সাজিয়ে নিন সেলফোন কাভার

সাজগোজ উপ সম্পাদক · Nov 01, 2013 · 1 min read

সাজিয়ে নিন সেলফোন কাভার

বর্তমান যুগে মোবাইল ব্যবহার করে না এমন মানুষ পাওয়া কঠিন। কেউ কেউ ফোনটিকে রক্ষার জন্য তার উপর কাভার দিতে চান, আবার কেউ ফোনে নতুনত্ব আনার জন্য সুন্দর সুন্দর কাভারের খোঁজে থাকেন। মার্কেটের সেলফোন কাভার গুলো সাধারণত একটু কমন হয়ে থাকে। এমনটি যদি হয় যে, একদম ঠিক আপনার মনের মত একটি কাভার পাওয়া যাবে আবার দেখতে অন্যদের থেকে আলাদাও হবে তাহলে কেমন হয় বলুন তো? চলুন কাভার ডেকোরেশনের ব্যাপারে একটু আইডিয়া নিয়ে আসা যাক।

গ্লিটার এবং বো ফোন কেস

উপকরণ

০১. পছন্দ মত রঙের ফোন কেস

০২. কেসের সাথে রঙ মিলিয়ে গ্লিটার

০৩. একটি মাঝারি সাইজের বো

০৪. ৩০-৩৫ টি পুঁথি বা স্টোন

০৫. আঠা

০৬. সুপার গ্লু

এক নজরে উপকরণ গুলো দেখে নিন।

image01

পদ্ধতিঃ

০১. যদি কাভারটি পুরোনো হয়ে থাকে আর সেটি যদি দেখতে একটু নোংরা লাগে তাহলে সাদা ক্রাইলিক রঙ দিয়ে কেসটি রঙ করে নিতে পারেন। কয়েকবার কোট করবেন তারপর ২৪ ঘণ্টা এটিকে শুকানোর জন্য রেখে দিবেন। কেস নির্বাচনের ব্যাপারে একটি কথা বলতে চাই। রাফ সারফেস দেখে কেস নির্বাচন করবেন। মসৃণ সারফেস হলে পরবর্তীতে যে গ্লিটার লাগানো হলে তা ঝরে যাবে।

০২. এরপর সুপার গ্লু দিয়ে পুঁথি গুলো লাইন করে সাজিয়ে লাগিয়ে দিন ফোন কেসটির উপর। সেই সঙ্গে বোটিও কেসের উপরের যেকোনো এক কোনায় লাগিয়ে দিবেন।

image03

০৩. পরবর্তী ধাপ হলো একটি মাঝারি সাইজের বাটিতে কিছু আঠা নিন। এর সাথে গ্লিটার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

০৪. উপরের তৈরি পেস্ট কেসের উপর কয়েক পরত লাগান। খেয়াল রাখবেন পুঁথি গুলোতে যেন গ্লিটারের এই পেস্ট না লেগে যায়। অনেকে মনে করতে পারেন গ্লিটার লাগানোর পর পুঁথি লাগানো যাবে। লাগানো হয়ত যাবে কিন্তু পুঁথি গুলো অতটা স্থায়ী হবেনা। খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে।

image04

০৫. সবশেষে শুধু মাত্র ট্রান্সপারেন্ট কালারের আঠার লেয়ার গ্লিটারের পেস্টের ওপর ব্রাশ করে দিবেন। হয়ে গেল আপনার সেল ফোন কেসের আনকমন সাজ।

লেইস ফোন ব্যাক কাভার

image05

এই কাভার ডেকোরেশন ধাপে ধাপে দেখানোর মত জটিল কিছু না। বাজারে কিছু সিম্পল ফোন ব্যাক কাভার কিনতে পাওয়া যায় অথবা আপনার পুরোনো কাভারও সাজিয়ে নিতে পারেন। চাঁদনী চকের লেইসের দোকান গুলোতে এমন স্টোনের লেইস, বো কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে এসে আঠা দিয়ে ছবির মত করে জুড়ে দিন।

আমি তো শুধু মাত্র আইডিয়া দিলাম। আপনি আপনার পছন্দ মত ডিজাইন দিয়ে পাল্টে দিতে পারেন আপনার ফোনের লুক। আবার কয়েক কালারের ফোন কেস বানিয়ে জামার রঙের সাথে মিলিয়েও বদলে বদলে ব্যবহার করতে পারেন।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ বিলিভএন্ডইন্সপায়ার.কম, লাভইটসোমাচ.কম

Comments (1)

  • sayeda

    May 11, 2026

    Nice

সম্পর্কিত লেখা

মোবাইল ফোন | স্বাস্থ্যের উন্নতি না অবনতির কারণ?
সুস্থতা

মোবাইল ফোন | স্বাস্থ্যের উন্নতি না অবনতির কারণ?

২০১৫ সালের পর থেকে হওয়া একাধিক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে মিসক্যারেজ রেট অত্যন্ত বেশির দিকে। এমনটা হওয়ার পিছনে অনেক কারণ দায়ী থা...

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-২): কীভাবে CV বানাবেন
অফিস লাইফ

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-২): কীভাবে CV বানাবেন

বন্ধুরা, গত পর্বে আলোচনা করেছিলাম চাকরি খোঁজার ব্যাপারে এমন কিছু বিষয়ে যা আপনাদেরঅনেকেরই ভাল লেগেছে। আপনাদের সাড়া পেয়ে অনুপ্রাণিত বোধ করছি। আজ লিখ...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

ইনফার্টিলিটি কেস স্টাডি | জেনে নিন বন্ধ্যাত্বের ৩টি বাস্তব ঘটনা!
মা ও শিশু

ইনফার্টিলিটি কেস স্টাডি | জেনে নিন বন্ধ্যাত্বের ৩টি বাস্তব ঘটনা!

সব পরিবারেরই স্বপ্ন থাকে ঘর আলো করে ফুটফুটে একটি কন্যা বা পুরো বাড়ি তোলপাড় করা এক রাজপুত্র। কিন্তু বাচ্চা কনসিভ করতে ইচ্ছুক অনেক দম্পতিদেরই সঠিক দিক ন...

আরও পড়ুন

সফট ফারনিশিং | ভাড়া বাসা সাজানোর ঝক্কি সামলাতে ৩টি টিপস!
গৃহসজ্জা

সফট ফারনিশিং | ভাড়া বাসা সাজানোর ঝক্কি সামলাতে ৩টি টিপস!

বাসায় ইজিলি সেট করা যায় এমন কিছু লাইটিং অপশন নিয়ে আগে কথা বলেছিলাম, আজ বলবো ভাড়া বাসার রঙ দেয়াল, মেঝেতে খুব বড় চেঞ্জ না এনেও শুধুমাত্র সফট ফারনিশিং ও...

কর্পোরেট আদবকেতা | জেনে নিন ১১টি টিপস!
অফিস লাইফ

কর্পোরেট আদবকেতা | জেনে নিন ১১টি টিপস!

পরশু যে সিভিটা খুললাম, খোলামাত্রই চমকে উঠলাম, সিভিটা সুন্দর এবং গোছানো, কিন্তু সাথে যে পাসপোর্ট সাইজের ছবিটা অ্যাটাচমেন্টে দেয়া সেটা উল্টা। ছেলেটি বাং...

বৈশাখে মেয়েদের নিরাপত্তা | আত্নরক্ষায় তৈরি থাকুন মানসিক ও শারীরিকভাবে! 
সংস্কৃতি

বৈশাখে মেয়েদের নিরাপত্তা | আত্নরক্ষায় তৈরি থাকুন মানসিক ও শারীরিকভাবে! 

আনিকা: বৈশাখে মেয়েদের নিরাপত্তা ... ও বাবা! তুই আবার এইগুলো নিয়ে কবে থেকে সচেতন? সঞ্চা: ধুর! ফাজলামো বাদ দাও! আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক সিরিয়...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

…