এই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা মেকাপ ট্রেন্ডজ

sub-editor · Dec 08, 2016 · 1 min read

এই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা মেকাপ ট্রেন্ডজ

বর্তমান সময়ে সবাই  কমবেশী মেকাপ নিতে পছন্দ করেন। মেকাপ লাভার'রা, কখন কি ট্রেন্ড চলছে তার খোঁজ খবর রাখেন এবং ফলো করার চেষ্টা করেন। কিন্তু অনেকেই আছেন মেকাপ পছন্দ করেন কিন্তু বর্তমান সময়কার মেকাপে কী কী ট্রেন্ড চলছে তা জানেন না অথবা খুবই কম জানেন।আজকের লেখা তাদের জন্য। তাহলে চলুন, জেনে নিই, এই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা মেকাপ ট্রেন্ড্জ সম্পর্কে।

[picture]

গ্লোয়ি বেইজ মেকাপ 
আজকাল অনেকেই একটু গ্লোয়ি ধরনের মেকাপ করতে পছন্দ করছেন। গ্লোয়ি ধরনের মেকাপ করতে চাইলে ফাউন্ডেশন এর সাথে লিকুইড ইল্যুমিনেটর মিশিয়ে নিন এবং ফেসে ব্যবহার করুন। এতে ফেসে হেলদি এবং ন্যাচারাল ধরনের গ্লো তৈরী হবে।

maxresdefault

হাইলাইটার
বর্তমানে খুব রকমের চলছে হাইলাইটারের প্রচলন। হাইলাইটার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।  পাউডার হাইলাইটার লাগিয়ে নিন চিক বোন, কপালে, নাকের হাড়ে, থুতনি তে, ব্রো বোনে। আর পেয়ে যাবেন গর্জিয়াস লুক।

অম্বর ইফেক্ট
আজকাল অনেকেই নিজেদের সাজে যোগ করছেন অম্বর ইফেক্ট। অম্বর লিপস, লাইনার, নেইল ইত্যাদি বর্তমান ট্রেন্ড তুঙ্গে আছে। ২-৩ টি কালার পাশাপাশি মিলিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে অম্বর ইফেক্ট তৈরি করা হয়। এটি হতে পারে আপনার আইলাইনারে, লিপস্টিক এমন কি নেইল পলিশে।

12353333_428394250686371_2004711339_n

লিপস্টিক
লিপস্টিকে নুড ধরনের কালারের সাথে পার্পল, মভি, স্পাইসি কালারগুলোর সাথে সাথে ডার্ক কালারের লিপস্টিক খুব বেশী চলছে। শুনতে অবাক লাগলেও, এখন অনেককে ব্লু, ভায়োলেট, ব্ল্যাক ইত্যাদি কালার ট্রাই করতেও দেখা যাচ্ছে। তবে এই সব কালার পরার জন্য অবশ্যই আপনার সাহস এবং কনফিডেন্স দুইটাই থাকতে হবে।

কাট ক্রিজ আই মেকাপ 
এটি খুব বেশী নতুন না হলেও বর্তমানে কাট ক্রিজ আই মেকাপ প্রায় সবাই ট্রাই করছেন। তবে এখন ডাবল কাট ক্রিজ আই মেকাপ ও খুব ভালোই চলছে। এই ধরনের আই মেকাপ আপনার মেকাপে ভিন্নতা এনে দেবে আর গর্জিয়াস লুক ও দেবে।

f4200f3a520dbaffc7e7b0fa5344eb3b

গ্লিটার 
এ সময়ে চোখের মেকাপে গ্লিটারের খুব ব্যবহার দেখা যায়। চোখের আই লিড, ইনার কর্নার ইত্যাদিতে লুজ গ্লিটারের ব্যবহার দেখা যায়। এছাড়া অনেকে বেছে নিচ্ছেন গ্লিটার আই লাইনার। গ্লিটার আইলাইনার চোখের আউটার কর্নার, ক্রিজ এড়িয়া এবং আইলিডেও ব্যবহার করা হচ্ছে।

গ্লসি লিপস
এ সময়ে গ্লসি লিপসের ট্রেন্ড আবার ফিরে আসতে দেখা যাচ্ছে। নরমাল লিপস্টিকের উপরে লিপগ্লস ব্যবহার করতে দেখা যাচ্ছে।

Minked_Lashes-2

ড্রামাটিক আইল্যাশ 
বর্তমানে একটু ভারী এবং গর্জিয়াস আইল্যাশ পছন্দ করছে অনেকেই। মাশকারার মাধ্যমে অনেকে আইল্যাশ ড্রামাটিক করে নিচ্ছেন। এজন্য মাশকারা প্রাইমারের ব্যবহার বেশ লক্ষ্য করা যাচ্ছে। মাশকারা প্রাইমার ন্যাচারাল  আই ল্যাশ এ অনেক পার্থক্য এনে দেয়। এছাড়াও বেশীরভাগই বেছে নিচ্ছেন ড্রামাটিক ফলস আইল্যাশগুলো।

এই তো, জেনে নিলেন বর্তমান মেকাপ ট্রেন্ড সম্পর্কে কিছু কথা। সুস্থ এবং সুন্দর থাকুন।

ছবি -  স্টাইলক্রেজ ডট কম, বিউটিটিপস ডট কম, পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

আরও পড়ুন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

…