রোজায় সতর্কতা | সুস্থ থাকার কিছু প্রয়োজনীয় টিপস!

সাজগোজ উপ সম্পাদক · Jul 14, 2013 · 1 min read

রোজায় সতর্কতা | সুস্থ থাকার কিছু প্রয়োজনীয় টিপস!

রমজানে আমাদেরকে একেবারেই নতুন রুটিনে খাবার খেতে হয়। মেনুতেও চলে আসে বৈচিত্র্য। অনেক সময় এই নতুন খাদ্যাভ্যাসে শরীরের উপর বিরুপ প্রভাব পড়ে। এতে অনেকে অসুস্থ হয়ে গিয়ে আর বাকি রোজাগুলো ঠিকমত পালন করতে পারেন না। এর মূলে আছে ভুলভাল খাওয়া। আসুন আজকে জেনে নিই রমজানে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এবং কী উপায়ে আমরা রমজানের কিছু সাধারন শারীরিক সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি।

যেসব সমস্যা হতে পারেঃ

১।কোষ্ঠ কাঠিন্য

কারণঃ অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া, পানি কম খাওয়া এবং মেনুতে আঁশযুক্ত খাবার না রাখা।

২।হজমে সমস্যা এবং পেট ফাঁপা

কারণঃ অতিরিক্ত খাদ্যগ্রহণ, বেশি ভাজা পোড়া, মশলাযুক্ত এবং চর্বিযুক্ত খাদ্যগ্রহন, সফট ড্রিঙ্কস পান করা।

৩।লো ব্লাড প্রেশার

কারণঃ তরল খাবার কম গ্রহন করা।

৪।মাথাব্যাথাঃ

কারণঃ যাদের কফি এবং ধূমপানের অভ্যাস আছে তারা অনেকসময় সারাদিনের রোজায় মাথাব্যাথায় আক্রান্ত হতে পারেন। সেইসাথে পরিমিত ঘুম না হলে এবং ক্ষুধায় কাতর হয়েও মাথাব্যাথায় আক্রান্ত হতে পারেন।

এর থেকে প্রতিকারের জন্য রোজার এক-দুই সপ্তাহ আগে থেকেই কফি পানের পরিমাণ কমিয়ে দিতে হবে। আর এই সুযোগে যদি সম্পূর্ণভাবে ধূমপান ত্যাগ করা যায় তাহলেই সবচেয়ে ভালো হয়।

৫।পেপটিক আলসার, গ্যাস্ট্রিক, বুকজ্বালাঃ

সারাদিন অভুক্ত থাকার ফলে অনেকের এসিডিটি হয়ে এই সমস্যাগুলো হতে পারে। অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার, কফি এবং সফট ড্রিঙ্কস এই অবস্থাকে আরো বাড়িয়ে দেয়।

পাকস্থলীর এসিড নিয়ন্ত্রণের জন্য অনেক ওষুধ আছে। যারা এসিডিটির সমস্যায় ভুগছেন এবং পেপটিক আলসারের রোগীরা অবশ্যই রমযানের আগে ডক্টরের পরামর্শ নিবেন।

খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিতঃ

- সারাদিন রোজা রেখে ইফতারিতে অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন। মানছি সারাদিন অভুক্ত থাকার পরে খাদ্যগ্রহণে নিয়ন্ত্রণ আনাটা অনেকের জন্যই কষ্টকর। তবুও নিজের স্বাস্থ্যের ক্ষতি এড়ানোর জন্যই আপনাকে ইফতারিতে অতিরিক্ত খাদ্যগ্রহণ থেকে বিরত থাকতে হবে। কারণ সারাদিন অভুক্ত থাকার পর হঠাৎ করে অনেক খাবার একসাথে গ্রহণ করলে তাতে আপনার পরিপাকযন্ত্রে গোলমাল দেখা দিতে পারে।

- ইফতারিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং ভাজাপোড়া খাবার কম গ্রহণ করুন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও ইফতারিতে এই ধরনের খাদ্যগ্রহণ স্বাস্থ্যসম্মত নয়।

- রোজায় লবণ পরিমাণ মত খেতে চেষ্টা করবেন, কারণ লবণ বেশি খেলে আপনার পানির তৃষ্ণা বেশি লাগবে। আর সারাদিনে যেহেতু আপনি পানি পান করতে পারবেন না, তাই আপনার শরীরে পানিশূন্যতা বেড়ে যেতে পারে।

- সারাদিন রোজা রাখার কারণে আপনার অতিরিক্ত পানির চাহিদা মেটাতে কখনোই চিনি দিয়ে গোলানো শরবত অথবা সফট ড্রিঙ্কসের উপর বেশি নির্ভর করবেন না। ঘরে তৈরী শরবত এবং ফলের রস পরিমাণ মত গ্রহন করুন, তবে সফট ড্রিঙ্কস আর কৃত্রিম জুস না খাওয়ার সর্বোত্তম চেষ্টা করবেন।

- প্রতি ইফতারে এবং সেহরিতে যথেষ্ট ফল এবং শাক সবজি যাতে থাকে সেই দিকে লক্ষ্য রাখুন।

- সারাদিনের রোজায় শরীরে পানির যে অভাব তৈরী হয় তা থেকে বের হয়ে আসার জন্য প্রতি রাতে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন।

- অনেকেই অলসতা করে সেহরি না খেয়েই রোজা রাখেন। এটি কখনোই করবেন না। সেহরি না খেয়ে রোজা রাখতে গেলে আপনি যথেষ্ট দুর্বল হয়ে পড়বেন যা কখনোই কাম্য নয়।

দূরে থাকুনঃ

• অত্যধিক খাদ্যগ্রহণ থেকে

• ভাজাপোড়া খাবার থেকে

• অতিরিক্ত চিনিযুক্ত খাবার থেকে

• মাত্রাতিরিক্ত চা পান থেকে

• সফট ড্রিঙ্কস থেকে

যা খাবেনঃ

• আঁশ যুক্ত খাবার

• কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার

• ফল, শাকসবজি

• যেসব খাবার পরিপাকে সময় নেয় অনেক

• প্রচুর পরিমাণে পানি

রোজায় প্রতিদিনই দুটি গুরুত্বপূর্ণ ফল আপনার মেনুতে রাখতে পারেন। ফল দুটি হল কলা আর খেঁজুর। খেঁজুরের মত অলরাউন্ডার ফল খুব কমই আছে। এই ফলটি এক-ই সাথে আঁশযুক্ত এবং চিনি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খেজুর খান। কলাতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর কার্বোহাইড্রেট। মনে রাখবেন পুরো রোজায় সুস্থ থাকতে পারলে আপনার ঈদ-ও হবে অনেক আনন্দময়।

লিখেছেনঃ জান্নাতুল মাওয়া

ছবিঃ মুসলিমমিডিয়ানেটওয়ার্ক.কম

সম্পর্কিত লেখা

রমজানে পরিকল্পিত ডায়েট | ৩টি উপায়ে থাকুন ফিট
সুস্থতা

রমজানে পরিকল্পিত ডায়েট | ৩টি উপায়ে থাকুন ফিট

পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস হুট করেই বদলে যায়। রোজা রাখার জন্য আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। এতে অনেকেই মনে করে থাকেন এতেই ওজন কমে যাবে। ক...

রোজায় ত্বকের যত্ন | ঈদের আগে ৬টি স্কিন কেয়ার টিপস
ত্বকের যত্ন

রোজায় ত্বকের যত্ন | ঈদের আগে ৬টি স্কিন কেয়ার টিপস

চলছে পবিত্র রমজান মাস। আর এ বছর রমজান মাসে একদিকে যেমন থাকবে কাঠফাটা রোদের প্রকোপ, তেমনি থাকবে ঝুপঝাপ বৃষ্টির শংকা। তার ওপর রোজার ধকল সাথে কাজের প্রেশ...

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
সুস্থতা

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

পাকস্থলী ও পাকস্থলীর পরবর্তী অঙ্গ বা পরিপাকতন্ত্রের ক্ষত বা ঘা সৃষ্টিকারী রোগের নাম পেপটিক আলসার। কোনো কারণে পাকস্থলীর ভেতরের আবরণ ও ক্ষুদ্রান্ত্রের উ...

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?
সুস্থতা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?

একজন মুসলিমের জন্য রোজা ফরয। তবে অনেক সময় শারীরিক অক্ষমতার জন্য রোজা রাখা সম্ভব হয় না। তবে কিছু রোগের ক্ষেত্রে খেয়াল করলেই কি আমরা পারি না সুস্থভাবে র...

আরও পড়ুন

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?
স্বাস্থ্য

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?

রমজান মাসে সেহেরি ও ইফতার ঘিরে থাকে আমাদের নানা আয়োজন। মুখরোচক খাবারের পাশাপাশি রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতারের কথাও কিন্তু মাথায় রাখতে হয়। নইলে...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো
লাইফ স্টাইল

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

পেটের মেদ কমাতে ট্রাই করুন স্পেশাল ডিটক্স ওয়াটার রেসিপি!
সুস্থতা

পেটের মেদ কমাতে ট্রাই করুন স্পেশাল ডিটক্স ওয়াটার রেসিপি!

একটু বাড়তি ওজন কমানোর জন্য হেলদি লাইফস্টাইল, পরিমিত ডায়েট করার চিন্তা করছেন। তাই ভাবলাম আপনাদের একটু হেল্প করি। সারাবছর উল্টোপাল্টা খাবার দাবার খেয়ে...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

…