কম খরচে মানানসই ফাউন্ডেশন খুঁজছেন?

sub-editor · Mar 29, 2016 · 1 min read

কম খরচে মানানসই ফাউন্ডেশন খুঁজছেন?

নামিদামি ব্র্যান্ডের মেকাপ সামগ্রী কেনার সাধ্য নেই! তাই বলে কি মেকাপ করা চলবে না?  তা তো হয় না। আবার অপেক্ষাকৃত কম দামি মেকাপ সামগ্রী ত্বকের জন্য ক্ষতিকর হবে না তো?  এ ভাবনা কম বেশি অনেকের মধ্যেই থাকে।  তাই যারা সাধ্যের মধ্যে ভাল মেকাপ সামগ্রী খুঁজছেন আজ তাদের জন্য নিয়ে এসেছি ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স রেঞ্জের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য।

 werfw

ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স রেঞ্জের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডারের ছয়টি ভিন্ন শেড রয়েছে। প্রথম দুইটি ফর্সা ত্বকের জন্য, পরের দুইটি শ্যামলা বর্ণের জন্য এবং শেষের দুইটি শেড যারা অপেক্ষাকৃত কালো বর্নের অধিকারী তাদের জন্য উপযোগী । আপনি আপনার ত্বকের ধরন ও রঙ অনুযায়ী পছন্দসই শেডটি বেছে নিতে পারেন।আমি আমার ত্বকের ধরণ অনুযায়ী তিন নম্বর শেডের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার নিয়েছি।

[picture]

ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ফাউন্ডেশন

এটি মূলত লিকুইড বেসের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির যে দিকটি সবচেয়ে ভাল লেগেছে তা হল এর প্যাকেজিং।সুদৃশ্য টিউবে পাম্পের সাহায্যে বের করা হয় বলে এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। তাছাড়া পরিমানের দিকেও লক্ষ্য রাখা যায়। এতে আছে SPF 11 যা রৌদ্রের তাপ থেকে ত্বককে রাখে সুরক্ষিত।

 lakme 2 lakme 3

ফাউন্ডেশনটি হাতের আঙ্গুল বা ভেজা স্পঞ্জের সাহায্যে ব্যবহার করলে খুব সহজেই ত্বকের সাথে মিশে যায়।এটি লাইট কাভারেজ দেয় তাই ত্বকে কোন দাগ থাকলে তা খুব একটা ঢেকে দিতে পারেনা। এক্ষেত্রে কনসিলার ব্যবহার করতে পারেন।এটি ৫-৬ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।

lakme 4 lakme 5

দাম- ২৮০টাকা।

ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স কমপ্যাক্ট পাউডার

মাল্টি মিনারেল ও ভিটামিন বি৩ সমৃদ্ধ এই কমপ্যাক্ট পাউডারে আরো রয়েছে SPF23 যা রোদে পোড়ার হাত থেকে ত্বককে রক্ষা করে।তাই দিনের যেকোন সময় এটি ব্যবহার করতে পারেন। এর ভেতরে রয়েছে একটি আয়না ও একটি নরম স্পঞ্জ। ফলে যেকোন জায়গায় সেরে নিতে পারেন টাচ আপ।

lakme 6 lakme 7

এটি ফাউন্ডেশনের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একদম ন্যাচারাল গ্লোয়িং লুক এনে দেয়। তবে যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে খুব বেশি সময় তেল নিঃসরণ ধরে রাখতে পারে না।তাই কিছু সময় পর পর টাচ আপের প্রয়োজন পড়তে পারে।

lakme 9 lamke 8

দাম-২৩০টাকা।

এক নজরে যে দিকগুলো ভালো লেগেছে

  • SPF সমৃদ্ধ হওয়ার কারণে নতুন করে সানস্ক্রীন লাগানোর প্রয়োজন নেই।
  • লাইট কাভারেজ দেয় তাই রোজকার মেকাপ রুটিনে রাখাই যায়।
  • দামে সাশ্রয়ী

যেদিকগুলো ভালো লাগে নি

  • যারা তৈলাক্ত ত্বকের অধিকারী বিশেষ করে যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য উপযোগী নাও হতে পারে।
  • ত্বকের দাগ বা তিল ঢেকে দিতে পারে না।

সব মিলিয়ে তুলনামূলক কম দামে বেশ ভালো কাভারেজ পেতে হলে আজই ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স রেঞ্জের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার কিনে ব্যবহার শুরু করে দিন।তবে নকল পন্য এড়িয়ে চলতে কেনার সময় ভাল কোন সুপারশপ থেকে কেনাই ভাল।

লিখেছেন - মুশরাত জাহান দোলা

সম্পর্কিত লেখা

স্কিনটাইপ ও স্কিনটোন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার ব্যবহার করছেন তো?
বেইজ মেকআপ

স্কিনটাইপ ও স্কিনটোন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার ব্যবহার করছেন তো?

মেকআপ প্রিয় সব নারীদের কাছেই কমবেশী কমপ্যাক্ট পাউডার পাওয়া যায়। একে কমপ্যাক্ট বলা হয় কারণ এটি সেমিসলিড অবস্থায় থাকে। মেকআপ সেটিং করার জন্য, মেকআপের উপ...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

আরও পড়ুন

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ল্যাকমে সিসি ক্রিম
মেকআপ

ল্যাকমে সিসি ক্রিম

অনেকদিন পর আবার প্রোডাক্ট রিভিউ লিখতে বসলাম। আজকের রিভিউ টা ল্যাকমে সিসি ক্রিমের। ইন্ডিয়ান মার্কেটে যখন সবাই বিবি ক্রিম নিয়ে ব্যাস্ত তখন ল্যাকমে তাদের...

…