চুলে নিয়ে আসুন ভলিউম

sub-editor · Feb 24, 2017 · 1 min read

চুলে নিয়ে আসুন ভলিউম

ঘন, বাউন্সি, একগোছা চুল দেখতে যেমন ভালো লাগে, তেমনি সত্যি কথা বলতে, সেটা একজন মানুষের নিজের কাছেও ভালো লাগা এবং কনফিডেন্স এর বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু আজকাল আর সেই চুলের ভলিউম দেখা যাচ্ছে কই? ধুলো, দূষণ, কেমিকেল ইত্যাদির কারণে আমরা চুল হারিয়ে বসে আছি। আর পাতলা চুল নিয়ে নিজেদের কনফিডেন্স লেভেলও কমে যাচ্ছে অনেকটা। তাই বলে কি পাতলা চুল নিয়েই বসে থাকবেন? আজকে জানাবো, পাতলা চুলেও কীভাবে ভলিউম আনবেন তার কিছু টিপস এবং ট্রিকস।  

[picture]

(১) চুলে ভলিউম আনতে টিজ করা বাদ দিন। কারণ টিজ করতে চুল আরো ভেঙে যায়, যার ফলে চুল আরো পাতলা হয়ে যায়।  

(২) চুলের কাট এ পরিবর্তন আনুন। চুলে দিন লেয়ার অথবা ভলিউম লেয়ার কাট। যা চুলকে ঘন দেখাতে সাহায্য করবে।  

(৩) চুলে ভলিউম আনতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। ড্রাই শ্যাম্পুগুলো চুলের গোড়া থেকে এক্সট্রা তেল দূর করে। এটি পাউডারী প্রোডাক্ট হওয়ায় চুলের গোড়ায় ভলিউম এর সৃষ্টি করে। তাই চুলে ভলিউম আনতে ড্রাই শ্যাম্পু ট্রাই করে দেখুন। ড্রাই শ্যাম্পু না থাকলে একটু বেবী পাউডার চুলের গোড়ায় ব্যবহার করে ভালোমতো চুল আচড়ে নিন, যাতে এক্সট্রা পাউডার ঝরে যায়। ইনস্ট্যান্ট ভলিউম আনতে এগুলো খুবই কাজে দেয়।  

(৪) চটজলদি চুলে ভলিউম আনতে মাথার গোড়ার দিকের চুলে একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিন। তবে খুব বেশী না ব্যবহার করাই ভালো।  

(৫) অনেকের চুল অনেক বেশী পাতলা থাকে বলে, সিথি কাটলে খুবই বাজে দেখায়। এজন্য সল্যুশন হলো, একটা ডার্ক গ্রে আইশ্যাডো ছোট একটা ব্রাশে নিয়ে সিথির উপরে এবং আশেপাশে লাগিয়ে নিন। এতে আপনার সিথি দেখতে আর বাজে লাগবে না এবং দেখে মনে হবে মাথায় অনেক চুল আছে।  

(৬) নিয়মিত শ্যাম্পু করতে হবে চুলে। তবে সেটা প্রতিদিন না করাই ভালো। তবে চুলের গোড়ায় যেন তেলতেলে না হয় সেটা খেয়াল রাখবেন। কারণ চুলের গোড়ার তেল, চুলের ভলিউম নষ্ট করে।  

(৭) নিয়মিত চুলের আগা কাটবেন। চুলের আগা নিয়মিত না কাটলে তা দেখতে একটা সময় লেজ লেজ লাগে। যা দেখতে খারাপ লাগে এবং চুল অল্প মনে হয়।  

(৮) ঘুমানোর আগে মাথার উপরে একটা বান বেধে নিবেন। এতে সকাল বেলা যখন চুল খুলবেন, চুল দেখতে অনেক বেশী ঘন এবং বাউন্সি মনে হবে।

 (৯) এবার জানাবো একটা নতুন ট্রিকস। এই ট্রিকসটি চুলে ভলিউম আনার ক্ষেত্রে খুবই কার্যকর। আমরা তো জানি, শ্যাম্পু করার পর অলওয়েজ কন্ডিশনার ব্যবহার করতে হয়। কিন্তু এখন কার নিয়মটা একটু উল্টো! এখন আগে কন্ডিশনার এবং এরপর শ্যাম্পু ব্যবহারে ভালো ফল পাওয়া যাচ্ছে। প্রথমে আপনার চুলগুলোতে পানি স্প্রে করে নিন। পুরো চুল হালকা ভেজা হয়ে গেলে এরপর কন্ডিশনার লাগান। ১৫-২০ মিনিট রেখে এরপর শ্যাম্পু করে নিন।

এই ট্রিকসটি ফলো করে দেখুন, আপনার চুল আগের থেকে বেশী ভলিউম দিবে।  এই তো জেনে নিলেন, চুলে কীভাবে ভলিউম আনবেন তার কিছু টিপস এবং ট্রিকস। আশা করছি আপনাদের অনেক বেশী হেল্প হবে।  

ছবি - স্টাইলক্রেজ ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ 

সম্পর্কিত লেখা

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!
চুলের যত্ন

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!

ভলিউম কমে যাওয়া চুলের সবচেয়ে কমন প্রবলেমগুলোর মধ্যে একটি। ফ্ল্যাট ও থিন হেয়ারে ভলিউম কীভাবে ফিরিয়ে আনবো, সেটি অনেকেই জানতে চান! এই সমস্যাটি হলে আমরা য...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল

মেকআপের সাথে সাথে বিভিন্ন হেয়ারস্টাইল করতে তো আমরা সবাই পছন্দ করি। যখন হেয়ার স্টাইলিং পারফেক্ট হয়, তখন আমাদের এক্সাইটমেন্ট একদম ডাবল হয়ে যায়! তবে...

৩ ধরনের চুলের যত্ন | ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার কীভাবে হবে?
চুলের যত্ন

৩ ধরনের চুলের যত্ন | ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার কীভাবে হবে?

আমাদের প্রত্যেকের চুলের ধরন আলাদা আর নিজের চুল নিয়ে সবারই কম বেশি অভিযোগ আছেই। কারো চুলে রুক্ষতার সমস্যা, কারো চুল পাতলা, কারো চুল কোঁকড়া। ফ্রিজি, ফ্ল...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

…