লিপস্টিকের লুকানো বিপদ

সাজগোজ উপ সম্পাদক · Jun 26, 2013 · 1 min read

লিপস্টিকের লুকানো বিপদ

আপনার লিপস্টিকে কি শুধু রঙ-ই আছে? নাকি আছে আরও কিছু? নামী দামী ব্রান্ড আসলে কতটা নিরাপদ? লিপস্টিকে যে লেড বা সীসা থাকে তা আমাদের প্রায় সবারই জানা। তবে নতুন এক গবেষনায় বের হয়ে এসেছে আরও ভয়াবহ সব তথ্য। জনপ্রিয় সব লিপস্টিক ও লিপগ্লসে আছে অতিরিক্ত মাত্রায় ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও ম্যাংগানিজ যা ভয়ানক সব রোগ ও অর্গান নষ্ট হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

এক গবেষণায় দেখা গিয়েছে যে, সবচেয়ে জনপ্রিয় ব্রান্ড গুলোর মধ্যে ৭৫% এ লেড আর ৩০% এ ক্রোমিয়াম আছে নিরাপদ মাত্রার চেয়ে বেশি। এক্সপার্টদের মতে লিপস্টিকের ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, ম্যাংগানিজ ও এলুমিনিয়ামের মাত্রা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়।

উচ্চমাত্রার ক্যাডমিয়াম কিডনীতে জমা হয় যা রেনাল ফাংশন বন্ধ পর্যন্ত করে দিতে পারে। এতটা উচ্চমাত্রা যদিও লিপস্টিক এ একা থাকেনা, তবে প্রতিদিনের খাবারে যে পরিমাণ ক্যাডমিয়াম থাকে তার সাথে লিপস্টিকেরটা যোগ করলে আপনি হয়তো বিপদজনক মাত্রায় পৌঁছে যেতে পারেন। যাদের কিডনী বা অন্য কোন রেনাল সমস্যা আছে, তাদের জন্য লিপস্টিক মারাত্মক বিপদ বয়ে আনতে পারে।

আবার যারা দিনে একাধিকবার লিপস্টিক বা লিপগ্লস লাগান, তারা অতিরিক্ত মাত্রায় ক্রোমিয়াম শরীরে ঢুকাচ্ছেন। এই ভারী ধাতুটি পাকস্থলীতে টিউমার তৈরীর ঝুঁকি বাড়ায়।

সবচেয়ে ভয়ানক দিক হলো, এই সব ধাতুগুলোর উপস্থিতি কোন লিপস্টিকের লেবেল-এ লেখা থাকেনা। মার্কিন ও ইউরোপীয় আইন অনুযায়ী কোন পণ্যের গায়ে তার কন্টামিনান্ট বা দূষক পদার্থের নাম লেখার প্রয়োজন নেই। আর আইনের এই ফাঁক গলেই বের হয়ে যাচ্ছে নামী-দামী সব ব্রান্ড। বাংলাদেশে যেহেতু এসব ব্রান্ডগুলোই বেশী জনপ্রিয়, তাই এখানকার ব্যবহারকারীরাও আছেন সমান ঝুঁকিতে। আর নামী ব্রান্ডগুলোর-ই যদি হয় এই অবস্থা, তাহলে নন-ব্রান্ড প্রোডাক্টে কী আছে তাও ভেবে দেখার বিষয়।

তাই বলে কী লিপস্টিক ব্যবহার করা ছেড়ে দিবেন? নাকি সাবধানে ব্যবহার করবেন? নীচের টিপগুলো হয়তো আপনাকে সাহয্য করতে পারেঃ

০১. কম কম ব্যবহার করুনঃ

যত কম ব্যবহার, তত কম বিষক্রিয়া। এর চেয়ে সহজ সমাধান আর নেই। মনে রাখবেন, ব্যবহার করলে কিছুটা ধাতু আপনার দেহে ঢুকবেই। তাই সম্ভব হলে শুধু বিশেষ বিশেষ উৎসব বা অনুষ্ঠানেই ব্যবহার করুন।

০২. নিরাপদ রঙ টি খুঁজে বের করুনঃ

কন্টামিনান্ট ধাতুগুলো ছাড়াও আরও অন্যান্য ক্ষতিকর পদার্থ লিপস্টিকে আছে। এই পদার্থগুলোর নাম কিন্তু লেবেলে লেখা থাকে। খুঁজে বের করুন কোন রঙে এইসব পদার্থ কম। এতে অন্তত জানা ক্ষতিটা কমানো যাবে।

এটা সত্যি যে লিপস্টিক অনেকের জন্যই দৈনন্দিন এক অপরিহার্য উপাদানে পরিণত হয়ে গিয়েছে, তবে মনে রাখবেন এর ঝুঁকিটাও একেবারে ফেলনা নয়। তাই সময় থাকতে সতর্ক হন। আর আপনার সন্তানটিকে অবশ্যই লিপস্টিক থেকে দূরে রাখুন।

লিখেছেনঃ মাহমুদ

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

আরও পড়ুন

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

…