সৌন্দর্য চর্চায় লক্ষণীয় বিষয়

সাজগোজ উপ সম্পাদক · Oct 30, 2014 · 1 min read

সৌন্দর্য চর্চায় লক্ষণীয় বিষয়

আপনি কি কখনও ভেবে দেখেছেন নিজেকে আকর্ষনীও দেখাতে গিয়ে আপনাকে সমস্যার মুখে পড়তে হতে পারে? না বুঝে যে কোনও ধরনের বিউটি ট্রিটমেন্ট বা বিউটি পার্লারের চক্কর কাটা  স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে । বেশির ভাগ ক্ষেত্রেই মহিলারা বিউটি সেলুনে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের আশ্রয় নেন কিন্তু তারা এটা দেখতে ভুলে যান যে বিউটি পার্লারে যে প্রোডাক্টগুলি ব্যবহৃত হয় সেগুলি ঠিক কিনা । সেখানে সঠিক উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় কিনা । চলুন এক নজরে দেখে আসি আমাদের কী কী বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে।

- শরীরের অতিরিক্ত লোম থেকে মুক্তি ও সুন্দর ত্বকের জন্য ওয়াক্সিং সঠিক কিন্তু এর প্রতি আপনার অবহেলা স্কিন ইনফেকশনের কারণ হতে পারে। কারণ ওয়াক্সিংয়ের জন্য ব্যবহৃত ওয়াক্সের কোয়ালিটির উপর সাধারণত কেউই নজর দেন না । এতে সবচেয়ে জরুরি হল পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া । ওয়াক্সিংয়ের সময় ডিসপোজাল স্ট্রিপ্স ব্যবহার করা উচিত৷ কাপড়ের স্ট্রিপ্স একেবারেই নয় । অনেক সময় একসঙ্গে অনেক কাস্টমারের ওয়াক্সিং করা হয় এবং একই ওয়াক্স স্ট্রিপ্সের ব্যবহার করা হয়, যা  সরাসরি ইনফেকশনের কারণ । তাই এরপর থেকে ওয়াক্সিংয়ের সময় খেয়াল রাখবেন যাতে নতুন ওয়াক্স ও স্ট্রিপ্স ব্যবহার করা হয় । ওয়াক্স করার সময় যে টুল ব্যবহার করা হয় তাও যেন স্টেরিলাইজড হয় । অন্য কারও ত্বকে ব্যবহৃত ওয়াক্স বা টুল ব্যবহারের ফলে ইনফেকশন হতে পারে ।

- আজকাল চুলে কালার করার ফ্যাশন তুঙ্গে ৷ মেয়েরা হেয়ার স্ট্রিপ্স কালারিং বা হেয়ার ব্লিচ সবচেয়ে বেশি ব্যবহার করে । কিন্তু কালারিং বা ব্লিচ পুরো চুলেই হোক বা সামান্য কিছু অংশেই হোক ক্ষতির পরিমাণ একই থাকে ৷ হেয়ার ডাই বা কালারে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে । যেমন, পিপিডি, অ্যামোনিয়া, সালফেট,  হাইড্রোজেন পারঅক্সাইড এগুলি সবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর । এতে অ্যাস্থমা বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে ৷ বেশ কিছু হেয়ার ডাই ও ব্লিচে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম সালফেট থাকে যা ত্বকেও ক্ষতি করতে পারে। এছাড়াও বারবার বা কম সময়ের ব্যবধানে চুলে ট্রিটমেন্ট করলে চুলের আগা দুর্বল হয়ে পড়ে এবং চুল পড়ার সমস্যা বেড়ে যায় ।

- হেয়ার স্ট্রেটনিং এখন খুবই সাধারণ ব্যাপার । তাই চুল স্ট্রেট করার জন্য বাজারে প্রচুর স্ট্রেটনিং আয়রন পাওয়া যায় । কিন্তু এই ধরনের হেয়ার ট্রিটমেন্ট চুলের জন্য সবচেয়ে ক্ষতিকর৷ বাড়িতে হোক বা পার্লারে চুল স্ট্রেট করার জন্য কেমিক্যাল, স্ট্রেটনার ও ড্রায়ার ব্যবহার করা হয় ৷ এগুলি সবই চুলের আর্দ্রতা কমিয়ে চুলকে রুক্ষ করে দেয়৷ ফলে চুল দুর্বল হয়ে পড়ে ও খুব সহজেই পড়ে যায় । যে কোনও ধরনের স্ট্রেটনিং মাত্র কিছু সময়ের জন্যই হয় এবং একে বার বার করার প্রয়োজন পড়ে৷ ফলে চুলে বার বার কেমিক্যাল ব্যকরতে হয় যা চুলের ব্যাপক ক্ষতি করে ।

- হাত-পা সুন্দর রাখার জন্য পেডিকিওর-ম্যানিকিওর করা জরুরি। কিন্তু এই ধরনের ট্রিটমেন্টের জন্য সবচেয়ে বেশি বিউটি টুলসের প্রয়োজন হয়।  এই টুলস থেকেই হাজারো ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। এই সরঞ্জামগুলি সবই আপনার ত্বকের সংস্পর্শে আসে। তাই এগুলি যদি স্টেরেলাইজ না থাকে তবে এগুলি থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে । পেডিকিওর করার সময় গরম পানি ও সাবানের ব্যবহার করা হয়ে থাকে, এতেও হাজারো ব্যাকটেরিয়া থাকতে পারে ।কারণ সমস্ত ব্যাকটেরিয়া মারার জন্য পানিকে ভালোকরে গরম করা প্রয়োজন । এছাড়াও অনেক সময় সাবানের কোয়ালিটিও খারাপ হতে পারে ।

আপনি নিশ্চয়ইকখনও চাইবেন না নিজেকে সুন্দরী দেখাতে গিয়ে শারীরিক বা মানসিক অসুস্থতা ভোগ করতে৷ তাই বিউটির সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিন । যেকোনও বিউটি  ট্রিটমেন্টের  আগে সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন সঙ্গে পরিচ্ছন্নতার খেয়াল রাখুন ।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ ডিজাইননেক্সট.কম

সম্পর্কিত লেখা

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নেওয়ার ১২টি উপায় জানেন কী?
চুলের যত্ন

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নেওয়ার ১২টি উপায় জানেন কী?

গ্রীষ্মে শুষ্ক চুল খুব অল্পতেই হয়ে পড়ে নিষ্প্রাণ, হারিয়ে ফেলে উজ্জ্বলতা ৷ তাই গ্রীষ্মের সময় শুষ্ক চুলের চাই বাড়তি যত্ন ৷ কিন্তু আমাদের অনেকেরি জানা নে...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

অনিয়মিত মাসিক নিয়ে মেয়েদের দুশ্চিন্তার অন্ত নেই ৷ অনিয়মিত মাসিক এবং বন্ধ্যাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ৷ মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে ৫-১০% এই...

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?
সুস্থতা

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?

ত্বক, চুল বা চোখের সমস্যা সরাসরি বোঝা যায় বলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসাও নেওয়া যায় সহজেই। কিন্তু কানের সমস্যা গুরুতর না হলে চিকিৎসার কথা কেউ তেমন এক...

আরও পড়ুন

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?
চোখের সাজ

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?

যত সুন্দর করেই মেকআপ করেন না কেন, আইব্রো যদি হালকা দেখায় তাহলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। আইব্রোকে ঘন ও ডিফাইন্ড দেখানোর জন্য অনেকে আইব্রো পেন্স...

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?

মেকআপ করতে আমরা কত ধরনের টুলস ব্যবহার করি। ফেইস মেকআপের জন্য মেকআপ ব্রাশ ছাড়াও বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকি। তবে ব্রাশের তুলনায় বিউটি ব্লেন্ডার ফ্...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

চুল

মাত্র ১ ঘণ্টায় একদম সাশ্রয়ী উপায়ে ৪টি সহজ ধাপে নিজেই করে নিন হেয়ার কালার

আর কিছুদিন পরই আসছে ঈদ। সবার কেনাকাটা ও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ঈদের দিনটিতে নিজেকে সুন্দর এবং পারফেক্ট দেখানোর ইচ্ছে সবারই থাকে।এবং এই পারফে...

বিউটি ব্লেন্ডার। পারফেক্ট মেকআপ বেইজের ইজি স্যলুশন
মেকআপ

বিউটি ব্লেন্ডার। পারফেক্ট মেকআপ বেইজের ইজি স্যলুশন

হেভি মেকআপ লুক, লাইট মেকআপ, বা জাস্ট টাচ আপ এসব বিষয়ে ইজিলি কভার করে ফেলে ছোট্ট একটি মেকআপ টুল। আর তা হলো বিউটি ব্লেন্ডার। ভীষণ পপুলার এই বিউটি টুল এখ...

…