৩ ধরনের চুলের যত্ন | ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার কীভাবে হবে?

শান্তা সোহেলী ময়না · Mar 06, 2015 · 1 min read

৩ ধরনের চুলের যত্ন | ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার কীভাবে হবে?

আমাদের প্রত্যেকের চুলের ধরন আলাদা আর নিজের চুল নিয়ে সবারই কম বেশি অভিযোগ আছেই। কারো চুলে রুক্ষতার সমস্যা, কারো চুল পাতলা, কারো চুল কোঁকড়া। ফ্রিজি, ফ্ল্যাট, ড্রাই তথা আপনার চুল যেমনই হোক না কেন, নিজের চুলকে ভালোবাসুন এবং নিজের চুলের ধরণ বুঝে যত্ন নিন।  ফ্রিজি, ফ্ল্যাট, ড্রাই এই ৩ ধরনের চুলের যত্ন নিয়ে এ লেখায় আপনাদের কাছে বিশদ আকারে তুলে ধরছি।

৩ ধরনের চুলের যত্ন : ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার

আপনার চুল স্বাভাবিক এবং ফ্রিজি হলে কি করবেন?

স্বাভাবিক চুলের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চুলকে ফ্রিজমুক্ত রাখা। স্বাভাবিক চুলের রুক্ষ ও নিষ্প্রভ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। স্বাভাবিক ও ফ্রিজি চুলের জন্য যা অবশ্যই করবেন -

১) চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং ফ্রিজমুক্ত রাখতে ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করুন।

২) চুলের উজ্জ্বলতা ধরে রাখতে ও চুল ভাঙ্গা কমাতে চুলের মাঝামাঝি দৈর্ঘ্য থেকে শেষ পর্যন্ত কন্ডিশনার লাগাবেন।

৩) তোয়ালে চেপে চুল শুকাবেন। এরপর চুলের ভলিউম বাড়াতে গোড়া থেকে আগা পর্যন্ত হালকা কোনো মুজ লাগাতে পারেন।

৪) ব্লো ড্রাই করার সময় ড্রাইয়ারের মুখ থাকবে গোড়া থেকে আগার দিকে, তাতে চুলের কিউটিকল ভাঙ্গবে না।

যা অবশ্যই করবেন না -

হেয়ার স্প্রে থেকে দূরে থাকুন। এগুলো আপনার চুলকে আরও রুক্ষ করবে। চুলের গোড়ায় কখনোই ময়লা জমতে দেবেন না।

টিপস - চুলের ভলিউম বাড়াতে রাতে শোবার আগে উঁচু করে খোপা করে ঘুমান। সকালে উঠে চুল খুলে দেখুন ম্যাজিক।

আপনার চুল হয় পাতলা এবং ফ্ল্যাট হলে কি করবেন?

পাতলা এবং ফ্ল্যাট চুলে ভলিউম আনতে চুলে কোন টেক্সচার্ড, লেয়ার কাট দিন। আর চুল খুব বেশি লম্বা করবেন না। এই ধরনের চুলের অধিকারীদের যা অবশ্যই করণীয় -

১) ভলিউম এনহেন্সিং কোন শ্যাম্পু ব্যবহার করুন।

২) খুব অল্প পরিমাণে কন্ডিশনার ব্যবহার করুন। চুলের শেষ প্রান্তে কন্ডিশনার লাগাবেন।

৩) চুল শুকাবার পর ভলিউমাইজিং স্প্রে ব্যবহার করতে পারেন।

৪) চুল উল্টে আঁচড়ালে চুলে ভলিউম সৃষ্টি হবে।

৫) ব্লো ড্রাই করার সময়ও একইভাবে চুল উল্টে ব্লো ড্রাই করুন।

যা অবশ্যই করবেন না - খুব বেশি কন্ডিশনার ও জেল লাগাবেন না, নাহলে আপনার চুল আরও পাতলা দেখাবে।

আপনার চুল হয় মোটা এবং কোঁকড়া হলে কি করবেন?

কোঁকড়া চুল সামলানোর সবচেয়ে ভালো উপায় হলো, ভালো একটা হেয়ার কাট দেওয়া যাতে চুলের ফোলা ভাব কমে এবং চুল সহজে ম্যানেজ করা যায়। কোঁকড়া চুলে হেয়ার কাট সবাই দিতে পারেনা, তাই আপনাকে ভালো একজন হেয়ার এক্সপার্টের কাছে যেতে হবে। আপনার চুল কোঁকড়া হলে নিচের সাধারণ স্টেপগুলো আপনার জন্য -

১) সালফেটমুক্ত, মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

২) লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করে চুলের পুষ্টি ও আর্দ্রতা নিশ্চিত করুন।

৩) মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।

৪) চুলের আগা থেকে গোড়া পর্যন্ত কন্ডিশনার লাগাবেন।

৫) ব্লো ড্রাই করবেন না।

যা অবশ্যই করবেন না - চুলে কোনো ধরনের এলকোহল-বেসড স্প্রে ও হিট দেবেন না।

টিপস - চুলে এলোভেরা, পেন্থানল, ভিটামিন বি, সিল্ক প্রোটিন সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন।

পুরো চুল পরিবর্তন না করে বরং আপনার চুলের প্রয়োজন বুঝে যত্ন নিন। তাহলে আপনার চুল যেমনই হোক না কেন, সুন্দর, ঝলমলে চুলে আপনি হয়ে উঠবেন আকর্ষণীয় আর আপনার চুলের ক্ষতিও হবে না।

এই তো জানলেন কি করে ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার এই ৩ ধরনের চুলের যত্ন ঘরে বসে খুব সহজেই করতে পারবেন। এখন থেকে চুলের যত্ন হোক আরো ভালভাবে।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

…