বাসায় নিজে নিজেই করে ফেলুন ঈদ পরবর্তী ফেসিয়াল

sub-editor · Sep 18, 2016 · 1 min read

বাসায় নিজে নিজেই করে ফেলুন ঈদ পরবর্তী ফেসিয়াল

ঈদের সময়গুলোতে আপনার ঘরে যেমন অনেক কাজ থাকে আবার পার্লারগুলোতেও অনেক ভিড় থাকে। তাই এই সময়টাতে আলাদা করে ত্বকের যত্ন নেয়া সম্ভব হয়ে ওঠে না। প্রায় দেখা যায় যে, পার্লারে গেলে অনেক সময় লেগে যায়। আর কাজের ভিড়ে যাওয়ার সময় বের করাও কঠিন হয়ে যায় অনেক সময়। আবার আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো যাওয়া আরও কষ্টসাধ্য। এই বলে যদি বসে থাকি ত্বকের যত্ন না নিই তবে ব্রণের উপদ্রবের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে আর কি!  তার চেয়ে বরং আসুন জেনে নিই,  কীভাবে ঘরে বসেই আপনি নিজে নিজে এক ঘণ্টার মধ্যে ফেসিয়াল করলে পারবেন। যাতে খরচও কম হবে আবার যেকোনো সময় এটি করে ফেলতে পারেন। আপনি ঈদের পরেও ফ্রেশ এবং সতেজ থাকতে রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনার ফেসিয়ালটি শেষ করে সকালে সজীব আর সুন্দর হয়ে  তৈরি হতে পারেন।

 [picture]

(১) ক্লিঞ্জিং শুরুতেই ত্বকের ধরনের সাথে মিলিয়ে ক্লিঞ্জিং দিয়ে মুখ পরিষ্কার করে মুখে গরম গরম ভাপ নিয়ে নিন। গরম ভাপে আপনার ত্বকের লোমকূপ খুলে দিবে। ভাপ নেয়া শেষে আবার ক্লিঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। অতিরিক্ত ব্রণ থাকলে ভাপ নেবার প্রয়োজন নেই।

(২) ক্রিম ম্যাসাজ আজকাল বাজারে অনেক ধরণের ফেসিয়াল মাসাজ ক্রিম পাওয়া যায় । আপনি আপনার পছন্দ মতো একটি কিনে বাসায় রাখতে পারেন। এরপর ফেসিয়াল ক্রিম যেটা আপনার ত্বকে সঠিক তা দিয়ে ১০ মিনিট ত্বকে হালকা ম্যাসাজ করুন।

(৩) স্ক্র্যাবিং এবার হাতের তালুতে স্ক্র্যাব নিয়ে তা আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে  মাসাজ করুন। একটি ছোট নরম তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিয়ে এই উষ্ণ তোয়ালে দিয়ে মুখের স্ক্র্যাব মুছে ফেলুন। স্ক্র্যাবারের ক্ষেত্রেও একই কথা। অনেক ধরণের স্ক্র্যাবিং বাজারে আছে । আপনি যদি ঘরোয়া কোন উপাদান চান তাও করতে পারেন। চালের গুড়া, চিনি  এগুলি আপনি স্ক্র্যাবিং করার জন্য ব্যবহার করতে পারেন আর না চাইলে বাজারের কেনা স্ক্র্যাবিং দিয়েও করতে পারেন। ব্রণ থাকলে স্ক্রাবার ব্যবহার করবেন না ।

(৪) টোনিং টোনিং করার জন্য আপনি বাড়িতেই তৈরি করতে পারেন  টোনার । ১ টেবিল চামচ ভিনেগার ও ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে তৈরি করে ফেলুন আপনার টোনা্নার । গোলাপ জল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে খুবই  কার্যকরী।  তুলা দিয়ে টোনার মুখে লাগানোর সময় ঘষবেন না বা চোখের চারপাশে যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। টোনার ব্যবহার করার পর কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন ত্বক টান টান হয়ে উঠেছে।

(৫) ফেসিয়াল মাস্ক

এরপর ফেসিয়ালের জন্য একটি মাস্ক তৈরি করুন। পরিমান মতো শসা কুড়িয়ে, সেটা থেকে রস  বের করে এতে চিনি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এবার ত্বকে মাস্ক লাগিয়ে চোখের উপর শসা দিয়ে ১৫-২০ মিনিট চোখ বন্ধ করে রাখুন। আবার মসুর ডাল সারারাত ভিজিয়ে এটিকে বেটে তার সাথে দুধ আর আমণ্ড বাদামের তেল মিশিয়েও আপনি মাস্ক তৈরি করে নিতে পারেন। এই মাস্ক মুখে মেখে ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে পরিস্কার করে মুখ ধুয়ে ফেলুন। মুলতানি মাটির প্যাক ও ফেসিয়াল মাস্ক হিসেবে সহজেই ব্যবহার করতে পারেন।

এইতো হয়ে গেল আপনার ফেসিয়াল। পার্লারের অনেক রাসায়নিক উপাদান ব্যবহারের চেয়ে ঘরোয়া ফেসিয়াল কিন্তু কোন অংশে কম নয়। উপরের স্টেপগুলো সম্পন্ন করে  আপনার ত্বকের ধরণ অনুযায়ী  ভালো ময়েশ্চারাইজার মুখে মেখে নিন।দেখুন পার্লারের মতই হয়ে গেল আপনার ঘরে বসে নিজে নিজে ফেসিয়াল করা।

ছবি - সোলতানা.এমএ

লিখেছেন - রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

আরও পড়ুন

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

…