যা আপনাকে সফলতা থেকে দূরে ঠেলে দিচ্ছে

sub-editor · May 29, 2016 · 1 min read

যা আপনাকে সফলতা থেকে দূরে ঠেলে দিচ্ছে

আপনি যদি জীবনে সফল হতে চান, নিশ্চয়ই আপনি সফলতার জন্য সব কিছুই সঠিকভাবে করতে চাচ্ছেন। কিন্তু এসবের সাথে এমন অনেক কিছুই আছে যা আপনাকে সফলতা থেকে দূরে সরিয়ে রাখছে আপনার অজান্তেই। সফল হওয়া মানে শত শত মানুষের ভিড়েও নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা, অন্যদের অনুসরণ না করে নিজের চিন্তাশীলতাকে কাজে লাগানো। এমতাবস্থায় আপনাকে হয়ত আপনার লাইফস্টাইলসহ অনেক অভ্যাসেই পরিবর্তন আনতে হবে। আপনার এমন কিছু অভ্যাস যা আপনার সাফল্যের পরিপন্থী হতে পারে, তা আজকের এই লেখায় তুলে ধরা হল:

(১) টেলিভিশন

হ্যাঁ, আমরা অধিকাংশরাই টেলিভিশন দেখতে পছন্দ করি। সারাদিনের কর্ম  ব্যস্ততার পর বাসায় ফিরে টেলিভিশনের সামনে বসে অনেকেই সময় কাটাতে পছন্দ করে। কিছুটা সময় এভাবে কাটানো যায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের পেছনে সময় দেয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া অনুষ্ঠান দেখার ক্ষেত্রে শিক্ষামূলক অনুষ্ঠান অথবা সমসাময়িক বিষয়ের উপর টক শো বেছে নেয়া উচিত।

[picture]

(২) সকালে বিলম্বে ঘুম থেকে উঠা

এটি হচ্ছে পেছনে পরে থাকার আরেকটি অন্যতম কারণ। এই বদভ্যাসের কারণে আপনি কতটা পিছিয়ে পড়ছেন একবার চিন্তা করে দেখুন। ভোরে ঘুম থেকে উঠলে ভোরের স্নিগ্ধতায় আপনিও হয়ে উঠবেন সতেজ। সব ধরনের কাজেও সহজে মন দিতে পারবেন।

(৩) অনেক বেশি অহেতুক ধারণা করা

আপনি যেকোনো ধরনের রিস্ক নিতে পারবেন কিন্তু নিবেন না কারণ এতে ‘কোনো কাজই হবে না’, আপনি আপনার চাকুরিস্থল পরিবর্তন করতে চান কিন্তু করবেন না কারণ এতে ‘কোনো কাজই হবে না’; এ ধরনের ধারণা করা থেকে বিরত থাকুন। কোনো কিছু করার আগে তা বিচার না করেই আপনি কোনো নতীজায় পৌঁছুতে পারবেন না। এ ধরনের নেগেটিভ চিন্তা ভাবনায় আপনি কেবল মাত্র পিছিয়েই পড়বেন। তাই যা করা খুবই জুরুরি তা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন।

(৪) অন্যদের অভিমতকে মূল্যায়ন না করা

আপনি হয়ত ভাবছেন, এটা আপনার জীবন এবং আপনি জানেন আপনাকে কী করতে হবে, অন্যদের এতে নাক না গলানোই ভালো। কিন্তু অন্য লোকেরা অনেক ক্ষেত্রেই ফলপ্রদ ধারণা দিতে সক্ষম। তাই অভিজ্ঞদের মতামতকে মূল্যায়ন করুন।

(৫) সময়ের কাজ সময়ে না করা

 ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে কাজ ফেলে রাখা, আলসেমি করা এবং সময়ের কাজ সময়ে না করার প্রবণতা। এ বদ অভ্যাস পরিত্যাগ করুন।

(৬) ব্যর্থতার ভয়

ব্যর্থতার ভয়ে কাজে হাত না দিলে সফলতা দূরেই থেকে যাবেন। তাই এ ভয়কে জয় করুন।

(৭) অবসর সময়কে কাজে না লাগানো

জীবন যুদ্ধে জয়ী হতে হলে, অবসর সময়কেও সঠিকভাবে কাজে লাগান। সফল ব্যক্তিত্বদের জীবনী পড়ুন, জানতে পারবেন তারা তাদের অবসর সময়টাকেও কতোখানি গুরুত্ব দিতেন।

(৮) শর্টকার্ট রাস্তা খোঁজা

সফলতার কখনো শর্টকার্ট রাস্তা নেই। সকল সফল ব্যাক্তির সফলতার পেছনেই রয়েছে দীর্ঘ কণ্টকময় সময়ের কাহিনী। তাই নিজের পছন্দের কাজকে সময় দিন, শ্রম দিন এবং ফলাফলের জন্য ধৈর্য্য ধরুন।

সফলতা তো আপনারই।

লিখেছেন-  নীল

সম্পর্কিত লেখা

পছন্দের কাজে ক্যারিয়ার গড়ে তোলার জন্য কিছু পরামর্শ
অফিস লাইফ

পছন্দের কাজে ক্যারিয়ার গড়ে তোলার জন্য কিছু পরামর্শ

আন্তর্জাতিক কিছু পরিসংখ্যান বলে সারা বিশ্বের শতকরা ৮০ ভাগ কর্মী তাদের কাজ নিয়ে অনাগ্রহী। তাদের ভাষ্যমতে এই কাজ নিয়ে তারা উত্তেজনা, আগ্রহ অনুভব করেন না...

আপনার ব্যর্থতাকেই বানান সাফল্যের চাবিকাঠি!
লাইফ স্টাইল

আপনার ব্যর্থতাকেই বানান সাফল্যের চাবিকাঠি!

ব্যর্থতা প্রতিটি মানুষের জীবনে অন্যতম সঙ্গী। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনকিছুতে কখনো ব্যর্থ হয় নি। বিশেষ করে ক্যারিয়ারে ব্যর্থতা অন্য...

ভয়গাঁথা | জয়েই কি সব?
Uncategorized

ভয়গাঁথা | জয়েই কি সব?

ভয় লাগে...। ভীষণ ভয় লাগে আজকাল। জীবনের শুরুটা কিন্তু ভয় দিয়ে হয় নি। তখন অবুঝ ছিলাম। তবে এখন কেন এত ভয়? যত বুঝতে শুরু করেছি তত “আশেপাশের মানুষ কি ভাববে...

আরও পড়ুন

বিলাইছড়ি ভ্রমণ | রোমাঞ্চকর ট্রেকিং আর ঝিরিপথে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য
বেড়ানো

বিলাইছড়ি ভ্রমণ | রোমাঞ্চকর ট্রেকিং আর ঝিরিপথে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য

ঘরকুনো বাঙালি বলে আমাদের কিন্তু এক ভয়ঙ্কর দুর্নাম আছে। সেই দুর্নাম ঘুচাতেই যেন আজকাল বেশ ট্রাভেলিংয়ের ট্রেন্ড শুরু হয়েছে। ট্রেন্ড ফলো করতে চান কিংবা প...

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

জীবন হোক সফলতায় পরিপূর্ণ
অফিস লাইফ

জীবন হোক সফলতায় পরিপূর্ণ

আপনি কি একজন নারী? আর সারাদিনে কি আপনার অনেক কাজ থাকে? আপনি কি আপনার কোন কাজটি কোন সময়ে করবেন ঠিক বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কর্মজীবনে সফল হতে হ...

বই পড়া | একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ৬টি পন্থা
বিনোদন

বই পড়া | একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ৬টি পন্থা

বই পড়া একটা খুব সুন্দর একটা শখ। শখটা কী? অবসর সময়ে নিজের ইচ্ছেতে আনন্দের জন্য অথবা নিজের ভালো লাগার জন্য যে কাজগুলো সাধারণত মানুষ করে থাকে, তাকেই শখ ব...

অন্যদের মতামত প্রাধান্য দিয়ে নিজের শান্তি নষ্ট করছেন না তো?
লাইফ স্টাইল

অন্যদের মতামত প্রাধান্য দিয়ে নিজের শান্তি নষ্ট করছেন না তো?

কোনো কাজ করার আগে কাজটি নিয়ে চিন্তা করার চাইতে অন্যেরা কী মনে বলবে তা নিয়ে অনেক স্ট্রেস কাজ করে। আসলে আমরা বেশিরভাগই চারপাশের মানুষের কথাকে একটু বেশিই...

আপনি কি জাজমেন্টাল?
লাইফ স্টাইল

আপনি কি জাজমেন্টাল?

একটা জিনিস আজকাল প্রায়ই দেখা যায় যে, প্রতিটা জিনিসেই আমরা নিজেদের একটা মতামত দিতে পছন্দ করি। কাজটা যে খুব কনশাস-ভাবে করা হয় তাও কিন্তু না। এটা কেমন যে...

…