ফেইস অয়েল, সিরাম ও এসেন্সের মধ্যে পার্থক্য জানেন কি?

মাহবুবা মিমি · Jul 14, 2021 · 1 min read

ফেইস অয়েল, সিরাম ও এসেন্সের মধ্যে পার্থক্য জানেন কি?

একটা সময় ছিল যখন স্কিন কেয়ার মানেই সিম্পল ক্লেনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং; এই স্টেপসগুলো সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা আছে ফলে মেইনটেইন করাও বেশ সহজ ছিল। কিন্তু কোরিয়ান বিউটি ট্রেন্ড তথা গ্লাস স্কিন কেয়ার ট্রেন্ড এর কল্যাণে এখন এসেছে স্টেপ ওয়াইজ স্কিন কেয়ার রুটিন। এই স্টেপগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট কোন ধারণা এখনো গড়ে উঠে নি! এমনকি আমিও আগে ভালোভাবে বুঝে উঠতাম না; আমার ক্ষেত্রে এই রুটিন ঠিক কোন উপায়ে মেইনটেইন করলে বেস্ট আউটপুট পাবো। ফেইস অয়েল, সিরাম ও এসেন্সের মধ্যে পার্থক্য জানেন কি? আজকে আমি আলোচনা করবো কোরিয়ান বিউটি ট্রেন্ডের এই ৩টি প্রোডাক্ট নিয়ে। সেই সাথে জানবো এগুলো ব্যবহারে উপকারিতা, কোন স্কিনের জন্য কোনটা উপযোগী এসব নিয়ে।

ফেইস অয়েল, সিরাম ও এসেন্সের মধ্যে পার্থক্য 

ফেইস সিরাম, এসেন্স ও অয়েলের মধ্যে পার্থক্য জানার জন্য প্রথমেই জানতে হবে এগুলোর কাজ সম্পর্কে। জেনে নিন, ত্বকের যত্নে কীভাবে কাজ করে এই ৩ ধরনের বিউটি প্রোডাক্ট।

ফেইস অয়েল

এই ধরনের অয়েল মূলত আপনার স্কিনকে ময়েশ্চারাইজড করে এবং হাইড্রেশন লক করে। সাধারনত এতে ভিন্ন ধরনের প্ল্যান্ট অয়েল বা সিড অয়েল অথবা অ্যাসেনশিয়াল অয়েল থাকে; যা আপনার স্কিনকে সফট করার পাশাপাশি একটা হেলদি গ্লো দিবে। ফেইসে যেই তেল ব্যবহার করবেন, সেটা যেন হয় নন-কমেডোজেনিক, অর্থাৎ আপনার স্কিনের পোরস ক্লগড করবে না।

কেন ব্যবহার করবেন?

১/ ড্রাই স্কিন এর ক্ষেত্রে সবথেকে বেশি কাজে দেয়। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে ফেইস অয়েল অ্যাপ্লাই করতে হয়। এতে করে এক দিকে অয়েল তার নিজস্ব উপাদানের মাধ্যমে স্কিনকে নারিশ করবে; সেই সাথে স্কিনের ময়েশ্চার এবং হাইড্রেশনকে লক করে রাখবে। তবে যাদের স্কিন তৈলাক্ত; তারা ব্যবহারের আগে এর উপাদানগুলো জেনে নিবেন এবং সম্ভব হলে একজন ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করে নিবেন। ২/ এজিং, নিদ্রাহীনতা বা ত্বকে ঠিকঠাকভাবে এক্সফোলিয়েশন না করার কারণে স্কিন দেখতে খুবই মলিন লাগে। তাই নিয়মিত ফেইস অয়েল ব্যবহারে ত্বকের মলিনতা একেবারেই দূর করে স্কিনে ভেতর থেকে একটা হেলদি গ্লো দিবে। ৩/ ফাউন্ডেশন ব্যবহারের আগে, বিশেষত যাদের ড্রাই স্কিন; এক ফোঁটা অয়েল আপনার ফাউন্ডেশন বেইজকে একদম ফ্ললেস একটা লুক দেবে। এক্ষেত্রে আপনি ফাউন্ডেশন ব্যবহার এর আগেও লাগিয়ে নিতে পারেন, আবার চাইলে কন্সিলার বা ফাউন্ডেশন এর সাথে মিশিয়ে নিতে পারেন।

ফেইস সিরাম

ফেইস সিরামে অনেক বেশি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে; যেমন, হায়ালুরনিক এসিড, ভিটামিন সি, গ্লাইকলিক এসিড এবং; এরকম আরও অনেক উপাদান যেগুলো সরাসরি স্কিনের নির্দিষ্ট কিছু সমস্যার সমাধান করে। আপনার ত্বকে যে সমস্যার সম্মুখিন হচ্ছেন তা অনুযায়ী ফেইস সিরাম চুজ করতে হবে। যেমন; অ্যান্টি এজিং বা স্কিন ব্রাইটেনিং অথবা ইলাস্টিসিটি ইম্প্রুভ করার জন্য সঠিক উপাদান বুঝে ফেইস সিরাম চুজ করতে হবে। অবশ্যই এসেন্স ব্যবহারের পরে এবং ময়েশ্চারাইজার ব্যবহারের আগে ব্যবহার করতে হবে। এবং ফেইস সিরাম ব্যবহারের পর অন্য কোন প্রোডাক্ট ব্যবহারের আগে কমপক্ষে ১০ মিনিট সময় দিতে হবে; যাতে সিরাম ভালোভাবে আপানার ত্বক শোষণ করতে পারে।

কেন ব্যবহার করবেন?

  • অন্য যেকোনো স্কিন কেয়ার প্রোডাক্ট এর তুলনায় সিরামের ফরমুলেশন অনেক বেশি পাতলা হয়ে থাকে। ফলে; ফেইস সিরাম খুব দ্রুত স্কিন শোষণ করতে পারে এবং অনেক দ্রুত এর ফলাফল চোখে পড়ে।
  • তৈলাক্ত স্কিন, একনে-প্রন বা সেনসিটিভ স্কিন এর জন্য ফেইস সিরাম অনেক বেশি কার্যকরী হয়ে থাকে।
  • নিয়াসিনামাইডের মতন উপাদান থাকে যা দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে সাহায্য করে।
  • ফেইস সিরামে যেহেতু ভিটামিন সি, ভিটামিন ই, ফেরুলিক এসিড এবং গ্রিন টির মত উপাদান থাকায় এটি ইউভি রশ্মি এবং অন্যান্য পলিউশন থেকে স্কিনকে প্রটেক্ট করে।

ফেইস এসেন্স

ফেইস এসেন্স

কোরিয়ান বিউটি ট্রেন্ডের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে এসেন্স। ফেইস এসেন্স হচ্ছে একটি ওয়াটার বেসড স্কিনকেয়ার প্রোডাক্ট যাতে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকায়-

  • এটি ত্বকের ওভারঅল হেলথকে বুস্ট করতে অনেক বেশি সাহায্য করে।
  • ক্লেঞ্জার এবং টোনার ব্যবহারের পরে এসেন্সের ব্যবহার স্কিনের হাইড্রেশন রিস্টোর করে। পরবর্তীতে সিরাম ও ময়েশ্চারাইজার শোষণে অনেক বেশি হেল্প করে।

আপনি কেন ব্যবহার করবেন?

ফেইস এসেন্সের একদম প্রাইমারী রোল হচ্ছে; স্কিনে সিরাম, ময়েশ্চারাইজার যেটাই ব্যবহার করুন না কেন; সেটা যাতে খুব ভালোভাবে স্কিন শুষে নিতে পারে; সেভাবে স্কিনকে রেডি করে দেয়। ময়েশ্চারাইজড করার পাশাপাশি যেহেতু এসেন্সে অনেক বেশি পরিমাণে অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস থাকে; তাই এটি-

  • স্কিন সেলকে রিহাইড্রেট করে।
  • স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করে।
  • ত্বকের পি এইচের ভারসাম্য বজায় রাখে।
  • এপিডারমিস লেয়ারকে সফট এবং স্মুথ করে।

তাহলে ফেইস অয়েল, সিরাম ও এসেন্সের মধ্যে পার্থক্য জানলেন। সেই সাথে কোনটা কীভাবে আপনার ত্বকে কাজ করে সেটাও জেনে নিলেন। আশা করছি, এখন থেকে ত্বকের প্রয়োজন অনুযায়ী পছন্দের প্রোডাক্টটি খুঁজে নিতে পারবেন। অথেনটিক সিরাম, এসেন্স ও অয়েল কিনতে সাজগোজের দুইটি ফিজিক্যাল স্টোর, ফেইসবুক পেজ ও ই-কমার্স ওয়েবসাইটে ঢুঁ মারতে ভুলবেন না! ভালো থাকুন, সুন্দর থাকুন।

  ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

ফেইস অয়েল আর সিরাম কখন কোনটা ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

ফেইস অয়েল আর সিরাম কখন কোনটা ব্যবহার করবেন?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনের সূত্র ধরেই আমরা মার্কেটে বিভিন্ন ফর্মুলার নতুন নতুন স্কিনকেয়ার...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

আরও পড়ুন

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা
চুলের যত্ন

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

হেয়ার সিরাম শব্দটি হয়তো কিছু মানুষের কাছে নতুন। হেয়ার সিরাম তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান, অ্যামিনো এসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয...

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?
ত্বকের যত্ন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?

ফেসিয়াল সিরাম শব্দদুটো বারবার চোখে পড়ছে? ফেসবুকে, বিজ্ঞাপনে, পত্রিকায়... সব স্কিন কেয়ার রুটিনে শুধু সিরাম আর সিরাম... কিন্তু এই ফেসিয়াল সিরাম কী সেটাই...

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!
ত্বকের যত্ন

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!

যুগের সাথে তাল মিলিয়ে স্কিন কেয়ার ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা এখন বেশ পপুলার। তবুও স্কিন কেয়ারের স্টেপগুলোর মধ্যে এই ধাপটি...

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?
ত্বকের যত্ন

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?

অনেকদিন ধরেই সিরাম কেনার কথা ভাবছেন। কিন্তু কোন সিরামটি আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না? নাকি মধ্যবিত্ত জীবনে সব খরচের পরে আবার স্কিনকেয়ারের একটা...

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম
রিভিউ

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম

স্কিনকেয়ার ট্রেন্ডে সিরাম এখন সবচেয়ে হাইপ। স্কিনকেয়ারের স্টেপগুলোর মধ্যে সিরাম অ্যাপ্লাই নিয়ে আমাদের অনেকেরই এখনও কনফিউশন আছে। ‘সিরামের দাম এত বেশি কে...

…