একনে কমাতে পানি পান করা আসলে কতটুকু কার্যকর?

মাহবুবা মিমি · Jul 04, 2023 · 1 min read

একনে কমাতে পানি পান করা আসলে কতটুকু কার্যকর?

পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছে যারা প্রায় সারাজীবনই একনে নিয়ে স্ট্রাগল করেন। একনে শুধুমাত্র টিনেজ বয়সে হানা দেয়, এই কথাটি তাদের জীবনে একদমই সত্য না। এই একনে হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন- হরমোনাল প্রবলেম, পল্যুশন, ক্রনিক কোনো ডিজিজ ইত্যাদি। এগুলো ছাড়াও অনেকের এমনিতেই সারাবছর অল্প বিস্তর একনে হতেই থাকে। খুব বেশি একনে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হয়। কিন্ত একনের পরিমাণ কম থাকলে সেটা নিয়ন্ত্রণ করার জন্য একটা পারফেক্ট ডায়েট যেখানে প্রচুর পানি পানের উপর জোর দেয়া হয়, এমন ডায়েট মেনে চললে এই প্রবলেম অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। কেননা মানবদেহের প্রায় ৭০ শতাংশই যেহেতু পানি, তাই যথেষ্ট পরিমাণ পানি পান করলে শারীরিক প্রক্রিয়াগুলো সঠিকভাবে কাজ করতে পারে বলে সেটা একনের পরিমাণ কমিয়ে দেয়। এবার আসুন জেনে নেই, একনে কমাতে পানি পান এর কার্যকারিতা আসলে কতটুকু।

একনে কমাতে পানি পান এর কার্যকারিতা

একনে প্রন স্কিনের যত্নে কী করা উচিত আর কী নয়, এসব নিয়ে আমাদের ভাবনার অন্ত নেই। অথচ সঠিক ডায়েট মেনে চলা এবং ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। একনে কমাতে পানি পান করা কেন উপকারী সে সম্পর্কে চলুন জেনে নেয়া যাক।

১) সেবাম প্রোডাকশন কন্ট্রোলে থাকে

স্কিনকে হাইড্রেটেড রাখার মাধ্যমে একনে প্রবলেম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কারণ স্কিন যত বেশি হাইড্রেটেড থাকবে, সেবাম তত কম পরিমাণে প্রোডিউস হবে। যার কারণে ন্যাচারাল অয়েল ব্যালেন্সড থাকবে। আর তাই একনে হওয়ার চান্সও অনেক কমে যাবে। এছাড়াও ময়েশ্চারাইজার ও বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান (গড়ে দিনে দেড় থেকে দুই লিটার) স্কিনকে সফট রাখতে সাহায্য করবে।

একনে কমাতে পানি পান করলে স্কিনও থাকে সফট

২) ইমিউন সিস্টেম ইমপ্রুভ হয়

পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ইমিউন সিস্টেম ইমপ্রুভ হয়। যার কারণে শরীরও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। এতে একনে হওয়ার চান্সও কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে স্কিনের মাইক্রোবায়োম (Microbiome) স্ট্রং হয় এবং যে ব্যাকটেরিয়ার কারণে একনে হয়, তার বিরুদ্ধে লড়াই করে।

৩) সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে

শরীরের ব্লাড সুগার লেভেল বেড়ে গেলে সেবাম নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। আর অতিরিক্ত সেবাম থেকে একনে হওয়ার চান্স বাড়ে। পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীরের হাইড্রেশন লেভেল ভালো থাকে এবং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়। তখন সেবাম নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে বলে সহজে একনে ব্রেকআউট হয় না।

৪) বডি ডিটক্সিফাই হয়

একনে কন্ট্রোল করতে বডি ডিটক্সিফাই করা খুব জরুরি। সেজন্য অনেক ধরনের ডিটক্স ওয়াটার পান করার প্রচলন আছে। কিন্ত এত কিছু না করে, আপনি যদি প্রতিদিন শুধু দুই থেকে আড়াই লিটার পানি পান করেন, তাতেই কিন্ত আপনার শরীরের ন্যাচারাল ডিটক্সিফিকেশন কার্যকরীভাবে চালু থাকবে। এতে বডির টক্সিন এবং একনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে বের হয়ে যাবে। এগুলো শরীর থেকে বের হয়ে গেলে লোমকূপ বন্ধ হয়ে একনে সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

একনে কমাতে পানি পান করলে বডি ডিটক্সিফাই হয়

৫) কোলাজেন প্রোডাকশন স্বাভাবিক থাকে

পর্যাপ্ত পানি পান করলে স্কিন যখন ভেতর থেকে ময়েশ্চারাইজড থাকে, তখন স্কিনের কোলাজেন প্রোডাকশন স্বাভাবিক থাকে। এছাড়া স্কিন সেলের ন্যাচারাল রিজ্যুভিনেটিং পাওয়ার কন্টিনিউ থাকলে স্কিনে সহজে কোনো ইনফ্ল্যামেশন হতে পারে না। আর ইনফ্ল্যামেশন না হলে একনে হওয়া, সেখান থেকে স্পটস হওয়ার চান্স কমে যায়।

এত পানি পান করবেন কীভাবে?

পানির অনেক উপকারের কথা তো জানা হলো, এখন প্রশ্ন হচ্ছে এত পানি পান করবেন কীভাবে? আবার অনেকে আছেন যাদের পানি পানে বেশ অরুচি আছে। তাহলে উপায়? চলুন উপায়গুলো জেনে নেয়া যাক-

১) সব ধরনের কোক, শরবত অর্থাৎ সুগারি ড্রিংককে না বলুন। এর বদলে শুধু পানি পান করুন। বাইরে খেতে গেলে সেট মেন্যু বা প্ল্যাটারের সাথে ড্রিংক নিবেন না। চা কফির পরিমাণ কমিয়ে দিলে পানির ক্রেভিং বাড়ে।

২) শুধু পানি পান করতে ভালো না লাগলে পানির সাথে ১/২ স্লাইস লেবু নিতে পারেন। তবে এর সাথে চিনি দিবেন না, এটা কোনো শরবতের রেসিপি না। চাইলে একইভাবে সামান্য স্ট্রবেরি বা ক্র্যাশড ব্লুবেরি দিতে পারেন।

৩) শুধু পানি পান করতে হবে এমন কোনো কথা নেই। যেসব সবজিতে প্রচুর পানি আছে সেগুলো খেতে পারেন। যেমন-শসা, টমেটো, লেটুস ইত্যাদি। এগুলো খেলেও কিন্ত শরীরে পানির চাহিদা অনেকটা পূরণ হয়, সাথে পেটও ভরা থাকে।

পানি যুক্ত সবজি

পর্যাপ্ত পরিমাণ ওয়াটার ইনটেক শরীরকে হাইড্রেটেড রাখে, শরীরের বিভিন্ন অরগানগুলোকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে, বিভিন্ন মেকানিজমকে সচল রাখতে সাহায্য করে। সর্বোপরি আমাদের ত্বককে ভালোভাবে ফাংশন করতে সাহায্য করে বলে একনের প্রবলেমও কমে আসে। কিন্ত আপনি পর্যাপ্ত পানি পান করার পরও যদি একনে প্রবলেম নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করুন।

পানি পানের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করতে হবে অথেনটিক প্রোডাক্টস। স্কিন ও হেয়ার কেয়ার এবং মেকআপের জন্য অথেনটিক প্রোডাক্টস পাবেন সাজগোজে। সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

  ছবিঃ সাজগোজ, সাটারস্টক

Products in this article

Skinpro Acne Clearing Gel Cleanser

সম্পর্কিত লেখা

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

আরও পড়ুন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?
ত্বকের যত্ন

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?

‘ফাঙ্গাল একনে’ বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম। অনেকেই জানেন না এই ফাঙ্গাল একনে আসলে কী! আবার অনেকেই আছেন যারা নিজেদের সাধারণ একনেগুলোকেও ফাঙ্গাল একনে...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?
একনে-প্রন

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?

জীবনে কোনোদিন ব্রণ বা একনে সমস্যার মুখোমুখি হননি এমন মানুষ পাওয়া ভার। তার মাঝে ফোরহেড একনে বা কপালে ব্রণ হওয়া বেশ কমন একটি সমস্যা। আর স্পেশাল প্রোগ্রা...

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!
একনে-প্রন

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!

আমরা একটি চারা গাছকে যখন প্রতিদিন যত্ন নিয়ে বড় করি, তখন সেটা খুব ভালোভাবে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠে। আর কোনো রকমে যদি যত্ন করেন বা অবহেলা করেন, চারাগাছ হয়...

…