শিশুর কান্না থামাতে ৯টি করণীয় টিপস!

নুজহাত ফারহানা · May 02, 2015 · 1 min read

শিশুর কান্না থামাতে ৯টি করণীয় টিপস!

শিশুরা কাঁদবেই। এতে কোন অস্বাভাবিকতা নেই। কিন্তু সে কান্না যদি থামতে না চায়, তবে তা আসলেই বাবা-মায়ের জন্য চিন্তার বিষয়। শিশু লালন-পালনের ক্ষেত্রে আপনার কোন ভুল হচ্ছে কি না কিংবা শিশু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কি না, স্বাভাবিকভাবেই এসব প্রশ্ন তখন আপনাকে ভাবিয়ে তোলে। ঘাবড়াবেন না। শিশুর কান্না থামাতে অত দুশ্চিন্তা মাথায় নেবেন না। আপনি নিজেই পারবেন তা সামলে নিতে। চলুন কিছু টিপস জেনে নেয়া যাক এ বিষয়ে।

শিশুর কান্না থামাতে করণীয়

শিশুদের কান্না থামানো কঠিন কাজ হলেও একেবারে অসম্ভব কিছু না। জেনে নিন সহজ উপায়ে কীভাবে শিশুর কান্না থামাবেন।

১. কারণ বোঝার চেষ্টা করুন

সাধারণত ক্ষিধে পেলে, ঘুমানোর প্রয়োজন পড়লে, ন্যাপি বদলানোর সময় হলে কিংবা নিদেনপক্ষে বার্প করার সময় হলে বাচ্চারা কান্না করে। অনেক ক্ষেত্রে আরেকটু বেশি মনযোগ পেতে চাইলেও শিশুরা কাঁদে। এক্ষেত্রে শিশুর প্রয়োজনটি আপনাকে বুঝতে হবে। শিশুর চাহিদা মিটে গেলেই সে কান্না থামিয়ে দেয়।

২. নিজে শান্ত হোন

শিশুর সব চাহিদা মেটানোর পরও যদি কান্না না থামে, তবে তাকে শান্ত করার জন্য আপনার নিজেকে আগে শান্ত হতে হবে। কারণ আপনি অধৈর্য্য কিংবা অশান্ত হয়ে গেলে কান্নাতো থামবেই না, বরং তা আরও খারাপের দিকে চলে যাবে।

৩. শিশুকে অভয় দিন

শিশুকে কোলে নিয়ে আদর করে তার কানের কাছে গুণগুণ করে গান গাইতে থাকুন কিংবা মৃদু স্বরে তাকে প্রবোধ দিন।

শিশুর কান্না থামাতে ৯টি করণীয় টিপস- শিশুকে অভয় দিচ্ছেন একজন মা

৪. ম্যাসাজ করুন

ধীরে ধীরে শিশুর সারা শরীরে ম্যাসাজ করুন। এটি তাকে শান্ত হতে সাহায্য করবে। কারণ এতে করে সে ভালোবাসা ও নিরাপত্তা অনুভব করে।

৫. বাইরে নিয়ে যান

একটু হাওয়া বদল যাকে বলে আর কি অর্থাৎ বাড়িতে গুমোট বোধ করলে শিশুকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসুন। শান্ত হয়ে যাবে।

৬. অন্য কারও সাহায্য নিন

একা শিশুকে সামলানো মুশকিল হয়ে গেলে আপনার সঙ্গী কিংবা নানা-নানী, দাদা-দাদী, বা বিশ্বস্ত কারও সাহায্য নিন।

৭. সহজভাবে নিন

শিশুর কান্নায় ভড়কে না গিয়ে বরং সহজভাবে নিন বিষয়টিকে। শিশুদের কাঁদতে হয়ই মাঝে মাঝে। কারণ অজানা অনেক কারণেই শিশুরা অস্বস্তি বোধ করে। কাজেই তাকে কাঁদতে দিন খানিকক্ষণ, তাহলে অস্বস্তি দূর হয়ে যাবে আর কান্নাও থেমে যাবে।

৮. বিশেষজ্ঞের পরামর্শ নিন

আপনার যদি মনে হয় পরিস্থিতি আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে, তাহলে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনিই আপনাকে সঠিক উপায় বাতলে দেবেন।

৯. রেগে যাবেন না

অনেক চেষ্টার পরেও শিশু যদি শান্ত না হয়, তবে ভুলেও যেন রেগে যাবেন না। শিশুর মনযোগ ঘোরাতে সৃজনশীল কিছু চেষ্টা করুন, কিন্তু তাকে ঝাঁকি দেবেন না। শিশুর ঘাড়ের হাড় এমনিতেই খুব নরম হয়। রেগে গিয়ে তাকে ঝাঁকি দিতে গিয়ে হীতে বিপরীত করতে যাবেন না যেন। প্রয়োজনে আপনার নিজের জন্যেও কাউন্সেলিং নিতে পারেন।

আপনার মানসিক স্বাস্থ্যের ওপরেই কিন্তু আপনার শিশুর ভবিষ্যত নির্ভর করছে। কাজেই নিজের যত্ন নেয়ার মানে কিন্তু শিশুরও যত্ন নেয়া। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাপি প্যারেন্টিং!

ছবিঃ সাটারস্টক

Products in this article

Himalaya Gentle Baby Soap

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

আরও পড়ুন

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!
মা ও শিশু

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!

বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি পরিপূর্ণ ম্যাসাজ দিতে পারে শিশুর পূর্ণ তৃপ্...

…