ত্যাগ করুন বিউটি রুটিনের ৭ টি বদভ্যাস

সাজগোজ উপ সম্পাদক · Jan 08, 2014 · 1 min read

ত্যাগ করুন বিউটি রুটিনের ৭ টি বদভ্যাস

আমাদের মোটামুটি সবারই একটা বিউটি রুটিন রয়েছে যা অনুযায়ী ত্বকের যত্ন নিয়ে থাকি। সময়ের সাথে সাথে সেই রুটিনের কিছু জিনিস পরিবর্তন হয় আবার কিছু জিনিস বাদ পরে যায় একেবারেই। তবে মাঝে মাঝে নিজেদের অজান্তেই কিছু খারাপ অভ্যাস ঢুকে পড়ে এবং কিছু ভালো অভ্যাস বাদ পড়ে যায় এই রুটিন থেকে, যার ফলাফল মোটেই শুভ নয়। আজ আপনাদের জানাবো তেমনই ৭ টি বদভ্যাস সম্পর্কে যা যত দ্রুত সম্ভব ত্যাগ করাই শ্রেয়।

০১। অতিরিক্ত এক্সফলিয়েট করা:

আমরা মোটামুটি সকলেই এক্সফলিয়েটর বা স্ক্রাব ব্যবহারের গুরুত্ব জানি। স্ক্রাব ত্বকের মরা কোষ দূর করে ত্বক নরম ও স্বাস্থ্যজ্জ্বল করে তুলতে সাহায্য করে। কিন্তু সুন্দর ত্বকের আশায় যদি আবার অতিরিক্ত স্ক্রাব ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অতিরিক্ত স্ক্রাবিং এর ফলে ত্বক লালচে হয়ে যায়, আর যাদের ত্বক সেনসিটিভ তারা আরো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। এছাড়াও প্রয়োজনের অতিরিক্ত স্ক্রাব করলে ত্বকে ছোট ছোট হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা থাকে যেগুলো সহজে ত্বক থেকে যায় না। সপ্তাহে ২ বারের বেশি স্ক্রাব ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২। সানস্ক্রিন ব্যবহার না করা:

সানস্ক্রিন হচ্ছে বিউটি রুটিনের অত্যাবশ্যক একটি প্রসাধনী। প্রতিদিন বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে সানবার্ন, বলিরেখা এমনকি স্কিন ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে অনেকেই আছে যারা সানস্ক্রিন ব্যবহারটাকে খুব বেশি গুরুত্ব দেয় না যার ফলে মুখে বিভিন্ন স্পট এবং বয়সের ছাপ তাড়াতাড়ি ফুটে উঠে। সানস্ক্রিন ব্যবহারে আরেকটি ব্যাপার লক্ষ্য রাখা জরুরী। আজকাল বিভিন্ন প্রসাধনী SPF সহ কিনতে পাওয়া যায় যা অবশ্যই ভালো কিন্তু তাই বলে কিন্তু এটা ভাবলে চলবে না যে সেগুলো ব্যবহার করলে আর সানস্ক্রিন ব্যবহার করা লাগবে না। মেকাপের আগে অবশ্যই আলাদাভাবে সানস্ক্রিন লাগাবেন এবং অন্যান্য প্রসাধনীতে যদি SPF থাকে তাহলে সেটা বোনাস হিসেবেই দেখুন।

৩। মেকাপ ব্রাশ পরিষ্কার না করা:

মেকাপ ব্রাশ যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তাহলে তা দিয়ে তো মনের মত মেকাপ ফিনিশ পাবেনই না সাথে সাথে সেই অপরিষ্কার ব্রাশ থেকে স্কিনে ব্রণ এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহে অন্তত একবার একটু সময় নিয়ে মেকাপ ব্রাশগুলো পরিষ্কার করে নিন।

৪। মেকাপ নিয়ে ঘুমাতে যাওয়া:

সারাদিন অফিস করে বা রাতে পার্টি থেকে ঘরে ফিরে আলসেমির কারণে আর মেকাপ তুলতে ইচ্ছে করছে না? ইচ্ছে না করলেও এই ভুলটি কখনোই করবেন না। মেকাপ না তুলে ঘুমাতে যাওয়া খুবই খারাপ একটি অভ্যাস। ঘুমানোর সময় যদি স্কিনে মেকাপ থাকে তবে তা বালিশের চাপে স্কিনের আরো ভিতরে প্রবেশ করে যার ফলাফল হচ্ছে ব্রণ এবং রুক্ষ ও প্রাণশূন্য ত্বক। তাই বাসায় ফিরে যতটা তাড়াতাড়ি সম্ভব মেকাপ তুলে ফেলুন।

৫। ময়েশ্চারাইজার বাদ দেয়া:

আমাদের অনেকেরই একটি ধারণা রয়েছে যে তৈলাক্ত ত্বকে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করা লাগে না। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। ড্রাই, সেনসিটিভ বা তৈলাক্ত সব ধরনের ত্বকেই ময়েশ্চারাইজার ব্যবহার করা অপরিহার্য। তবে অবশ্যই তা ব্যবহার করা চাই ত্বকের ধরন বুঝে। ত্বক যদি বেশি অয়েলি হয় তাহলে লাইট এবং ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এছাড়াও ড্রাই এবং সেনসিটিভ ত্বকের জন্য আলাদা যে ময়েশ্চারাইজার রয়েছে সেগুলো ব্যবহার করুন।

৬। হিট প্রটেক্টর ব্যবহার না করা:

চুলের ড্যামেজ এবং চুল পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে হেয়ার স্টাইলিং এর সময় হিট প্রটেক্টর ব্যবহার না করা। অথচ বেশির ভাগ মানুষই এই প্রয়োজনীয় জিনিসটি বাদ দিয়ে বিভিন্ন হিট স্টাইলার ব্যবহার করে থাকে যা চুলের স্বাস্থ্যের জন্য ভয়াবহ। তবে যতটা সম্ভব এসব হিট স্টাইলার ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং যখনই করবেন হিট প্রটেক্টর ব্যবহার করতে ভুলবেন না যেন।

৭। মুখ ভালো মত না ধোওয়া:

আমরা অনেকেই আছি যারা মুখের ময়লা বা মেকাপ তোলার ক্ষেত্রে শুধু ক্লিনজিং ওয়াইপস বা নরমাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই নিশ্চিন্তে থাকি। অথচ এগুলো শুধু ময়লা এবং মেকাপের একাংশ তুলে থাকে, অবশিষ্টাংশ যা থাকে সেটা দেখা না গেলেও ফলাফলটা কিন্তু ঠিকই দেখতে পাবেন। ত্বকের ময়লা যদি ভিতর থেকে ভালো মত পরিষ্কার না করা হয় তবে লোমকূপ বন্ধ হয়ে যায় যার ফলে ব্রণ এবং র‌্যাশের সংক্রমণ বেড়ে যায়। তাই বাইরে থেকে এসে অবশ্যই ভালো মত মুখটা ধুয়ে নেবেন। প্রথমে ক্লিনজিং ওয়াইপস বা মেকাপ রিমুভার দিয়ে মুখ মুছে এরপর ভালো কোন ক্লিনজার দিয়ে পরিষ্কার করে মুখ ধুয়ে নিবেন।

ছবি- শিনোওস.কম

লিখেছেন- নাহার

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

আরও পড়ুন

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

…