ঢোকলা

sub-editor · Oct 30, 2016 · 1 min read

আজকের  রেসিপি আয়োজনে রাখা হল ভারতের ঐতিহ্যবাহী ঢোকলা। সহজলভ্য কিছু মসলার সংমিশ্রণে  নিজেই তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন ভিনদেশি এই  খাবারটি। চলুন তাহলে ঢোকলা তৈরির পুরো প্রণালীটি দেখে নিই।

[picture]

উপকরণ

  • ১ কাপ বেসন
  • ১ টেবিল চামচ সুজি
  • দেড় চা চামচ লেবুর রস
  • ১ চা চামচ কাঁচা মরিচ-আদা বাটা
  • ৩/৪ কাপ পানি
  • ১ চা চামচ লবন
  • টেস্টিং সল্ট (প্রয়োজন মতো)
  • ১/৪ কাপ দই
  • ১ চা চামচ তেল

টেম্পারিং এর জন্য

  • ২ টেবিল চামচ তেল
  • আধা চা চামচ সরিষা দানা
  • আধা চা চামচ জিরা
  • ১ চা চামচ তিল
  • ১ চা চামচ চিনি
  • ৪ টি কাঁচা মরিচ ফালি
  • ২ টেবিল চামচ ধনে পাতা কুঁচি
  • ২ টেবিল চামচ নারকেল কড়ানো (ইচ্ছা)
  • ১/৩ কাপ পানি

 প্রণালী

- ঢোকলার সকল উপকরণ একত্রে মিশিয়ে কেকের ব্যটারের মতো তৈরি করুন। লবন চেখে দেখুন। এরপরে এই ব্যটার একটি বেকিং মোল্ডে ঢেলে নিন।

- এবার একটি বড় পাত্রে বেশ খানিকটা পানি দিয়ে জ্বাল করতে থাকুন। এটি স্টিমার হিসেবে কাজ করবে। এরপর পানির পাত্রের ভেতরে একটি স্ট্যান্ড রেখে দিয়ে মুখটি ঢেকে দিন।

- স্ট্যান্ডের উপরে বেকিং মোল্ড বসিয়ে ভালো করে পুরোটা ঢেকে দিন ও রান্না করতে থাকুন। বিষয়টি পুডিং যেভাবে ওভেন ছাড়া বানান ঠিক তেমনটিই হবে।

- ঢোকলা তৈরি হতে হতে টেম্পারিংয়ের জন্য একটি ছোটো প্যানে তেল গরম করে এতে সরিষা দানা দিন। ফুটে উঠলে এতে জিরা ও তিল দিয়ে নেড়ে নিন। এরপর কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।

- ১/৩ কাপ পানিতে চিনি গুলিয়ে দিয়ে দিন প্যানে। এবং পানি ফুটে উঠলে রাও কিছুক্ষণ চুলায় রেখে তৈরি করে নিন।

- ১০-১২ মিনিট পর স্টিমারের ভেতরে বেকিং মোল্ডে একটি কাঠি ঢুকিয়ে দেখুন ঢোকলা তৈরি হয়েছে কিনা। যদি কাঠি পরিষ্কার হয়ে বেড়িয়ে আসে তাহলে বুঝবেন তৈরি হয়ে গিয়েছে।

- ঢোকলা বের করে মোল্ডে রেখেই নিজের পছন্দমতো আকারে কেটে নিন এবং উপরে টেম্পারিংয়ের মিশ্রণটি ভালো করে ছড়িয়ে দিন। এভাবে খানিকক্ষণ রেখে দিন। এরপর উপরে ধনেপাতা ও নারকেল করানো দিয়ে সসের সাথে পরিবেশন করুন মজাদার গুজরাটি খাবার ‘ঢোকলা’।

ছবি ও রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?
সুস্থতা

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?

ভাবুন দেখি, একসময়ের বিশ্ব মাতানো সংগীতশিল্পী ম্যাডোনা কিংবা সৌন্দর্যের দেবী বলে খ্যাত হলিউড মডেল ও অভিনেত্রী মেরিলিন মনরোর ঠোঁটের পাশের তিলটির কথা! ও...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

আরও পড়ুন

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

মজাদার নারকেলের চাটনির সাথে ইডলি
চা – নাস্তা

মজাদার নারকেলের চাটনির সাথে ইডলি

আজকের রেসিপি আয়োজনে রাখা হল মজাদার নারকেলের চাটনির সাথে ইডলি। সহজলভ্য কিছু মসলার সংমিশ্রণে নিজেই তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন ভিনদেশি এ...

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!
বেইজ মেকআপ

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!

কেক বা পিজ্জা বেকিং এর কথা বলছি না! বলছি, মেকআপ বেকিং এর কথা। যারা জানেন না মেকআপ বেকিং কী, তাদের কাছে একটু অন্যরকমই লাগবে শুনতে। মেকআপ বেকিং হচ্ছে মে...

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!
চা – নাস্তা

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!

বাঙালির সবচেয়ে প্রিয় পানীয় চা। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যার সকালটা এক কাপ ধোঁয়া ওঠা গরম চা দিয়ে শুরু হয় না। আর সারাদিন বিভিন্ন বাহানায় চা তো চলেই...

এক চুমুক চায়ে দিনের শুরু
সুস্থতা

এক চুমুক চায়ে দিনের শুরু

বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের সূর্যের মিষ্টি রোদ পোহানো... কার না ভালো লাগে, তাই না? অথবা ধরুন, খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বসে...

…