লিপস্টিক লং লাস্টিং রাখার ৬টি সহজ ও কার্যকরী ট্রিকস!

যারিন তাসনীম · Sep 19, 2019 · 1 min read

লিপস্টিক লং লাস্টিং রাখার ৬টি সহজ ও কার্যকরী ট্রিকস!

পছন্দের লিপস্টিকটি অ্যাপ্লাই করে চলে গেলেন ফ্রেন্ডদের সাথে আউটিং-এ। কিছুক্ষণ পরেই দেখলেন অর্ধেক গায়েব! কি মুশকিল! কোনোভাবেই লিপস্টিক লং লাস্টিং থাকছে না। জানি, এই সমস্যা অনেকেই ফেইস করেন। তাই আজকে আমরা আপনাদের দেখাবো লিপস্টিক লং লাস্টিং থাকার কিছু সহজ ও কার্যকরী ট্রিকস। চলুন তাহলে দেখে নেই সহজ ট্রিকসগুলো যা আপনার মেকআপ লুককে করবে পারফেক্ট!

লিপস্টিক লং লাস্টিং রাখার ট্রিকস 

বাইরে বের হলে একটু লিপস্টিক না লাগালেই যেন নয়! মেকআপ করতে পছন্দ করুন বা না করুন, নিজের কালেকশনে লিপস্টিক কিন্তু আছেই! বুলেট লিপস্টিক হোক বা লিকুইড, আজ জানাবো কিছু ইফেক্টিভ টিপস অ্যান্ড ট্রিকস যা সব ধরনের লিপস্টিককেই লং লাস্টিং রাখবে।

(১) সঠিক ফর্মুলা বেছে নিন 

লিপস্টিক কেনার আগে তার সোয়াচ করে নিন। লিপস্টিকটি আপনার হাতে লাগিয়ে একটু শুকিয়ে যাওয়ার সময় দিন। এবার একটা টোনার নিয়ে লিপস্টিকে লাগিয়ে হালকা ড্যাব করে নিন। দেখুন কালারটা কতটা ফেইড হচ্ছে। এই কাজটি আপনি লোশন দিয়েও করতে পারেন। এভাবে আপনি বুঝতে পারবেন লিপ কালার টেকসই হবে কি না!

(২) শুষ্ক ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করবেন না

কখনও ফাটা ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করবেন না। করলে আপনার ঠোঁটে ড্রাই আর প্যাচি ফিল হবে এবং আপনার লিপস্টিক গুঁড়া গুঁড়া হয়ে উঠে আসবে। শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে ময়েশ্চারাইজিং লিপবাম দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে লিপবাম মুছে ফেলুন টিস্যু দিয়ে। এবার লিপস্টিক অ্যাপ্লাই করুন। লিপস্টিক ক্র্যাক হয়ে যাওয়ার টেনশন আর থাকবে না!

(৩) লেয়ার তৈরি করুন

লিপস্টিকের পিগমেন্ট যদি ভালো না হয়, এই ট্রিকস ফলো করুন। প্রথমে লিপস্টিক অ্যাপ্লাই করে হালকা মুছে কালারটি ঠোঁটে বসতে দিন। এবার আরেকটি লেয়ার অ্যাপ্লাই করুন। এবার একটি টিস্যু দিয়ে ঠোঁট চেপে নিন এবং একটু পাউডার অ্যাপ্লাই করে নিন। তারপর আরেকটি লেয়ার লিপস্টিক লাগিয়ে নিন। দেখবেন বেশ ডিপ ও ভাইব্রেন্ট দেখাচ্ছে লিপ কালার!

(৪) লিপ লাইনার ব্যবহার করুন 

যদিও লিপ লাইনারের চল অনেক আগে থেকেই ঠোঁট আউটলাইন করতেই ব্যবহার করা হতো, কিন্তু ইদানিং আমরা একটু ডিফারেন্ট টেকনিকে লিপ লাইনার ব্যবহার করছি। লিপ লাইনার এখন ব্যবহার হচ্ছে ঠোঁটের বাড়তি অংশ ফিলিং-এর জন্য। ফুলার লিপ এখন ট্রেন্ডি। লিপস্টিক এর তুলনায় লিপ লাইনারের ফর্মুলেশন (Formulation) অনেক বেশি ম্যাট আর থিক হওয়ায় এটি লিপস্টিককে ছড়িয়ে যেতে দেয় না এবং প্রোপার শেইপও দেয়।

(৫) খাবার ঠিকভাবে নির্বাচন করুন 

আমরা সাধারণত সারাদিনের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করতে পছন্দ করি, তাই না? কিন্তু মজার ব্যাপার কি জানেন? যা ওয়াটারপ্রু তা-ই কিন্তু অয়েল সল্যুবল অর্থাৎ তেল লাগলেই রিমুভ হয়ে যাবে! তাই দাওয়াত, মিটিং বা আউটিং-এ তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। খেলেও সাবধান থাকবেন। আর এক্ষেত্রে যদি লিপস্টিক উঠেও যায়, ওয়াইপস দিয়ে ক্লিন করে আবার অ্যাপ্লাই করে নিন।

(৬) লিপস এক্সফোলিয়েট করুন  

এক চামচ অলিভ অয়েল আর এক চামচ চিনি দিয়ে ঝটপট একটি লিপস্ক্রাব বানিয়ে নিন। এবার একটি টুথব্রাশে মিশ্রণটি নিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করে নিন। এতে আপনার ঠোঁটের ডেড সেলস উঠে গিয়ে ঠোঁট থাকবে স্মুথ আর সফট। তাই লিপস্টিক বসবেও ভালোভাবে। এখন মার্কেটে রেডিমেড লিপ মাস্ক ও লিপ স্ক্রাব পাওয়া যায়। সেগুলোও ট্রাই করতে পারেন।

ব্যস! এই কয়েকটি স্টেপস ফলো করলেই কিন্তু সারাদিন আপনার পছন্দের লিপস্টিক লাস্টিং করবে! আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

আরও পড়ুন

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

…