আপনার ব্যর্থতাকেই বানান সাফল্যের চাবিকাঠি!

Farhad Rakib · Jan 30, 2015 · 1 min read

আপনার ব্যর্থতাকেই বানান সাফল্যের চাবিকাঠি!

ব্যর্থতা প্রতিটি মানুষের জীবনে অন্যতম সঙ্গী। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনকিছুতে কখনো ব্যর্থ হয় নি। বিশেষ করে ক্যারিয়ারে ব্যর্থতা অন্যতম একটি মূল কারণ। তবে এটা মনে রাখা উচিত যে, আপনি যখন কোন কিছুতে একবার ব্যর্থ হবেন, তখন সেটা আপনার ভবিষ্যতে সাফল্যের ক্ষেত্রে মূল উৎসাহ হয়ে দাঁড়াবে। ব্যর্থতার কষ্ট আপনাকে অসম্ভব জয় করতে উদ্যম জোগাবে। যদি একটি মানুষ কোন কিছুতে ব্যর্থ হয়, তখন সেটা তার জন্য কিছু আশীর্বাদ বয়ে নিয়ে আসে। যেমন –

১. সিদ্ধান্ত গ্রহণে সাবধানতা আসবে।

আপনি যখন একবার কোন কাজে ব্যর্থ হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তটি ভুল ছিলো। যে সিদ্ধান্তটি আপনি নিয়েছিলেন সেটা বাস্তবায়ন করার মত পরিস্থিতি তৈরি হয় নি বিধায় আপনি ব্যর্থ হয়েছেন। সুতরাং এই শিক্ষাটি কাজে লাগবে। ভবিষ্যতে যখন পুনরায় কোন কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে যাবেন তখন এই ভুলের অভিজ্ঞতা আপনাকে সিদ্ধান্ত নিতে সাবধানতা অবলম্বনে সাহায্য করবে।

২. আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন।

যখন আপনি ব্যর্থ হবেন, তখন আপনার মন মানসিকতা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে। মানুষ যখন পাহাড়ে চড়তে গিয়ে ব্যর্থ হয়, তখন সে কিন্তু পাহাড় চড়া থামিয়ে দেয় না। সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বার বার চেষ্টা করতে থাকে। ঠিক একই জিনিসটাই ঘটে এখানেও। একবার ব্যর্থ হওয়ায় আপনি আবার চেষ্টা করতে চাইবেন এবং নিজেকে যখন প্রস্তুত করবেন, তখন দেখবেন নিজের মাঝে এমন অনেক কিছুই খুঁজে পাচ্ছেন যেটা আগে আপনি আবিষ্কার করেন নি। লুকায়িত এই নতুন আপনিই আপনার চ্যালেঞ্জ জিতবে।

৩. বিপদের বন্ধুদের চিনতে পারবেন।

স্বাভাবিকভাবেই আপনি যখন একবার ব্যর্থ হবেন, তখন আপনার বিপদের বন্ধুদের চিনতে পারবেন। একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন অনেক কিছুই হারায় এবং যারা কেবল আপনার সুসময়ের বন্ধু আপনার ব্যর্থতার পর দেখবেন তাদের কেউই আপনার পাশে নেই। সেই সময় যারা আপনাকে সাহস জোগাবে, উৎসাহ দেবে তারাই আসল বন্ধু। তারাই প্রকৃত চলার সঙ্গী। সুতরাং তাদেরকেই প্রায়োরিটি দিতে শিখুন।

৪. আপনার দুর্বলতা বুঝতে পারবেন।

প্রত্যেকটা ব্যর্থতার পেছনেই কোন না কোন দুর্বলতা লুকিয়ে থাকে। পরীক্ষায় তারাই ফেল করে যারা ঐ বিষয়ে দূর্বল হয়। যদি কোন উদ্যোগে প্রথমবার ব্যর্থ হন তাহলেই আপনি বুঝে যাবেন আপনার দুর্বলতাটা কোথায়। তাই এর পরের বার চেষ্টা করতে চাইলে সবার আগে নিজের দুর্বলতা গুলো চিহ্নিত করুন, সেগুলো নিয়ে ভাবুন। তারপর সেই দুর্বলতা গুলো দূর করার চেষ্টা করেন। সাফল্য অর্জন সহজ হয়ে যাবে।

৫. আপনার অহংবোধ মুছে যাবে।

অনেক সময় ব্যর্থতার অন্যতম বড় কারণ হয়ে থাকে অহংকারবোধ। একটা বিষয়ে যখন সাফল্য ধাপে ধাপে আসতে শুরু করে তখন মানুষের মাঝে অহংকার বোধ চলে আসে। আর সেটা তখন মানুষকে সামনের বাধাগুলো সম্পর্কে অন্ধ করে দেয়। যার কারণে মানুষ মুখ থুবড়ে পড়ে। আপনার ক্ষেত্রে যদি এটি হয়ে থাকে তাহলে অহংকারবোধ মুছে ফেলুন।

৬. সমালোচনা গ্রহণ করতে শিখে যাবেন।

সমালোচনা গ্রহণ করতে পারা খুবই কঠিন একটি ব্যাপার। কিন্তু আপনি যদি কোন কিছুতে একবার ব্যর্থ হন, তখন আপনা আপনিই সমালোচনা গ্রহণ করার মানসিকতা আপনার মাঝে চলে আসবে। মানুষ আপনার যত বেশি সমালোচনা করবে, আপনি ততই নিঁখুত সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, সমালোচক ভালো মন্দের চিন্তাটা আপনার হয়ে করছে বলেই আপনার মন্দ দিক নিয়ে সমালোচনা করছে। তার সমালোচনা থেকে যদি আপনি মন্দ দিকটা মুছে ফেলতে পারেন তাহলে সাফল্য একেবারেই নিশ্চিত।

৭. “যদি”-র ঘুরপাক বন্ধ হবে।

মানুষ যখন কোন সিদ্ধান্ত নিতে যায়, তখন তার মাথায় একটা জিনিস ঘোরে। “যদি এটা হয়?”“যদি ওটা হয়?” এই ব্যাপার গুলো প্রথম ব্যর্থতার পর আর থাকবে না। কারণ আপনি তখন জেনেই যাবেন যে এই বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিলে যে কী হতে পারে। তাই প্রস্তুতি নেয়ার সময় আর এইসব দ্বিধাবোধ কাজ করবে না।

৮. আপনি অন্যের সাহায্য চাইতে পারবেন।

আপনার যেসব বন্ধু আছে তাদের কাছে আপনি সাহায্য চাওয়া শিখবেন। তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। কারণ একা সিদ্ধান্তে ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা আপনার হয়েছে। এসব ক্ষেত্রে আশেপাশের মানুষের সাহায্য সহযোগীতা খুবই জরুরী হবে।

৯. সম্ভাব্য ক্ষতি সম্পর্কে পূর্ব ধারণা চলে আসবে।

একবার ব্যর্থ হওয়ার পর আপনি জেনে যাবেন কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই পরের বার নতুন উদ্যমে কাজ শুরু করার সময় যদি সেগুলো নিয়ে চিন্তা করেন এবং সেই হিসাবে ক্ষতির হাত থেকে বাঁচতে প্রস্তুতি নেন তাহলে এবার আর সেই ক্ষতিগুলো হবে না।

১০. নিজের সাফল্যকে বাহবা দিতে শিখবেন।

আপনার সাফল্য আপনাকে আনন্দিত করবে। আপনি পেরেছেন – এই আনন্দ আপনাকে উদ্বেলিত করবে। হতাশা কেটে যাবে। নতুন কিছু করতে আর দ্বিধাবোধ করবেন না। ক্যারিয়ারে আত্মবিশ্বাস আসবে।

উপরের প্রত্যেকটি জিনিসই একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয়। এবং প্রথম ব্যর্থতা আপনার জন্য সাময়িক পীড়াদায়ক হলেও তা আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসবে। তাই ব্যর্থতায় হতাশ না হয়ে শিক্ষা নিন, সফল হোন।

লিখেছেনঃ ফরহাদ রাকিব

ছবিঃ ওয়ালভাস্ট.কম

সম্পর্কিত লেখা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!
লাইফ স্টাইল

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!

"জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা নাকি ফাইনাল। আমি বুঝি না ভাবি, কি দেখে ওই মেয়েকে পছন্দ করলো। দ...

বন্ধ্যাত্ব | কারণ ও চিকিৎসা কি?
মা ও শিশু

বন্ধ্যাত্ব | কারণ ও চিকিৎসা কি?

দুই বছর বা এর অধিক সময় কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে ডাক্তারি ভাষায়- 'সন্তান ধারণে প্রতিবন্ধকতা- ইনফার্টিলিটি (বন্ধ্য...

তিনটি সিদ্ধান্ত, গড়ে তুলুন একটি সফল, উপযোগী ক্যারিয়ার
লাইফ স্টাইল

তিনটি সিদ্ধান্ত, গড়ে তুলুন একটি সফল, উপযোগী ক্যারিয়ার

এই পৃথিবীতে একজন ধনী মানুষের মানসিকভাবে অসুখী থাকার চেয়ে খারাপ বোধহয় আর কিছু হতে পারে না। যদিও এর পেছনে বিশেষ কোন কারণ নেই, কিন্তু প্রতিদিনই আশেপাশে এ...

ভয়গাঁথা | জয়েই কি সব?
Uncategorized

ভয়গাঁথা | জয়েই কি সব?

ভয় লাগে...। ভীষণ ভয় লাগে আজকাল। জীবনের শুরুটা কিন্তু ভয় দিয়ে হয় নি। তখন অবুঝ ছিলাম। তবে এখন কেন এত ভয়? যত বুঝতে শুরু করেছি তত “আশেপাশের মানুষ কি ভাববে...

আরও পড়ুন

আপনার সংসার | সাজিয়ে নিন আপনার মতো করে!
গৃহসজ্জা

আপনার সংসার | সাজিয়ে নিন আপনার মতো করে!

একটি সংসার নারী ছাড়া মোটামুটি অচল, এই কথা সবাই জানে। ঘরকন্নার কাজ থেকে শুরু করে পরিবার সামলানো সবকিছুতেই নারীর অবদান রয়েছে। অতীত থেকেই একটি সংসার টিকি...

গর্ভধারণে ব্যর্থতা ও সাব-ফার্টিলিটি | প্রত্যেক দম্পতিকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে
সম্পর্ক

গর্ভধারণে ব্যর্থতা ও সাব-ফার্টিলিটি | প্রত্যেক দম্পতিকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে

সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে পৃথিবী, পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনাচরণ। পাল্টে যাওয়া জীবনযাপন পদ্ধতি, আর এগুলো প্রভাব ফেলছে আমাদের শারীরিক ও মানস...

গর্ভধারণে ব্যর্থতা | কারণ ও প্রতিকার জানা আছে কি?
মা ও শিশু

গর্ভধারণে ব্যর্থতা | কারণ ও প্রতিকার জানা আছে কি?

মাতৃত্ব একজন নারীর জীবনের সবচেয়ে আকাঙ্খিত অনুভূতি। প্রত্যেকটি মেয়েই চায় মা হতে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সব মেয়েই মা হতে পারে না। গর্ভধারণে ব্...

সামাজিক বা পারিবারিক চাপে পড়ে অযৌক্তিক কারণে বিয়ে করছেন না তো?
সম্পর্ক

সামাজিক বা পারিবারিক চাপে পড়ে অযৌক্তিক কারণে বিয়ে করছেন না তো?

জন্ম-মৃত্যু-বিয়ে এই তিনটি বিষয়ই মানুষের জীবনে অজানা থাকে। তবে জন্ম ও মৃত্যু নিয়ে মানুষ যতটা না ভাবে, বিয়ে নিয়ে তার চেয়েও বেশি ভাবে। আর এই বিয়ে আর বিবা...

যা আপনাকে সফলতা থেকে দূরে ঠেলে দিচ্ছে
লাইফ স্টাইল

যা আপনাকে সফলতা থেকে দূরে ঠেলে দিচ্ছে

আপনি যদি জীবনে সফল হতে চান, নিশ্চয়ই আপনি সফলতার জন্য সব কিছুই সঠিকভাবে করতে চাচ্ছেন। কিন্তু এসবের সাথে এমন অনেক কিছুই আছে যা আপনাকে সফলতা থেকে দূরে সর...

…