সামার হেয়ার কেয়ার | গরমে চুলের যত্ন নিশ্চিত করতে ৮টি টিপস

জান্নাতুল মৌ · Jun 05, 2017 · 1 min read

সামার হেয়ার কেয়ার | গরমে চুলের যত্ন নিশ্চিত করতে ৮টি টিপস

সামার হেয়ার কেয়ার নিয়ে আমরা কতটা জানি? আর গরমে কি আমরা চুলের যত্ন নিয়ে থাকি? অথচ, বাংলাদেশে ১২ মাসের ৪ ভাগের প্রায় ৩ ভাগই গরম আবহাওয়া থাকে। যেহেতু গ্রীষ্মকাল চলছে, সেহেতু এখন প্রচণ্ড গরম। আর এই গরমের প্রভাব তো আমাদের শরীরে পড়ছেই। চুলও বাদ যাচ্ছে না গরমের খারাপ প্রভাব থেকে। ফলে গরমে চুল রুক্ষ হয়ে যায়, মাথার তালু ঘেমে চুল পড়া শুরু হয় ইত্যাদি আরো কতো কি! তাই আজকে জানাবো কিভাবে এই প্রচন্ড গরমেও চুল সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন তথা গরমে চুলের যত্ন বা সামার হেয়ার কেয়ার নিতে কিছু টিপস।

সামার হেয়ার কেয়ার নিশ্চিত করতে ৮টি টিপস

(১) গরমের সময়ে চুল ড্যামেজ হয়ে যায়। বিশেষ করে রোদে গেলে চুল রুক্ষ হয়ে যায়। আর যাদের চুল এমনিতেই ড্রাই, তাদের তো সমস্যার শেষ থাকে না। তাই চুলকে সুন্দর এবং ড্যামেজ ফ্রি করে তুলতে দরকার ডাবল কন্ডিশনিং করা। প্রতিবার শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। ৫-১০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর আবার কন্ডিশনার লাগিয়ে নিন। চুলে ২ বার কন্ডিশনার ব্যবহারের ফলে চুলে এক্সটা কন্ডিশনিং হবে। যা আপনার ড্রাই এবং ড্যামেজ হেয়ারকে অনেক সফট এবং স্মুদ বানিয়ে দেবে।

(২) গরমের দিনে যে কোনো ব্রেইড অথবা হেয়ার বানকে বন্ধু করে ফেলুন। চুল খোলা রেখে বাইরে না যাওয়াই ভালো। কারণ, বাইরের কড়া রোদে খোলা চুল আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে ।

(৩) বাইরে রোদে গেলে চুলগুলো কোনো স্কার্ফ অথবা হ্যাট দিয়ে ঢেকে নিন। কারণ আপনি অবশ্যই চাইবেন না যে আপনার চুল সূর্যের ক্ষতিকর রশ্মির কবলে পড়ে নষ্ট হোক ।

(৪) সবসময় চেষ্টা করবেন সন্ধ্যা অথবা রাতে চুল ওয়াশ করতে। কারণ সকাল বেলা যদি আপনি চুল ওয়াশ করে বাইরে যান, তো সারাদিনে আপনার চুলে অনেক ধরণের ময়লা, অয়েল জমা হবে এবং আপনি সেই চুল নিয়েই রাতে শুয়ে পড়লেন। এতে সারারাত ধরে আপনার চুলে বা স্কাল্পে ওই সকল ডার্ট এবং অয়েল অনেক বেশী ক্ষতি করবে এবং ইনফেকশন হয়েও যেতে পারে । তাই সব সময় চুল বাইরে থেকে ফিরে বা রাতে ওয়াশ করার চেষ্টা করবেন। এতে সারারাত ধরে আপনার স্কাল্প ক্লিন থাকবে এবং হেয়ার গ্রোথও ভালো হবে ।

(৫) গরমকালে এমনিতেই চুল অনেক বেশী খারাপ হয়ে যায়। তাই এই গরমে হিট স্টাইলিং কিটগুলো একটু দূরে রাখুন। কারণ এতে চুল আরো ড্যামেজ হয়ে যায়। যদি ব্যবহারের খুবই দরকার পড়ে তবে আগে হিট প্রোটেক্টর স্প্রে লাগিয়ে নিতে ভুলবেন না।

(৬) এই গরমে মাথার স্কাল্পকে একটু রিফ্রেশমেন্ট এবং কুলিং ভাব দিতে, নিজেই বানিয়ে নিতে পারেন কুলিং শ্যাম্পু। শ্যাম্পু করার সময় এর মধ্যে ১-২ ফোটা পেপারমিন্ট অয়েল মিক্স করে নিন। ব্যাস, পেপারমিন্ট অয়েল আপনার স্কাল্পকে কুলিং ফিল দিবে এবং এটা স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিয়ে হেয়ার গ্রোথকে প্রোমোট করবে।

(৭) গরমকালে আর একটি বড় সমস্যা হলো খুশকি। যাদের খুশকি বেশী হয়, তারা চুলে তেল ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন । কারণ অপরিষ্কার মাথায় তেল ব্যবহার কিন্তু খুশকিকে বাড়তে সাহায্য করে। আর তেল ব্যবহারের প্রয়োজন পড়লে, শ্যাম্পু করার ১ ঘন্টা আগে তেল ব্যবহার করবেন এবং এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে নিবেন।

(৮) বাইরে বের হওয়ার আগে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট যত পারবেন, কম ব্যবহার করবেন। বিশেষ করে হেয়ার স্প্রে এবং ড্রাই শ্যাম্পু। বাইরে রোদের সংস্পর্শে গেলে চুলের গোড়া ঘামবে এবং কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলোর সাথে ঘাম এবং অয়েল মিশে স্কাল্পের ক্ষতি করতে পারে ।

এই ছিলো সামার হেয়ার কেয়ার নিয়ে  কিছু টিপস। এই গরমেও আপনার চুল থাকুক সুন্দর এবং সামার প্রুফ।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

Products in this article

OGX Brazilian Keratin Smooth Conditioner

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

…