দ্যা বডি শপ ময়েশ্চার হোয়াইট ক্রিম

সাজগোজ উপ সম্পাদক · Mar 20, 2015 · 1 min read

দ্যা বডি শপ ময়েশ্চার হোয়াইট ক্রিম

আজকে যে ক্রিমটির রিভিউ দেবো সেটি হল দ্যা বডি শপের ময়েশ্চার হোয়াইট রেঞ্জের শিসো ময়েশ্চারাইজার ক্রিম।

এর সফট আর ক্রিমি টেক্সচার স্কিনের সাথে খুব ভালো ভাবে মিশে যায়। অন্যান্য ভারী ময়েশ্চারাইজার এর থেকে আলাদা ধরনের ক্রিম এটি। ক্রিমটি ৫০ মিলির টিউবে পাওয়া যায়। প্যাক ছোট মনে হলেও এই ছোট একটি টিউবেই যাবে অনেকদিন যদি আপনি প্রতিদিনও ব্যবহার করে থাকেন। মুখে আর গলায় ব্যবহারের জন্য সামান্য ক্রিমই যথেষ্ট। মোটামুটি সব ধরনের স্কিনের অধিকারীরাই এটা ব্যবহার করতে পারেন, তবে তৈলাক্ত ত্বক হলে টি জোনে কিছুটা অয়েলি লাগতে পারে। রুক্ষ আর মলিন ত্বকের জন্য আদর্শ একটি ক্রিম হতে পারে এটি। এমনকি সেনসিটিভ ত্বকেও ব্যবহার করা যাবে।

এই ক্রিমে আছে –

  • শিসো নির্যাস : ত্বকে মেলানিনের পরিমাণ হ্রাস করে;
  • ভিটামিন সি : ত্বকে মেলানিন উৎপাদনে বাধা দেয়, অ্যান্টিঅক্সিডেনট হিসেবে কাজ করে;
  • লিকোরিস নির্যাস : পিগমেনটেনশন দূর করতে সহায়তা করে;
  • অরগ্যানিক এলভেরা : ত্বককে স্মুদ আর ময়েশ্চারাইজ করে রাখে;
  • ব্যাটিল অ্যালকোহল : ত্বকে মেলানিনের প্রভাব পড়া থেকে ত্বককে সুরক্ষা দেয়

এই ক্রিমের যেসব দিক আমার ভালো লেগেছে -

  • নরমাল, কম্বিনেশন, অয়েলি; সব ধরনের স্কিনে ব্যবহার করা যায়। আমার অয়েলি স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে।
  • এপ্লাই করার পরে ক্রিমটা স্কিনে অ্যাবসর্ব হতে একটু সময় লাগে, তবে অ্যাবসর্ব হওয়ার পরে কোন তৈলাক্ত বা চকচকে ভাব থাকেনা।
  • মেকাপের শুরুতে ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কাজ করে।
  • নিয়মিত ব্যবহারে ত্বকের রুক্ষতা কমে, স্কিন স্মুদ করে।
  • ক্রিমে শিসো নামক উপাদান ত্বকের অসামঞ্জস্যতা দূর করে সাহায্য করে।
  • নিষ্প্রাণ ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা নিয়ে আসে।
  • লম্বা সময় স্কিনকে ময়েশ্চারাইজ করে রাখে।
  • স্কিনের জন্য ক্ষতিকারক প্যারাবেন নামক উপাদানটি নেই, তাই যাদের ত্বকে ক্রিম বা লোশান্‌ ব্যবহার করা মাত্র রিঅ্যাকশন হয়, তারাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

*বিশেষ দ্রষ্টব্যঃ ‘হোয়াইট’ কথাটি লেখা থাকলেও এটি কোন তথাকথিত “রঙ ফর্সাকারী” ক্রিম নয়, তবে নিয়মিত ব্যবহারে স্কিন ফ্রেশ আর স্মুদ হয়।

নিয়মিত ব্যবহারের জন্য ক্রিমটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি প্রায় ২ সপ্তাহ ধরে এটা ইউজ করছি আর ২ সপ্তাহের মধ্যেই আমার স্কিনের কন্ডিশন আগের তুলনায় বেশ ভালো হয়েছে, ত্বককে অনেক বেশি মসৃণ, টানটান আর লম্বা সময় (প্রায় ৬-৮ ঘণ্টা) ত্বকের ময়েশ্চার ধরে রাখার জন্য ক্রিমটি বেশ ভালো কাজ করেছে।

কোথায় পাবেন? বডি শপের যেকোনো ওয়েবসাইটে অর্ডার করলেই পেয়ে যাবেন। এখানে পেতে চাইলে চলে আসুন যমুনা ফিউচার পার্কের  Sapphire এ। দাম পড়বে ৩৯৫০ টাকার মতো। বডি শপের আরও বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাওয়া যায় সুলভ মূল্যে।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ ম্যাডিলাভস.ব্লগস্পটস.কম

সম্পর্কিত লেখা

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম
ত্বক

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনা...

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!
ত্বক

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!

দেখতে দেখতে শীত এসে যাচ্ছে। ইতিমধ্যেই মুখ টান টান ভাব শুরু হয়ে গেছে। তাছাড়া মুখের ডেড সেল এবং বলিরেখা পড়ার বাড়তি ঝামেলা তো রয়েছেই। আজ এমন একটি ক্রিমের...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

আরও পড়ুন

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

চোখের যত্নে আই ক্রিম
রিভিউ

চোখের যত্নে আই ক্রিম

চোখের কোণে কালি পড়েনি এমন মানুষ আজকাল খুব কমই দেখা যায়। যান্ত্রিক জীবনের সাথে পাল্লা দিতে দিতে এই ক্লান্ত শ্রান্ত চোখ জোড়ার চারপাশ নির্জীব হয়ে যায়। কি...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

…