স্কিনকেয়ার করার পরও ব্রণ এর সমস্যা কেন কমছে না?

তানিজা ইসলাম · Nov 06, 2024 · 1 min read

স্কিনকেয়ার করার পরও ব্রণ এর সমস্যা কেন কমছে না?

পিম্পল বা ব্রণ, এই ছোট্ট একটি জিনিস অনেকের লাইফে ভয়াবহ আকার ধারণ করে, তাই না? অনেকে হয়তো বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ইউজ করেছেন এই ব্রণ থেকে মুক্তির জন্য, কিন্তু ব্রণ দিন দিন বেড়েই যাচ্ছে। স্কিনকেয়ার করার পরও ব্রণ এর সমস্যা কেন কমছে না? এর কারণ কী? আগে জানতে হবে একনে কেন হয়। চলুন জেনে নেই তাহলে।

কারণগুলো আসলে কী?

হরমোনের প্রভাব

টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বা অয়েল সিক্রেশন বেড়ে যায়। স্বাভাবিকভাবে সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি অ্যাকটিভ হয়ে গেলে পোরস সাইজ বড় হয়ে যায়, কারণ এটি বেশি পরিমাণে সেবাম রিলিজ করে। আর এই সেবাসিয়াস কনটেন্ট যদি কোনো কারণে ভেতরে ট্র্যাপড হয়ে যায়, বাইরে না বের হতে পারে; তাহলে এটি ইনফ্ল্যামেটেড ও ইনফেক্টেড হয়ে একনে তৈরি করে।

টেস্টোস্টেরন মেল সেক্স হরমোন হলেও নারী-পুরুষ সবার শরীরে এই হরমোন দেখা যায়। যদি নারীদের হরমোনাল ইমব্যালেন্স থাকে, তাহলে এই হরমোনের নিঃসরণ বেশি হয়। তাই PCOS থাকলে একনে বেশি দেখা দেয়। কর্টিসল বা স্ট্রেস হরমোনের প্রভাবেও সেবাম সিক্রেশন বেড়ে যেতে পারে।

জীবনযাত্রার ধরন

হরমোনাল ইস্যুর পাশাপাশি অতিরিক্ত কার্ব, সুগারি ফুড আইটেম, তেলে ভাজা খাবার, পানি কম খাওয়া একনের জন্য দায়ী হতে পারে। আবার, ঠিকমতো না ঘুমানো, হাইজিন মেনটেইন না করা এগুলোও কিন্তু এর সাথে জড়িত। অনেকের ফুড হ্যাবিট ও জেনেটিক্যাল কারণে অ্যাডাল্ট একনে হতে পারে।

স্কিনকেয়ার করার পরও ব্রণ কমছে না, এক্ষেত্রে করণীয়?

একনের বেশ কিছু ধরন আছে। সাধারণত ৪ ধরনের একনে বেশি দেখা দেয়- Blackheads, Whiteheads, Papule, Pustule। স্কিনকেয়ার করার পর ব্রণ একদম সাথে সাথে চলে যাবে, এই ধারণা ভুল। একনে প্রিভেন্ট করতে সঠিক স্কিনকেয়ার প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে আপনাকে লাইফস্টাইলেও পজেটিভ চেঞ্জ আনতে হবে। ঘুমানোর সময় যে বালিশের কভার ব্যবহার করছেন, তা পরিষ্কার আছে কিনা সেদিকে নজর রাখুন। মেকআপ ব্রাশ, হাতের নখ, মোবাইল কভার, তোয়ালেও পরিষ্কার রাখা জরুরি।

পোরস ডিপলি যেন ক্লিন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সপ্তাহে ১/২ দিন স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করলে পিম্পলস কমে আসবে। সেই সাথে লাইট ময়েশ্চারাইজার, অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন। সপ্তাহে ১/২ দিন ক্লে বেইজড মাস্ক ব্যবহারে ফেইসের অতিরিক্ত অয়েলিনেস কমে আসবে। এতে ব্রণের উপদ্রব কমবে। এক কথায় স্কিনকেয়ার রুটিন একদম সিম্পল রাখুন।

কখন যাবেন চিকিৎসকের কাছে

ব্রণ বা একনে ত্বকের এমন একটি সমস্যা, যা টিনেজ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে দেখা যায়। টিনেজে প্রায়শই দেখা যায়। তবে অনেক সময় ২৫-৩০, এমনকি ৩৫-৫০ বয়সীদেরও ত্বকের এই সমস্যায় ভুগতে দেখা যায়।ব্রণের বিভিন্ন ধরন আছে। টিনেজ একনে আপনাআপনি ঠিক হয়ে যায় সাধারণত। সিস্টিক একনে, ফাঙ্গাল একনে অথবা দীর্ঘদিন ব্রণের সমস্যা থাকলে এবং কোনোভাবে না কমলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

স্কিনকেয়ার করার পরও ব্রণ যদি না কমে তাহলে দেখুন আপনার লাইফস্টাইল, হরমোন লেভেল ঠিক আছে কিনা! এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্ট বেছে নিতে ভুলবেন না। মনে রাখবেন, স্বাস্থ্যকর জীবনযাত্রার সাথে স্কিনকেয়ার রুটিন মিনিমাল রেখে নিয়মিত সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারলে সেটাই আপনাকে পিম্পল ফ্রি, হেলদি, গ্লোয়ি স্কিন দিতে পারবে।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

আরও পড়ুন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?
একনে-প্রন

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?

জীবনে কোনোদিন ব্রণ বা একনে সমস্যার মুখোমুখি হননি এমন মানুষ পাওয়া ভার। তার মাঝে ফোরহেড একনে বা কপালে ব্রণ হওয়া বেশ কমন একটি সমস্যা। আর স্পেশাল প্রোগ্রা...

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!
একনে-প্রন

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!

আমরা একটি চারা গাছকে যখন প্রতিদিন যত্ন নিয়ে বড় করি, তখন সেটা খুব ভালোভাবে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠে। আর কোনো রকমে যদি যত্ন করেন বা অবহেলা করেন, চারাগাছ হয়...

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?
ত্বকের যত্ন

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?

‘ফাঙ্গাল একনে’ বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম। অনেকেই জানেন না এই ফাঙ্গাল একনে আসলে কী! আবার অনেকেই আছেন যারা নিজেদের সাধারণ একনেগুলোকেও ফাঙ্গাল একনে...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

…