কাজের মাঝে চটজলদি রূপচর্চা

সাজগোজ উপ সম্পাদক · Sep 02, 2014 · 1 min read

কাজের মাঝে চটজলদি রূপচর্চা

অফিসে কাজের চাপ, তার উপর অফিসের বাইরেও মাঝে মাঝে যেতে হচ্ছে। এই ব্যস্ততার মাঝে নিজের রূপচর্চার কথা ক'জনেরই বা মনে থাকে? এতকিছুর মাঝে খানিকটা অবসরে নিজেকে একটু সুন্দর রাখার জন্য মনোযোগী হলে ক্ষতি কী? কাজের ফাঁকে একটু সময় করে যদি আমরা ফ্রেশ হয়ে নিই তাহলে দেখতে যেমন ভালো লাগে, মনটাও থাকে ফুরফুরে। অফিসে চটজলদি কীভাবে সাজগোজ করবেন সে ব্যাপারে আজ কিছু টিপস দেবো।

একটু খেয়াল করলে দেখা যায়, শত ব্যস্ততার মাঝেও খানিকটা অবসর মিলেই যায়। আর সে সময়টায় সেরে নেওয়া যায় চটজলদি রূপচর্চা। প্রায় সময়েই বিভিন্ন পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিনে, অফিসের কাজের ফাঁকে বিভিন্ন শারীরিক কসরত বা রূপচর্চা বিষয়ে টিপস দেওয়া থাকে। প্রায় সময়েই এগুলো চোখে পড়ে। করা হয়ে আর ওঠে না সময় স্বল্পতার কারণে। এ কথা সত্যি, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বের হওয়ার সময় নিজের বেজ মেকআপটাও ঠিকমতো করে আসা যায় না। সেখানে অফিসে বসে রূপচর্চার করাটা অকল্পনীয়। আবার ট্রাফিক জ্যাম ঠেলে বাড়ি ফিরতে ফিরতে রাত অর্ধেক হয়ে যায়। শরীরজুড়ে থাকে অবসাদ। তখন আর কারোও ইচ্ছে করে না রূপচর্চা নিয়ে মাথা ঘামাতে। তবে দিনের বড় একটা সময় যেহেতু অফিসেই কেটে যায় সে কারণে অফিসে বসেই সেরে নেওয়া উচিত ত্বকের যত্ন ও রূপচর্চা। আসলে পুরোটাই নির্ভর করবে নিজের মাইন্ড সেটআপের উপর। একবার মাইন্ড সেটআপ করে নিলে দেখা যাবে ব্যাপারটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। আর রূপচর্চার ব্যাপারটা যে খুব কঠিন বা সময় সাপেক্ষ তা কিন্তু নয়। খুব অল্প সময়ে নিজেকে রিফ্রেশ করে নেওয়া সম্ভব। তবে এর জন্য সঙ্গে প্রয়োজনীয় জিনিস রাখতে হবে। যেমন—ফেসওয়াশ, সানস্ক্রিন, টিস্যু এবং প্রয়োজনীয় কসমেটিকস। কসমেটিকসগুলো ব্যাগেই রাখতে পারেন। তবে অন্য জিনিসগুলো একটা ছোট বক্সে ভরে অফিসে আপনার নিজস্ব লকারে রেখে দিন। সময়-সুযোগ বুঝে সেগুলো ব্যবহার করুন, অফিসে সাধারণত এসির ভেতর থাকতে হয়। এতে ত্বক শুষ্ক ও রুক্ষ হয় বেশি। আর তৈলাক্ত ত্বক আরও বেশি চিটচিটে হয়ে যায়। এ ক্ষেত্রে সুযোগ পেলে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর মুখ তেলতেলে হলে টিস্যু দিয়ে মুখ মুছে নেবেন। এক ফাঁকে কটন বলে গোলাপ জল লাগিয়ে মুখটা মুছে ফেলুন। অনেক ফ্রেশ ও সতেজ লাগবে। এসিতে থাকতে থাকতে ঠোঁট শুকিয়ে যায়। তাই সম্ভব হলে মাঝে দু'একবার লিপস্টিক মুছে নতুন করে লাগান। আর ব্যাগে লিপগ্লস রাখুন। কিছুক্ষণ পর পর হালকা একটু লিপগ্লস লাগিয়ে নিন। ফ্রেশ দেখাবে। অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগে যেমন সানস্ক্রিন লাগিয়েছিলেন, তেমনি অফিসের কাজে বাইরে বের হতে হলে আবার লাগান। ভাবতে পারেন, একবার তো লাগিয়েছি। আসলে এটা ২-৩ ঘণ্টার বেশি কাজ করে না। তাই তিন ঘণ্টা অন্তর অন্তর লাগানোই ভালো। বিশেষ করে যাদের ঘোরাঘুরির মধ্যে থাকতে হয়।

টিপসঃ

-সকালে বাসা থেকে বের হওয়ার সময় বেসিক একটা মেকআপ সবাই করে থাকে। সেই বেজ মেকআপ ঠিক রাখতে হলে বার বার মুখে হাত দেওয়া যাবে না।

- ঠিক তেমনি ভাবে বারবার চুলে হাত দেওয়া উচিত নয়। এতে করে চুলের বাউন্সি ভাব নষ্ট হয়।

- দিনের বেশির ভাগ সময় যেহেতু এসির মধ্যে কাজ করতে হয় সেহেতু তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। এ কারণে হাতের কাছে সবসময় টিস্যু রাখতে হবে। তবে ওয়েট টিস্যু কখনই নয়।

-আবার অন্যদিকে শুষ্ক ত্বক আরও বেশি ড্রাই বা শুষ্ক হয়ে যায়। তাই মাঝে মধ্যেই টোনার স্প্রে করা উচিত।

-কাজের ফাঁকে মাঝেমধ্যেই ঠোঁটে ময়েশ্চারাইজড গ্লস ব্যবহার করা উচিত। এতে ঠোঁট ফাটবে না।

- হাত ধোয়ার পর হ্যান্ড লোশন লাগিয়ে নিতে হবে। তা না হলে ত্বক রুক্ষ হয়ে যাবে।

-অফিসে থাকা অবস্থায় দেড় থেকে দু লিটার পানি পান করা উচিত। এতে করে ত্বক ভালো থাকবে।

এ কাজগুলো হাঁটতে চলতেই করা যায়। খুব বেশি স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই। সারাদিন সতেজ থাকাই কাম্য।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ ইউনিভার্সালস্ক্রিবালস.কম

সম্পর্কিত লেখা

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

অফিসে মেকআপ? হুটহাট রেডি হতে যে প্রোডাক্টগুলো হাতের কাছে রাখবেন!
বিউটি টিপস

অফিসে মেকআপ? হুটহাট রেডি হতে যে প্রোডাক্টগুলো হাতের কাছে রাখবেন!

অফিসে কাজ করা মানে দিনের অনেকটা সময় বাড়ির বাইরে থাকা। তাই সকালে বাসা থেকে রেডি হয়ে একবারেই বের হতে হয়। দিনে স্কিন কেয়ারের সুযোগ হয় না, আবার বেলা গড়াতে...

কাজের ফাঁকে ঝটপট একটু রূপচর্চা!
বিউটি টিপস

কাজের ফাঁকে ঝটপট একটু রূপচর্চা!

ছুটির দিনগুলো ছাড়া মোটামোটি সারাদিনই কাজের চাপ থাকে সবার। সেটা শিক্ষার্থীর জন্য হোক কিংবা চাকরিজীবী জন্য। তার উপর অন্যান্য কাজেও বাইরেও মাঝে মাঝে যেতে...

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!
অফিস লাইফ

মাইন্ড ফোকাস করে কাজে মনোযোগ বাড়াতে ফলো করুন ৭টি টিপস!

যেকোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে সেই কাজে আপনার পুরোপুরি মনোযোগ দিতে হবে। তাই আপনি কোনো কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে সবটুকু মনোযোগ সেই কাজে দি...

আরও পড়ুন

বিউটি টিপস

রাতের বেলায় রূপচর্চা হবে কিভাবে জানা আছে কি?

রূপ বিশেষজ্ঞদের মতে রাতের রূপচর্চা খুবই কার্যকর। ব্যস্ত এই সময়ে নিজের যত্ন কতটুকুই বা নেয়া যায়। গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে যায় সেই সাতসকালেই। আর কর্ম...

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো
অফিস লাইফ

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো

'এটিকেট' টার্ম টি অনেকের কাছেই নতুন, কিন্তু এটি মোটেও অজানা কোনো টার্ম নয়। এটিকেট এর বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার। সঠিক শিষ্টাচার আমাদের জীবনের সকল ক্ষে...

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে
মেকআপ

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে

যুগের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এখনকার দিনে মেয়েরা চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে নিজের যোগ্যতা আর ইচ্ছাশক্তির বলে এগিয়ে গেছ...

ব্যস্ত জীবনেও থাকুন সুন্দর
লাইফ স্টাইল

ব্যস্ত জীবনেও থাকুন সুন্দর

কর্মজীবী হন বা গৃহিণী, আজকালকার দিনে কাজে ব্যস্ত সবাই। ব্যস্ত জীবনে রূপ চর্চার জন্য আলাদা করে সময় বের করাটা বেশ দুরূহ হয়ে পরে অনেকের ক্ষেত্রেই। সৌন্দর...

কর্চমজীবী নারীদের জন্য চটজলদি ত্বক পরিচর্চা
ত্বকের যত্ন

কর্চমজীবী নারীদের জন্য চটজলদি ত্বক পরিচর্চা

সকাল সকাল ঘুম থেকে উঠেই একগাদা কাজ। নাস্তা বানানো, দুপুরে অফিসে নিয়ে যাওয়ার খাবার রেডি করা, স্বামীর নতুন কিছু খেতে চাওয়ার আব্দার, বাচ্চার স্কুল – সব ম...

অফিস আদবকেতা | অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়
অফিস লাইফ

অফিস আদবকেতা | অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়

অফিস, মেয়েদের জন্য আজকাল খুবই পরিচিত একটা জায়গা। দিনের বেশিরভাগ সময়ই এই জায়গাটিতেই কাটাতে হয় তাদেরকে। একমাত্র নিজের বাসা বাদে বাইরে প্রায় সবখানেই মাথা...

…