কীভাবে ঠোঁটে লিপস্টিক দিবেন ?

সাজগোজ উপ সম্পাদক · Jul 27, 2013 · 1 min read

কীভাবে ঠোঁটে লিপস্টিক দিবেন ?

যখনি আমরা মেক-আপ করি, লিপস্টিকটি সব সময় আমদের তালিকাভুক্ত থাকে। লিপস্টিক দিয়ে ঠোঁটটিকে রাঙ্গানোর মাধ্যমেই আমরা মেক-আপের সমাপ্তি টানি। আমরা সবসময়ই চেষ্টা করি পোশাকের সাথে মিল রেখে মানানসই কোন রঙে ঠোঁটটিকে রাঙ্গাতে। কিন্তু তার জন্য জানতে হবে আকর্ষণীয় করে ঠোঁট সাজানো বা লিপস্টিক দেয়ার সঠিক নিয়ম।

০১. আপনার ঠোঁটটি যদি শুষ্ক বা খসখসে হয় তাহলে সামান্য ময়েশ্চারাইজার বা ভিটামিন ই লাগিয়ে নিন।

০২. আপনার ত্বক ও চুলের রঙ অনুযায়ী লিপস্টিকের রঙ নির্বাচন করুন। যাদের ত্বকের রঙ কালো বা শ্যামবর্ণ তাদের জন্য লাল ও বাদামী রঙটি ব্যবহার না করাই উত্তম। ঠোঁটে লাল রঙ ব্যবহার করলে অবশ্যই মেক-আপ হালকা করে করতে হবে।

red lipstick

০৩. ছোট্ট একটি ব্রাশ দিয়ে ঠোঁটের বাইরে চারপাশ দিয়ে কিছু পাউডার লাগিয়ে নিন। তাহলে আপনার লিপস্টিকের রঙ বাইরে ছড়িয়ে পড়বে না।

০৪. ঠোঁটটি নিখুতভাবে আঁকার জন্য লিপলাইনারটি সরু করে নিন। লিপলাইনারের রঙ লিপস্টিকের রঙ থেকে হালকা হবে। এবার ঠোঁটের "V" আকৃতি থেকে আঁকা শুরু করুন এবং উপরের ঠোঁটের কোণা পর্যন্ত টানুন।

০৫. এবার নীচের ঠোঁটের মাঝামাঝি থেকে আবার আঁকা শুরু করুন। ঠোঁটের আকৃতি বড় করার জন্য লিপলাইনার দিয়ে ঠোঁটটিকে মোটা করে টানুন।

০৬. দীর্ঘসময় ধরে লিপস্টিক রাখার জন্য পুরো ঠোঁটটি লিপলাইনার দিয়ে ভরাট করুন। যদি আপনি চেহারায় হালকা লুক আনতে চান তাহলে লিপলাইনারটি হালকা করে লাগান।

০৭. এখন চিকন ব্রাশ দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগান। লিপস্টিকের রঙ অবশ্যই লিপলাইনারের রঙ থেকে গাঢ় হতে হবে।

lip

০৮. ঠোঁটটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য লিপগ্লস ব্যবহার করুন।

০৯. লিপস্টিক যেন দাঁতে লেগে না যায় সেজন্য একটি আঙ্গুল ঠোঁটের সামনে রেখে মুখটি "O" আকৃতি করে ফু ফু শব্দ করে বাতাস বের করুন তাহলে অতিরিক্ত লিপস্টিক আঙ্গুলে এসে পড়বে এবং দাঁতে আর লাগবেনা।

pic

লিখেছেনঃ আইরিন সুলতানা

ছবিঃ ব্রাইডস্পার্কালকম, মিউজিংস.ব্লগস্পট.কম, দ্যগ্লস.কম, ট্রেন্ডসইভ.কম

সম্পর্কিত লেখা

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

আরও পড়ুন

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া | ৯টি টিপস জেনে পান এ বিড়ম্বনা থেকে মুক্তি
মেকআপ

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া | ৯টি টিপস জেনে পান এ বিড়ম্বনা থেকে মুক্তি

সামিরার আজ একটা বিয়ের দাওয়াত আছে। সুন্দর করে সেজেগুজেই সে চলে গেল। তার মেকাপ দেখে অন্যরা প্রশংসা করল এবং সে ধন্যবাদ জানাতে গিয়েই বাঁধল বিপত্তি। কারণ ল...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

…