কাজের ফাঁকে ঝটপট একটু রূপচর্চা!

sub-editor · Mar 17, 2016 · 1 min read

কাজের ফাঁকে ঝটপট একটু রূপচর্চা!

ছুটির দিনগুলো ছাড়া মোটামোটি সারাদিনই কাজের চাপ থাকে সবার। সেটা শিক্ষার্থীর জন্য হোক কিংবা চাকরিজীবী জন্য। তার উপর অন্যান্য কাজেও বাইরেও মাঝে মাঝে যেতে হচ্ছে, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। ত্বকের ক্ষতি হবে জেনেও সময়ের অভাবে রূপচর্চা ঠিক মতো করা হয় না অনেকেরই। এই ব্যস্ততার মাঝে নিজের রূপচর্চার কথা ক’জনেরই বা মনে থাকে। এতকিছুর মাঝে নিজেকে খানিকটা সুন্দর রাখার চেষ্টা করাই যায়। কাজের ফাঁকে একটু সময় করে যদি আমরা ফ্রেশ হয়ে নিই তাহলে মনটাও ফুরফুরে হয়ে যায়। বাহিরে ঝটপট কীভাবে রূপচর্চা করবেন তা নিয়ে আজক আলোচনা করবো।

[picture]

  • কাজের ফাঁকে সময়টাতেই চাইলে সেরে নেওয়া যায় চটজলদি রূপচর্চা।সকাল ৮টা সাড়ে ৮টায় বের হওয়ার সময় নিজের হালকা মেকআপটাও ঠিকমতো করে আসা যায় না। সেখানে বাইরে বসে রূপচর্চার করাটা কঠিন মনে করেন সবাই।রাস্তার জ্যাম ঠেলে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়,শরীরজুড়ে থাকে ক্লান্তি। তখন আর কারোই বা ইচ্ছে করে রূপচর্চা নিয়ে মাথা ঘামাতে।
  • দিনের বড় একটা সময় যেহেতু বাইরেই কেটে যায় সে কারণে বাইরে কাজের ফাঁকে বসেই সেরে নেওয়া উচিত ত্বকের যত্ন।চাইলে অবসর বের করে নেওয়া সম্ভব,যার পুরোটাই নির্ভর করে নিজের উপর। খুব অল্প সময়ে নিজেকে রিফ্রেশ করে নেওয়া সম্ভব। তবে এর জন্য সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে হবে। যেমন—ফেসওয়াশ, সানস্ক্রিন, টিস্যু বা রুমাল এবং প্রয়োজনীয় কসমেটিকস।
  • কসমেটিকস এমনিতেও অনেকে সাথে রাখেন সবসময়, তবে তার সাথে রূপচর্চার বাকি জিনিসগুলোও ব্যাগেই রাখতে পারেন। ব্যাগের আলাদা পকেটে বা একটা ছোট ব্যাগে ভরে রেখে দিন। সময়-সুযোগ বুঝে সেগুলো ব্যবহার করুন।
Sunscreen-and-Sun-Safety-Ingredients-in-Sunblock
  • ভার্সিটি বা অফিসে সাধারণত এসির ভেতর থাকতে হয়। এতে ত্বক শুষ্ক ও রুক্ষ হয় বেশি। আর তৈলাক্ত ত্বক আরও বেশি চিটচিটে হয়ে যায়। এ ক্ষেত্রে সুযোগ পেলে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর মুখ তেলতেলে হলে টিস্যু বা রুমাল দিয়ে মুখ মুছে নেবেন।
  • একটা ছোট আয়না সবসময় সঙ্গে রাখলে ভালো হয়।এতে মাঝে মাঝে আয়নায় দেখে নেয়া যায় আপনার মেকআপ,চুল ঠিক আছে কি না। হালকা মেকআপ করেই সবাই ঘর থেকে বের হয়।তবে ভার্সিটি বা অফিস দূরে হলে জার্নিতে মেকআপ নষ্ট হয়ে যায়, মুখে ক্লান্তির ভাব এসে যায়।অফিস বা ভার্সিটিতে ঢুকেই একটু ফ্রেশ হয়ে নেওয়া ভালো।
  • দীর্ঘ সময় কাটানোর ফলে ঠোঁট শুকিয়ে যায়। তাই মাঝে একবার লিপস্টিক মুছে নতুন করে লাগান, অথবা ভেসলিন ব্যবহার করুন,ফ্রেশ দেখাবে।
  • বের হওয়ার আগে যেমন সানস্ক্রিন লাগিয়েছিলেন, তেমনি মাঝে কাজে বাইরে বের হতে হলে আবার লাগান। বিশেষ করে যাদের ঘোরাঘুরির মধ্যে থাকতে হয় তাদের জন্য এটা অনেক জরুরী।
  • সকালে বাসা থেকে বের হওয়ার সময় বেসিক একটা মেকআপ সবাই করে থাকে। তবে এটা অনেক বেশি সময় থাকলে অনেকেরই অ্যালার্জি হতে পারে। তাই মুখ সারাদিনে একবর হলেও মুখ ধুয়ে হালকা মেকআপ এবার করে নিন।
  • হালকা সাজার জন্য যা যা লাগবে শুধু তাই কাছে রাখুন। সাজার যেই জিনিস ব্যবহার করতে আপনার বেশি সময় লাগে সেটা না রাখাই ভালো।
  • চুল ঠিক রাখুন।সাথে ছোট চিরুনি রাখতে পারেন। খেয়াল রাখবেন চুল যেন উস্ক খুস্ক না দেখায়।
  • মুখ ধোয়ার আগে হাত ভালমতো পরিষ্কার করুন। এতে হাতের জীবাণু মুখে যাবে না।
  • মুখে বার বার পানি দিয়ে ভালো করে ধুবেন, এতে আপনার ক্লান্ত ভাব দূর হয়ে যাবে এবং সতেজ ভাব মুখে ফুটে উঠবে।
  • বাইরে বেশি থাকলে ঘন ঘন পানি পান করুন। বোতলে পানি রাখুন। এতে ত্বক ভালো থাকবে এবং আপনিও ফ্রেস ফিল করবেন।
  • বাইরে দীর্ঘ সময় কাজ করতে হলে অবশ্যই খেয়ে নেয়াটা জরুরী, না হলে আপনি অসুস্থ হয়ে পরবেন, বেশি ক্লান্ত লাগবে।

এভাবে বাইরে অল্প সময় বের করেই রূপচর্চার জন্য সময় বের করে নেয়া যায়। বাইরে সতেজ থাকাটাই জরুরী!

লিখেছেন - সোহানা মোরশেদ

ছবি - স্টেপটুহেলথ.আরইউ

সম্পর্কিত লেখা

কাজের মাঝে চটজলদি রূপচর্চা
মেকআপ

কাজের মাঝে চটজলদি রূপচর্চা

অফিসে কাজের চাপ, তার উপর অফিসের বাইরেও মাঝে মাঝে যেতে হচ্ছে। এই ব্যস্ততার মাঝে নিজের রূপচর্চার কথা ক'জনেরই বা মনে থাকে? এতকিছুর মাঝে খানিকটা অবসরে নিজ...

বিউটি টিপস

রাতের বেলায় রূপচর্চা হবে কিভাবে জানা আছে কি?

রূপ বিশেষজ্ঞদের মতে রাতের রূপচর্চা খুবই কার্যকর। ব্যস্ত এই সময়ে নিজের যত্ন কতটুকুই বা নেয়া যায়। গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে যায় সেই সাতসকালেই। আর কর্ম...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

আরও পড়ুন

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি
মেকআপ

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

ছোটবেলা থেকেই ঈশিতার সৃজনশীলকাজে ঝোঁক বেশি ছিল। ছোটবেলায় চাচার সাথে চারুকলায় যেতেন, পরে ওখানে কিছুদিন ছবি আঁকাও শিখলেন। শিখলেন গানও। পড়াশুনা করেছেন ভি...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?
বিউটি টিপস

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?

‘মেকআপ করার পরই ফেইসে একনে হয়! এতগুলো প্রোডাক্ট কিনলাম সেদিন। তাহলে কি এগুলো আর ব্যবহার করা হবে না? আবার স্কিনকেয়ারও তো করছি। তাও কোনো লাভ হচ্ছে না।’...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

…