ড্রাই শ্যাম্পু

সাজগোজ উপ সম্পাদক · Oct 12, 2014 · 1 min read

ড্রাই শ্যাম্পু

আমরা অনেক শ্যাম্পু, চুলের বিভিন্ন প্রসাধনী নিয়ে আলোচনা করেছি। আজ একটু নতুন ধরনের শ্যাম্পু নিয়ে আলোচনা করব, আর সেটা হল ড্রাই শ্যাম্পু। অনেকেই এই শ্যাম্পুর ব্যাপারে জানেন না আবার অনেকেরই পরিষ্কার ধারণা নেই এই প্রসাধনীটার ব্যাপারে। তাহলে চলুন জেনে নেয়া যাক ড্রাই শ্যাম্পুর ব্যাপারে...

ড্রাই শ্যাম্পু কী?

এটা হল এক ধরনের শ্যাম্পু কিন্তু এটা অন্য শ্যাম্পুর মত লিকুইড হয় না বরং এটা একটা পাউডারের মত হয়। এটা সাধারণ শ্যাম্পুর মত পানি দিয়ে ব্যবহার করা হয় না। যদি চুল ভিজে থাকে আর তৎক্ষণাৎ চুল শুকাবার দরকার হয় তখন চুল শুকাবার কাজে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা হয়।

কেন ড্রাই শ্যাম্পু ব্যবহার করা হয়?

সপ্তাহে তিন বারের বেশি শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, কারণ বেশি শ্যাম্পু করলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। কিন্তু মাঝে মধ্যেই যদি শ্যাম্পু করার প্রয়োজন হয়ে পড়ে তখন ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যেতেই পারে। মডার্ন নারীরা সাধারণত জিম করার পরে বা যখন চুল ভিজে থাকে চটজলদি চুল শুকোতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে থাকেন। চুল শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যায়। ড্রাই শ্যাম্পু যেমন চুল শুকোতে সাহায্য করে তেমনি স্ক্যাল্প থেকে তেল, ধুলো ও ময়লা সরাতেও সাহায্য করে।

ড্রাই শ্যাম্পু কীভাবে কাজ করে?

ড্রাই শ্যাম্পুর উপাদানগুলো স্ক্যাল্পে থাকা অয়েল, ধুলো, ময়লা ইত্যাদি শুষে নেয়। তাই ড্রাই শ্যাম্পু লাগালে চুল খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর চুল হয়ে উঠবে পরিষ্কার, তরতাজা আর উজ্জ্বল।

ড্রাই শ্যাম্পু কীভাবে লাগাতে হয়?

সাধারণত দুই ধরনের ড্রাই শ্যাম্পু হয়। একটা পাউডার ফর্মে থাকে আর একটা এরোসোল বা স্প্রে ফর্মে থাকে। মনে রাখতে হবে যে ড্রাই শ্যাম্পু পানির উপরে কাজ করে না। চুলে যদি তৈলাক্ত ভাব আসে তাহলে খুব ভালো ভাবে কাজ করে। পানিতে ভেজা মাথায় ড্রাই শ্যাম্পু লাগালে সেটা কাদার মত আকার ধারণ করবে। প্রথমে চুলের থেকে পিন, ব্যান্ড ইত্যাদি খুলে নিতে হবে এবং চুলকে জটমুক্ত করতে হবে। এরপরে স্ক্যাল্পের একটু ওপর থেকে ড্রাই শ্যাম্পু দিতে হবে। দেবার পরে ৫ থেকে ১০ মিনিট অবধি অপেক্ষা করতে হবে এর ফলে চুলে থাকা অয়েল ড্রাই শ্যাম্পু শুষে নিবে। এরপরে চুল ভালো করে আঁচরে নিতে হবে যাতে ড্রাই শ্যাম্পু চুলে না থেকে যায়।

তবে কিছু বিষয় মনে রাখতে হবে যে যাদের স্ক্যাল্প খুব ড্রাই তাদের স্ক্যাল্প আরও ড্রাই হয়ে যেতে পারে। এটা চুলে অয়েল দূর করতে সাহায্য করে তবে অনেক ক্ষেত্রে খুসকি দেখা দিতেই পারে তবে তা খুব সামান্য পরিমানে। এই প্রোডাক্টটি একদমই ক্ষতিকর নয়। এটা চুল মৃদু ভাবে পরিষ্কার করে ঠিকই কিন্তু এটা চুলকে কনডিশন্ড করে না।

কিছু ড্রাই শাম্পুঃ

সাধারণত বাজারে এখন বহুল প্রচলিত নয় ড্রাই শ্যাম্পু। এটা কিছু কিছু বড় শপিং মল ও অনলাইনে পাওয়া যাবে। আমাজন, ই-বে, পার্পল ডট কম ইত্যাদিতে ড্রাই শ্যাম্পু পাওয়া যাবে। কিছু ব্র্যান্ডের নাম এখানে দিলাম যাদের ড্রাই শ্যাম্পু বহুল প্রচলিত আর আমাদের দেশেও পাওয়া যাবে-

-ট্রেসেমে ফ্রেশ স্টার্ট ড্রাই শ্যাম্পু

-ডাভ ইনভিগরেটিং ড্রাই শ্যাম্পু

-বি ব্লান্ট ব্যাক টু লাইফ ড্রাই শ্যাম্পু

-Psssst ইন্সট্যান্ট ড্রাই শ্যাম্পু  ইত্যাদি...

 লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

ছবিঃ ইনঅনইট.ইন

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

কোমল হোক চুলের যত্ন!
চুল

কোমল হোক চুলের যত্ন!

‘মাইল্ড শ্যাম্পু’ শব্দটা এই পেজের কতোগুলো লেখায় অথবা ভিডিও কনটেন্টে পেয়েছেন বলুন তো। অনেক অনেক বার তাই না? চুলের যত্নে যেকোনো মাস্ক বা তেলের রেসিপি দে...

আরও পড়ুন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

ঘরে বসে ড্রাই শ্যাম্পু তৈরির কৌশল
চুলের যত্ন

ঘরে বসে ড্রাই শ্যাম্পু তৈরির কৌশল

চুলে জমে থাকা ধুলো, ময়লা, তেলতেলে ভাব ইত্যাদি দূর করতে আমরা যে জিনিসটার আশ্রয় নিই, তা হলো শ্যাম্পু। আমাদের এই ব্যস্ত লাইফে ধুলো, ময়লা, তেলতেলে ভাব চুল...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

শ্যাম্পুতে সালফেট থাকা মানেই কি ক্ষতিকর, নাকি এটা আমাদের ভুল ধারণা?
চুলের যত্ন

শ্যাম্পুতে সালফেট থাকা মানেই কি ক্ষতিকর, নাকি এটা আমাদের ভুল ধারণা?

শ্যাম্পু বাছাই করতে যেয়ে উপাদান তালিকায় সালফেট দেখে অনেকেই ভয় পেয়ে যান, কারণ বর্তমানে একটি বেশ প্রচলিত তথ্য হলো সালফেট চুল ও স্ক্যাল্পের জন্য ক্ষতি...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

…