ঘরে বসে ড্রাই শ্যাম্পু তৈরির কৌশল

sub-editor · Apr 02, 2017 · 1 min read

ঘরে বসে ড্রাই শ্যাম্পু তৈরির কৌশল

চুলে জমে থাকা ধুলো, ময়লা, তেলতেলে ভাব ইত্যাদি দূর করতে আমরা যে জিনিসটার আশ্রয় নিই, তা হলো শ্যাম্পু। আমাদের এই ব্যস্ত লাইফে ধুলো, ময়লা, তেলতেলে ভাব চুলে প্রতিদিনই এসে বাসা বাধতে থাকে। আর অনেকেই আছেন, যাদের স্কাল্প প্রচুর অয়েলি। শ্যাম্পু করার পরদিনই চুলের গোড়া তেল চিটচিটে হয়ে যায়। তাই বলে তো আর প্রতিদিন শ্যাম্পু করা সম্ভব না। প্রতিদিন শ্যাম্পু করা যেমন চুলের জন্যে ক্ষতিকর, তেমনি অনেকেরই সময়ও হয় না প্রতিদিন শ্যাম্পু করার। তখন  ভরসা কি? ড্রাই শ্যাম্পু। 

[picture]

ড্রাই শ্যাম্পু খুব সহজেই চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যায়, আর সময় খুবই কম লাগে। কিন্তু বাজারের ড্রাই শ্যাম্পুগুলোতে রয়েছে কেমিক্যাল, তেমনি এগুলোর দাম ও অনেকের সাধ্যের বাইরে। তাই আজ জানাবো, কিভাবে বাসায় বসেই খুব সহজে ড্রাই শ্যাম্পু বানাতে পারবেন।

আজকে আমি ২ টি পদ্ধতি শেখাবো। একটি হলো স্প্রে ফর্ম ড্রাই শ্যাম্পু এবং অন্যটি পাউডার ফর্ম ড্রাই শ্যাম্পু।

প্রথমে দেখে নিই স্প্রে ফর্ম ড্রাই শ্যাম্পু তৈরি করতে যা যা লাগবে -

  • কর্ণ স্টার্চ
  • কোকো পাউডার
  • গরম পানি
  • লেবুর রস
  • ছোট স্প্রে বোতল

যেভাবে তৈরী করবেন -  

- একটি বাটিতে পরিমানমতো গরম পানি নিন। এর মধ্যে ১ টেবিল চামচ কর্ণ স্টার্চ, ১ চা চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।

- একটি চামচের সাহায্যে মিশ্রনটি ভালোভাবে মিশিয়ে নিন, যেন কোনো আস্ত দলা না থাকে। ব্যস, আপনার স্প্রে ফর্মের ড্রাই শ্যাম্পু রেডি।

17692330_1935416133360797_2104646004_o

17758966_1935416126694131_1004387116_o

ব্যবহারবিধি

যখন চুলের গোড়া তেল চিটচিটে মনে হবে তখন চুল সুন্দরভাবে আঁচড়ে নিয়ে সিঁথি কেটে কেটে স্কাল্পে ড্রাই শ্যাম্পু স্প্রে করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্যে। ব্যস, দেখতে পাবেন চুলের অয়েলি ভাব গায়েব হয়ে চুল কতো ঝরঝরে হয়ে গেছে।

17670691_1935416096694134_70621109_o

 এবার আসা যাক, পাউডার ফর্ম ড্রাই শ্যাম্পু তৈরিতে কী কী লাগবে -

  •  কর্ণ স্টার্চ
  •  দারুচিনি গুঁড়ো
  • ছোট কৌটা 

যেভাবে তৈরি করবেন -

- একটি পরিষ্কার পাত্রে ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো এবং ১ টেবিল চামচ কর্ণ স্টার্চ নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিন। এই মিশ্রণটি যে কোনো ছোট কৌটায় সংরক্ষণ করুন।

17670733_1935415780027499_1015440246_o

17571004_1935415783360832_1195387985_o

ব্যবহারবিধি

চুলের গোড়া অয়েলি হয়ে গেলে একটি বড় ফ্লাফি মেকাপ ব্রাশ নিন। এই ব্রাশটি ড্রাই শ্যাম্পুর মধ্যে ডিপ করে নিন এবং এক্সেস শ্যাম্পুটুকু ঝেড়ে নিন। চুল সিঁথি করে ব্রাশের সাহায্যে ড্রাই শ্যাম্পু চুলের স্কাল্পে লাগান। এরপর চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে নিন। ব্যস, হয়ে গেল।

17692440_1935415796694164_1072205141_o

 কিছু কথা

১. কখনো ভেজা চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে চুলের গোড়া কাদা কাদা হয়ে যাবে। ড্রাই শ্যাম্পু কোনো কাজে দিবে না। শুকনো চুলেই এটি ব্যবহার করার নিয়ম।

২. শুধুমাত্র চুলের গোড়া অয়েলি লাগলে তবেই ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন।

৩. যাদের স্কাল্প ড্রাই, তারা ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে স্কাল্প আরো ড্রাই হয়ে যেতে পারে। তাই ঘন ঘন ব্যবহার না করাই ভালো।

৪. উপরের উপকরনগুলো যেকোনো সুপার শপ অথবা গ্রেসারি শপে পেয়ে যাবেন।

ছবি এবং লিখেছেন – জান্নাতুল মৌ 

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

ড্রাই শ্যাম্পু
চুল

ড্রাই শ্যাম্পু

আমরা অনেক শ্যাম্পু, চুলের বিভিন্ন প্রসাধনী নিয়ে আলোচনা করেছি। আজ একটু নতুন ধরনের শ্যাম্পু নিয়ে আলোচনা করব, আর সেটা হল ড্রাই শ্যাম্পু। অনেকেই এই শ্যাম্...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

কোমল হোক চুলের যত্ন!
চুল

কোমল হোক চুলের যত্ন!

‘মাইল্ড শ্যাম্পু’ শব্দটা এই পেজের কতোগুলো লেখায় অথবা ভিডিও কনটেন্টে পেয়েছেন বলুন তো। অনেক অনেক বার তাই না? চুলের যত্নে যেকোনো মাস্ক বা তেলের রেসিপি দে...

আরও পড়ুন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

চুলের ধরন বুঝে শ্যাম্পু
চুল

চুলের ধরন বুঝে শ্যাম্পু

চুল সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। আর তাই চুলের সঠিক পরিচর্যা নেয়া বিউটি রুটিনের খুব প্রয়োজনীয় একটা অংশ। চুলের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই যে জিন...

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়
চুলের যত্ন

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়

স্ক্যাল্পের বিল্ড আপ কথাটি বর্তমানে বেশ পরিচিত। অনেকেই এখন এই সমস্যায় ভুগে থাকেন, অনেকে আবার খুশকির সাথে বিল্ড আপকে এক করে ফেলেন। অথচ এ দুইয়ের মাঝে বে...

…