ড্যামেজড ও কালার করা চুলের যত্ন নিন ৩টি ঘরোয়া হেয়ার মাস্ক দিয়ে!

তানিজা ইসলাম · Aug 09, 2020 · 1 min read

ড্যামেজড ও কালার করা চুলের যত্ন নিন ৩টি ঘরোয়া হেয়ার মাস্ক দিয়ে!

যুগের সাথে তাল মিলিয়ে এবং নিজের লুকে একটু চেঞ্জ আনতে চুলে কালার করছেন অনেকেই! আবার অনেকের শখ থাকলেও চুল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে চুলে কেমিক্যাল ইউজ করতে চান না। ঘন কালো চুলে মেয়েদের অনেক সুন্দর লাগে মানছি, কিন্তু নিজেকে একটু ভিন্ন রুপে দেখতে বা ফ্যাশন ট্রেন্ডে তাল মেলাতে এইটুকু এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। পাকা চুল ঢাকতেও অনেকে চুলে রঙ করে থাকেন। ঠিকঠাক যত্ন নিলে চুল ড্যামেজ বা রুক্ষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। চুল কালার করুন, কিন্তু চুলের স্বাস্থ্য ঠিক রেখে! ড্যামেজড ও কালার করা চুলের যত্ন ৩টি হোমমেড হেয়ার মাস্ক সম্বন্ধে আজ আমরা জেনে নিবো।

ড্যামেজড ও কালার করা চুলের যত্ন

চুলে কালার করার পর প্রায় সবাই কালার প্রোটেকশন শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক এসব খুঁজে থাকেন। কিন্তু হেয়ার প্যাকের ব্যাপারটা সেভাবে গুরুত্ব দেয়া হয় কি? ঘরোয়াভাবে চুলের যত্ন নিতে সপ্তাহে অন্তত ২ দিন হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা উচিৎ। প্রাকৃতিক উপাদান দিয়েই চুলের পরিচর্যা করুন। পাশাপাশি মাইল্ড শ্যাম্পু, ডিপ কন্ডিশনার বা কালার ট্রিটেড হেয়ারের জন্য স্পেশাল যেই প্রোডাক্ট আছে, এগুলো তো ব্যবহার করতেই হবে। চুলের ধরন বুঝে যত্ন নিতে পারলে রুক্ষ-শুষ্ক চুল নিয়ে চিন্তা করতে হবে না, সেই সাথে চুলের কালারটাও ফেইড হবে না।

ফ্রিজি, ড্যামেজড ও কালার করা চুলের যত্ন নিতে ৩টি কার্যকরী মাস্ক

আপনার চুল কালার করা না হয়ে থাকলেও যদি রাফ, ফ্রিজি, ড্রাই হয়ে থাকে তাহলেও এই ঘরোয়া প্যাকগুলো ব্যবহার করে উপকার পাবেন।

১) কলা ও মধুর হেয়ার মাস্ক

কালার করার পর চুলের শাইনিভাব ধরে রাখতে এবং চুলকে কোমল করতে এই নারিশিং হেয়ার মাস্কটি দারুন কাজ করবে। চুলের লেন্থ অনুযায়ী একটি বা দুটি কলা ম্যাশ করে তাতে পরিমাণমতো টকদই, খাঁটি নারকেল তেল ও এক টেবিল চামচ মধু মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে আপনার চুলের পুরো অংশে লাগিয়ে নিন। এবার এই মাস্ক আপনার চুলে মিনিমাম ২০ মিনিট রেখে ভালোমানের হারবাল বা মাইল্ড শ্যাম্পু দিয়ে স্বাভাবিক ভাবে ধুয়ে ফেলুন। ব্যস, সপ্তাহে ২দিন এভাবে প্যাক লাগালে রঙ করার পরও আপনার চুল সফট ও শাইনি থাকবে।

কলা ও মধুর হেয়ার মাস্ক

২) গ্রিন টি হেয়ার মাস্ক

গ্রিন টি লিকারের সাথে পানি ও আপেল সিডার ভিনেগার মিলিয়ে নিয়ে ঐ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে এবং ড্রাই হেয়ারকে কোমল করে তুলবে। এই সবুজ চা আরও একভাবে ইউজ করতে পারেন, গ্রিন টির লিকারের সাথে টকদই ও অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এটি চুলে লাগিয়ে রেখে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে। সপ্তাহে ১-২ দিন এভাবে প্যাক লাগিয়ে নিন। এতে থাকা ন্যাচারাল অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় মিনারেলস চুলের স্বাস্থ্য ভালো রাখবে এবং সেই সাথে চুল হবে মজবুত ও সিল্কি।

৩) আমলার হেয়ার মাস্ক 

কালার করা চুলের যত্নে আমলার হেয়ার মাস্ক দারুন কাজ করে। রাফনেস ও ফ্রিজি হেয়ারের প্রবলেম থাকলে এটি সপ্তাহে ২দিন ব্যবহার করতে পারেন। আমলার সাথে ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাকটি ৩০ মিনিট চুলে রেখে ধুয়ে ফেলুন মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে। এই প্যাকের সবগুলো উপাদানই চুলকে ময়েশ্চারাইজড করবে, চুলের ফাটাভাব দূর করবে এবং কালার করার পর চুলে যে রুক্ষতা আসে, সেটারও রিপেয়ার করবে।

তাহলে রঙ করা চুলের যত্নে কোন কোন হেয়ার মাস্কগুলো সত্যি সত্যি ইফেক্টিভ হবে, সেটা জানা হয়ে গেলো! যারা কালার করতে চাচ্ছেন বা কালার করেছেন তাদের জন্য বোনাস একটি টিপস, রোদ থেকে চুলকে রক্ষা করতে হবে। রোদ আর দূষণে হেয়ার কালার নষ্ট হয়ে যায়। হিট স্টাইলিং যতটা সম্ভব কম করবেন। প্রচুর পরিমানে পানি পান করবেন, প্রোটিনযুক্ত খাবার খাবেন, চুলের জন্য অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্ট বেছে নিবেন। ভালো থাকুন!

একজন ড্যামেজড কালার হেয়ারের জন্য ঘরোয়া মাস্ক ব্যবহার করে খুশি

অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন
চুলের যত্ন

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন

খুব শখ করে চুলে পছন্দের কালার করার কিছুদিন পরেই যখন সেই কালার ফেইড হয়ে যেতে শুরু করে, তখন মনটা অসম্ভব খারাপ হয়ে যায়! শুধু তাই না, হেয়ার কালার ফেইড হয...

আরও পড়ুন

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!
হেয়ার স্টাইল

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!

নিজের লুকে একটা মডার্ন ফ্যাশনেবল আপডেট আনতে মেকআপ, আউটফিটের চেয়েও ইজি ওয়ে হচ্ছে নিজের চুলে একটা বড় চেঞ্জ নিয়ে আসা। আর আমরা চুলের লেন্থ নিয়ে এক্সপেরিমে...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

কালার করা চুলের জন্য কেমন হবে হেয়ার কেয়ার রুটিন?
চুলের যত্ন

কালার করা চুলের জন্য কেমন হবে হেয়ার কেয়ার রুটিন?

চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে হেয়ার কালার বা হেয়ার হাইলাইট করার ট্রেন্ড বেশ আগে থেকেই চলে আসছে। স্টাইলের জন্য হোক অথবা পাকা চুল ঢাকতেই হোক, হেয়ার কালার ক...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…