মাউথওয়াশের ভিন্নধর্মী ব্যবহার সম্পর্কে কতটুকু জানেন?

sub-editor · Jun 20, 2017 · 1 min read

মাউথওয়াশের ভিন্নধর্মী ব্যবহার সম্পর্কে কতটুকু জানেন?

নিয়মিত সকাল-রাত দুই বেলা করে ব্রাশ করার পরও মুখের দুর্গন্ধ কমছে না? আপনার প্রয়োজন একটি ভালো মানের মাউথওয়াশ। মাউথওয়াশ হলো ওষুধ সমৃদ্ধ একটি অ্যান্টিসেপটিক দ্রবণ, যা কুলি করার জন্য ব্যবহৃত হয়। মুখ ও মুখগহ্বরের সংক্রমণ রোধে মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যখন দাঁত ব্রাশ করা সম্ভব হয় না বা সমস্যা হয়। যেমন- অপারেশনের পর যখন কোনো রোগী পূর্ণ বিশ্রামে থাকে, সে সময় মাউথওয়াশ দাঁত ব্রাশের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিসেপটিক বা অ্যান্টিপ্ল্যাক মাউথওয়াশ মুখের সেসব জীবাণু ধ্বংস করে যার কারণে মুখের ভেতরে প্ল্যাক, মাড়ির প্রদাহ বা মুখের দুর্গন্ধ হতে পারে। মাউথওয়াশ শুধু কিন্তু মুখের দুর্গন্ধই দূর করে না, একে আরো নানা কাজে ব্যবহার করা যায়। চলুন তাহলে মাউথওয়াশের ভিন্নধর্মী ব্যবহার দেখে নেয়া যাক।

মাউথওয়াশের ভিন্নধর্মী ব্যবহার 

পারসোনাল হাইজিন মেনটেইনের মধ্যে মুখ পরিষ্কার রাখা অন্যতম একটি। এ জন্য মাউথওয়াশ বেশ হেল্পফুল। এর রয়েছে আরও কয়েকটি ব্যবহার। চলুন জেনে নেই এ সম্পর্কে।

১) হাত ও পায়ের দুর্গন্ধ দূর করতে

পেঁয়াজ, রসুন, মাছ ইত্যাদি কাটার পর অনেক সময় আমাদের হাতে গন্ধ থেকে যায়। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুলেও ঐ গন্ধ সহজে যেতে চায় না। এক্ষেত্রে খুবই কার্যকরী একটি সমাধান হলো মাউথওয়াশ। অল্প কয়েক ফোঁটা মাউথওয়াশ দুই হাতে নিয়ে ভালো করে মেখে হাত ধুয়ে নিন। ব্যস, দুর্গন্ধ গায়েব।

মাউথওয়াশের ভিন্নধর্মী ব্যবহার

একটি পাতলা রুমাল জাতীয় কাপড় হালকা ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা মাউথওয়াশ নিয়ে দুই পায়ে ঘষুন, তারপর পা ধুয়ে ফেলুন। পা দীর্ঘসময় দুর্গন্ধমুক্ত থাকবে।

২) চুলকানি ও ফোলাভাব কমায়

মশা কামড় দিলে দেখবেন খুব দ্রুত ঐ জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায় এবং খুব চুলকায়। বাচ্চাদের স্কিন খুব বেশি সেনসিটিভ হয় বলে এটা তাদের ক্ষেত্রে ক্ষেত্রে বেশি হয়। মশার কামড় দেয়া স্থানে মাউথওয়াশে ভেজানো একটা তুলোর বল কিছুক্ষণ চেপে ধরে রাখুন। ফোলা ভাব ও চুলকানি দুটোই কমে যাবে।

৩) ইনফেকশন শুকাতে সাহায্য করে

যদি আপনি সদ্য নাক/কান/শরীরের অন্য কোনো অঙ্গে পিয়ার্স (ফোঁড়ানো) করিয়ে থাকেন, আর যদি বাসায় অন্য কোনো অ্যান্টিসেপটিক না থাকে, তাহলে মাউথওয়াশ এক্ষেত্রেও আপনার কাজে দিবে। একটি কটন বলে মাউথওয়াশ লাগিয়ে ফোঁড়ানো স্থানটি দিনে দুই-তিনবার আলতো করে মুছুন। এতে করে ইনফেকশন হবে না এবং জায়গাটা দ্রুত শুকাবে।

৪) মেকআপ ব্রাশ ক্লিন করতে

এক মগ পানিতে ১ টেবিল চামচ ভিনেগার, কয়েক ফোঁটা শ্যাম্পু আর কয়েক ফোঁটা মাউথওয়াশ মিক্স করে তার মধ্যে মেকআপ ব্রাশ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। আপনার মেকআপ ব্রাশগুলো একই সাথে ঝকঝকে আর জীবাণুমুক্ত হবে।

মাউথওয়াশের ভিন্নধর্মী ব্যবহার- মেকআপ ব্রাশ ক্লিন

৫) বোতলের দুর্গন্ধ দূর করতে

যে কোনো প্লাস্টিক/কাঁচের বোতল বেশ কিছুদিন ব্যবহার করলে তা কেমন যেন দুর্গন্ধময় হয়ে যায়। ২ চা চামচ মাউথওয়াশ আর আধা কাপ পানি বোতলে ঢেলে বোতলের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে সারারাত রেখে দিন। সকালে উঠে বোতলটি ধুয়ে ফেলুন। ব্যস, দুর্গন্ধ গায়েব হয়ে যাবে।

৬) উকুন দূর করতে হেল্প করে 

৪ টেবিল চামচ মাউথওয়াশ এবং ৪ টেবিল চামচ পানি মিক্স করে মাথার তালুতে তুলোর বল দিয়ে ঘষে ঘষে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা অপেক্ষা করুন। তারপর মাথা ধুয়ে ফেলুন। উকুন দূর হবে।

৭) কাটা জায়গা ডিজইনফেক্ট করতে

শরীরের কোথাও যদি হালকা কেটে যায় বা ব্যথা পান, এবং হাতের কাছে যদি স্যাভলন না থাকে তাহলে স্কিন ডিজইনফেক্ট করতে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন।

কাটা জায়গায় মাউথওয়াশের ব্যবহার

৮) কাঁচের জিনিস পরিষ্কার করতে

চশমা, কাঁচের যে কোনো জিনিস, আয়নাকে ঝকঝকে করে তোলার জন্য ব্যবহার করুন মাউথওয়াশ। একটি ভেজা সুতি রুমালে কয়েক ফোঁটা মাউথওয়াশ লাগিয়ে চশমা/আয়না/গ্লাস আইটেমে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর ঐ রুমালটি ধুয়ে চিপে জিনিসটি মুছে নিন। একদম নতুনের মতো চকচক করবে।

৯) বাথরুম পরিষ্কার করতে

হোমমেইড ক্লিনার হিসেবে মাউথওয়াশের ব্যবহার করেন অনেকেই। বাথরুম পরিষ্কার করতেও যে এটি ব্যবহার করা যায় সেটা কি জানেন? টয়লেটে এক কাপ মাউথওয়াশ ঢেলে ৩০ মিনিট রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে ফ্ল্যাশ করে নিলেই দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে।

দেখলেন তো মুখ দুর্গন্ধমুক্ত রাখার পাশাপাশি মাউথওয়াশ দিয়ে নিত্যদিনের কত কাজ করা সম্ভব। দৈনন্দিন জীবনযাপনের অনেক ক্ষেত্রেই এসব ছোটখাটো টিপস কাজে লাগে। এরকম আরো টিপস পেতে সাজগোজের সাথেই থাকুন। বিভিন্ন ব্র্যান্ডের মাউথওয়াশ শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারবেন। এছাড়া পাবেন পারসোনাল কেয়ারের জন্য আরও নানা প্রোডাক্ট।

 

লিখেছেন - ফারহানা প্রীতি

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়
স্বাস্থ্য

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়

আমরা স্কিন কেয়ার কিংবা আমাদের আউটলুক নিয়ে যতটা ভাবি, নিজেদের ওরাল হাইজিন কিংবা ওরাল কেয়ার নিয়ে কি এতটা ভাবি? বাকি সবকিছুর মতো প্রোপার ওরাল কেয়ার করাও...

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

উকুন সমস্যা | কিভাবে হয় এবং দূর করার ৮টি টিপস
চুলের যত্ন

উকুন সমস্যা | কিভাবে হয় এবং দূর করার ৮টি টিপস

উকুন একবার মাথায় এসে পড়লে সহজে তা দূর করা যায় না। তাই এই উকুন সমস্যা দূর করার জন্য একটু সময় নিয়ে চেষ্টা করতে হয়। এমনকি উকুন পুরোপুরি চলে যাবার প...

দৈনন্দিন রূপচর্চায় লবণের ব্যবহার!
ত্বকের যত্ন

দৈনন্দিন রূপচর্চায় লবণের ব্যবহার!

রূপচর্চায় লবণের ব্যবহার! শুনেই একটু অবাক হলেন তো। ভাবছেন রান্নায় ব্যবহার করা সামগ্রী দিয়ে তো অনেক রূপচর্চাই করেছেন। তবে লবণ দিয়ে রূপচর্চা যদি এবার প্র...

আরও পড়ুন

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!
সুস্থতা

নিঃশ্বাস অথবা মুখে দুর্গন্ধ দূর করার ৯টি কার্যকরী উপায়!

নিঃশ্বাস অথবা মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত? এই সমস্যা আপনার একার নয়। এটি আমাদের সামাজিক জীবনের জন্য একটি বাঁধা হিসেবে দাঁড়াতে পারে। এই সমস্যার জন্য...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!
বিউটি টিপস

আন্ডারআর্মসের দুর্গন্ধ নিয়ে বিব্রত? ৪টি ঘরোয়া উপায়েই হবে লং লাস্টিং সল্যুশন!

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি যেমন ব্যায়াম বা গরমের সময়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় এক্সেস সোয়েটিং বা ঘাম হয়। ঘ...

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়
সুস্থতা

ভ্যাজাইনার দুর্গন্ধ দূর করতে ৫টি প্রাকৃতিক উপায়

ভ্যাজাইনা বা গোপন অঙ্গে দুর্গন্ধ অনেকেরই হয়ে থাকে। এটি অনেক বিব্রতকর একটি সমস্যা। সাধারণত মেয়েদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এটি এতোটাই বিব্রতকর সমস্য...

…