কারেকটিভ মেকআপ | ছোট চোখ-পাতলা ঠোঁট

সাজগোজ উপ সম্পাদক · Dec 13, 2013 · 1 min read

কারেকটিভ মেকআপ | ছোট চোখ-পাতলা ঠোঁট

ছোট চোখ? ফোলা চোখ? পাতলা ঠোঁট? চওড়া ঠোঁট? কীভাবে সাজলে ভালো দেখায় ভেবে পাচ্ছেন না? সাজার সময় এইসব টুকটাক খুঁত-ত্রুটি-বিচ্যুতি ঢেকে ফেলা যায় শুধুমাত্র মেকাপের কিছু কৌশল জানা থাকলেই।

প্রথমেই বলে রাখি, চোখ ছোট বড় মাঝারি যেমনই হোক না কেন, সবচেয়ে জরুরী নিয়মিত চোখের যত্ন নেওয়া। সকালে ঘুম থেকে উঠে মুখের সাথে সাথে চোখেও ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে চোখ ধোবেন। অকারণে রাত জাগার অভ্যাস, অন্ধকার ঘরে টেলিভিশন দেখা বা কম্পিউটারে কাজ করা শুধুই চোখের নীচের কালি বাড়িয়ে দেয়। এগুলো এড়াতে আমণ্ড অয়েল আর নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে মাসাজ করুন। নিয়মিত করলে কালি দূর হবে। আলুর রসও চোখের নীচের কালি তোলার জন্য অনবদ্য। একই ভাবে ঠোঁটেরও সমান যত্ন নেওয়া জরুরী। রাতে ঘুমাতে যাবার আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগিয়ে রাখুন। ঠোঁটের স্ক্রাব হিসেবে অল্প একটু চিনির সাথে গ্লিসারিন মিশিয়ে আলতো করে ঘষে মরা চামড়া তুলে ফেলুন।

ভিন্ন আকৃতির চোখ ও ঠোঁটের জন্য রয়েছে ভিন্ন মেকাপ। আজ জানাব ছোট চোখ আর পাতলা ঠোঁটের অধিকারীরা কীভাবে সাজবেন। লিকুইড লাইনারের তীক্ষ্ণ রেখা নয়, সকালের জন্য বেছে নিন কোহল পেন্সিল কাজল। ব্যবহার করুন চোখের উপরের পাতা জুড়ে। চোখের কোলে সামান্য একটু সাদা আই পেন্সিলের রেখা চোখকে বড় আর প্রশস্ত দেখায়। চিকন লাইনার এর বদলে একটু স্মাজ করে কাজল দিলে তা চোখকে বড় দেখাতে সাহায্য করে। ছোট চোখের ক্ষেত্রে সবুজ, নীল, বেগুনি রঙের মাস্কারা ব্যবহার চোখকে উজ্জ্বল আর বড় লুক দেয়। শুধু কয়েক পরত মাস্কারাই যেকোনো আকারের চোখের পাতায় পরিবর্তন এনে দেয়। দিনের বেলায় ব্যবহার করুন হালকা অথচ উজ্জ্বল রঙের আইশ্যাডো। চিকন ভুরু চোখের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। ছোট চোখ টানা দেখানোর আরেকটা কৌশল হল গাঢ় রঙের আইশ্যাডো চোখের কোণায় ভালো ভাবে লাগিয়ে সেটি কাজল আর লাইনারের সাথে ভালো ভাবে blend করে দেয়া। এক্ষেত্রে ব্যবহার করুন ধূসর, নেভি ব্লু, কালচে বেগুনি, ঘন সবুজ এসব রঙ। দিনের বেলায় বাইরে বেরোবার সময় চটজলদি চোখের মেকাপ সেরে ফেলুন এই সহজ উপায় গুলো ব্যবহার করে আর রাতের বেলায় শিমারি আইশ্যাডোর পাশাপাশি brow bone হাইলাইট করুন হালকা সোনালি শ্যাডো দিয়ে। স্মোকি আই করুন, তবে তাতে কালো রঙ এর ব্যবহার সীমিত রাখুন, কারণ অতিরিক্ত কালো শ্যাডো চোখকে আপাতদৃষ্টিতে ছোট করে দেখায়। আইব্রাও পেন্সিল দিয়ে ভ্রু না এঁকে গাঢ় খয়েরি আইশ্যাডো ব্রাশে নিয়ে আইব্রাও এর শেপ দিন। এতে natural ভাবটা বজায় থাকবে। অবসরে এক্সপেরিমেন্ট করুন বিভিন্ন ভাবে। একসময় আপনি নিজেই বুঝতে পারবেন।

এবার আসি পাতলা ঠোঁটের সাজে। গ্লসি, ক্রিমি যেকোনো রঙ এ আপনার জন্য আদর্শ! ম্যাট একদম নয়। কেন জানেন? কেননা পাতলা ঠোঁটে ভেজা লিপস্টিক ঠোঁটকে বড় দেখাতে সাহায্য করে, কিন্তু ম্যাট লিপ্স আর ছোট লুক দেয়, ঠোঁট দেখতে লাগে কঠোর। foundation বা compact লাগানোর সময় ঠোঁটের উপরেও এক পরত বুলিয়ে নিন, লিপ প্রাইমার না থাকলে অল্প একটু কন্সিলার দিয়ে নিন। লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগান। দিনের বেলায় সফট ব্রাউন টোন আর রাতের জন্য গাঢ় গোলাপি বা মেরুন ব্যবহার করতে পারেন কারণ এই রঙ গুলো পাতলা ঠোঁটে বেশ ফুটে ওঠে। শীতকালে রাতের বেলা গ্লস ব্যবহার করুন আর গরম কালে গ্লস ছড়িয়ে যাবার ভয় থাকলে গোল্ডেন হাইলাইটার দিয়ে নিন। তবে পুরো ঠোঁটে নয়, ঠিক মাঝখানে। দেখবেন আপনার সাজে যোগ হয়েছে এক নতুন মাত্রা।

আশা করি আর্টিকেলটি পরে উপকৃত হবেন। পরবর্তীতে মাঝারি চোখ আর মোটা ঠোঁটের কারেকটিভ মেকাপ সম্পর্কে জানাব।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ ইজিস্মাইল.কম

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

আরও পড়ুন

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

…