হতে হয় আমাদের এবং লম্বা একটা সময় কাটাতে হয় বাহিরে। ধূলা-ময়লা, আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ এসব কারনে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম দেখা দেয় যার মধ্যে ব্রণ বা র‍্যাশ অন্যতম। আর ব্রণ হলেই দেখা যায় ব্রণ সেরে যাওয়ার পর স্কিন এ ছোট গর্ত মত হয়ে গেছে। এছাড়া বংশগত কারণে ও অনেকের এই প্রবলেম হয়ে থাকে। এই গরমের সময় এই সমস্যা আরও প্রবল হয়ে উঠে। আমার কাছে মনে হয় স্কিনে দেখতে এই ছোট গর্তগুলো বড় বড় ব্রণের চেয়েও বেশি ভয়ংকর। কেননা এতে স্কিন খুবই বাজে লাগে আর দেখে বয়স ও অনেক বেশি মনে হয়। ছেলে কিংবা মেয়ে কেউই এধরেন ত্বক আশা করে না। আর তাই আমি আজকে একটি ঘরোয়া প্যাক এর ব্যাপারে লিখছি যেটা সত্যিই খুব কার্যকরী।

[picture]

প্রয়োজনীয় উপকরণ

১. ১ টেবিল চামচ বেকিং (মীনা বাজার, আগরা ইত্যাদি সুপার শপ এ কিনতে পাওয়া যাবে)

২. ২ টেবিল চামচ কোকো পাওডার (যেকোনো সুপার শপ বা বড় ষ্টেশনারী দোকান এ কিনতে পাওয়া যাবে)

৩. ২ টেবিল চামচ মধু

ব্যবহারের পদ্ধতিঃ

প্রথমে মুখ ভালো কোন ফেস-ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে কিংবা ক্লিঞ্জার দিয়ে ক্লিন করে নিলে ও হবে। মোটকথা প্যাক ব্যবহার করার আগে আপনার মুখটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এটি শুধুমাত্র এক্ষেত্রেই নয়। যেকোনো ধরণের প্যাক ব্যাবহারের আগে অবশ্যই ভালোভাবে মুখ পরিষ্কার করে নেয়া উচিত। এখন উপরের সব উপকরণ একটি বাটিতে নিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো উপাদান একত্রে মিশে যায়। তারপর প্যাক টি একটু পুরু করে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

নিয়মিত ব্যবহারে মুখের গর্ত ও খোলা লোমকূপ ধীরে ধীরে ছোট হয়ে আসবে এবং আপনাকে দিবে সুন্দর ও মসৃণ ত্বক। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের Pores reducing প্রোডাক্ট যেমনঃ ফেস-ওয়াশ, crème, pack ইত্যাদি কিনতে পাওয়া যায়। প্যাক লাগানোর পাশাপাশি ভালো মানের এধরণের প্রোডাক্ট ও ব্যবহার করতে পারেন।

বিঃদ্রঃ

১. এই প্যাকটি সপ্তাহে ১-২ বারের বেশি ব্যবহার না করাই ভালো। কেননা বেকিং সোডা ক্ষারযুক্ত হওয়ায় অতিরিক্ত ব্যবহারে ত্বক খুব বেশি রুক্ষ হয়ে যেতে পারে।

২. এই প্যাকটি খুব বেশি সময় ধরে মুখে রাখা যাবে না।

আশা করছি লিখাটি সবার ভাল লাগবে এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা উপকৃত হবেন। ভালো থাকবেন।

লিখেছেন – রিভা খান

সম্পর্কিত লেখা

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

আরও পড়ুন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা
একনে-প্রন

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা

ব্রণ সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। কারো কারো অনেক বেশি ব্রণ হয় আবার কারো বছরে একটা দুটো। কপালে, থুঁতনিতে, নাকে কিংবা গালে সব স্থানের পিম্পলই আপনার শ...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ব্রণের দাগ দূর করতে আমার পছন্দের ১টি জাদুকরী ফেইস প্যাক!
একনে-প্রন

ব্রণের দাগ দূর করতে আমার পছন্দের ১টি জাদুকরী ফেইস প্যাক!

ব্রণের দাগ দূর করতে আমরা কত রকমের প্রোডাক্ট ব্যবহার করি! বেশ কিছুদিন আগের কথা। ব্যস্ততার কারণে স্কিনের ভালোমত কেয়ার নেয়া হচ্ছিল না। আয়নার দিকে একদিন হ...

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন
একনে-প্রন

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন

তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের একটি খুব সাধারণ সমস্যা হল ব্রণ। কেউ কেউ এই ব্রণ সমস্যা থাকার কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকে। অনেক কারণেই ব্রণ সমস...

…