চুলের যত্নে ভুল | দূর করুন ৮টি ক্ষতিকর অভ্যাস!

জান্নাতুল মৌ · Jun 15, 2017 · 1 min read

চুলের যত্নে ভুল | দূর করুন ৮টি ক্ষতিকর অভ্যাস!

সুন্দর চুল যে কোনো নারীর সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দেয়। তাইতো সুন্দর চুল পেতে কতো যত্ন এবং কতোকিছুর পেছনে দৌড়াতে থাকি আমরা। কিন্তু চুলের ভালো করতে গিয়ে, কিছু ভুল করে ফেলার ফলে আবার চুলের ক্ষতি করে ফেলি! আজকে আমরা আপনাদের জানাবো চুলের যত্নে আমাদের করা ভুলগুলো সম্পর্কে। চলুন জেনে নেই কিভাবে আমরা করে থাকি চুলের যত্নে ভুল।

চুলের যত্নে ভুল

(১) অতিরিক্ত চুল আঁচড়ানো  

চুলের যত্নে প্রথম ভুল হচ্ছে অতিরিক্ত চুল আঁচড়ানো। চুল সুন্দর, জটহীন রাখতে চুল আঁচড়ানোকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেই। অনেকেই বলে থাকেন, চুল আঁচড়াতে গেলেই খুব চুল পড়ে। এর কারণ আছে। আপনি নিশ্চয়ই চুল গোড়ার দিক থেকে আঁচড়ানো শুরু করেন। যার ফলে, উপর থেকে জটগুলো চুলের আগা পর্যন্ত যেতে থাকে। আর শেষমেশ,  নিচের সব জটগুলো একসাথে ছাড়িয়ে নিতে গিয়েই বাঁধে বিপত্তি। চুল ভাঙতে এবং ছিড়তে থাকে। এজন্যে চুল সব সময় আগার দিক থেকে শুরু করে আস্তে আস্তে কম্ব করে করে উপরের দিকে উঠতে হবে। এতে খুব বেশী জট জমা হবে না এবং চুলও ভাঙবে/ছিড়বে কম।

(২) হিট প্রোটেক্টর স্প্রে স্কিপ করা 

হেয়ার স্টাইল করতে গেলে হিট, আয়রন, কার্লার ইত্যাদির দিকে চোখ যায় আমাদের। এগুলো দিয়ে স্টাইল করা অনেক সহজ এবং দেখতেও তো সুন্দর লাগে। কিন্তু এর ফলে চুলের অনেক ক্ষতি হচ্ছে। যত সম্ভব এই সকল প্রোডাক্ট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। হিটলেস হেয়ার স্টাইল ট্রাই করতে পারেন। আর যদি এসব প্রোডাক্ট ব্যবহার করতেই হয় তবে ব্যবহার করার আগে পুরো চুলে হিট প্রোটেক্টর স্প্রে লাগিয়ে নিতে হবে। এতে ড্যামেজ কম হবে।

(৩) সঠিকভাবে তেল ব্যবহার

চুলের যত্নের জন্যে যে জিনিসটি আমাদের সবার চোখে পড়ে, তা হলো চুলে তেল ব্যবহার করা। চুলে তো তেল ব্যবহার করবেনই। তবে, সেটা নিয়ম মাফিক। খুব বেশী তেল ব্যবহার করা কিন্তু ঠিক নয়। সপ্তাহে ১-২ বারের বেশী তেল ব্যবহার না করাই ভালো। কারণ অতিরিক্ত তেল ব্যবহার করলেই কিন্তু আপনার চুল ঘন হয়ে যাবে না বরং তাতে খুশকি বাড়ার সুযোগ থাকে। এছাড়াও তেল ব্যবহারের পর যদি ভালোভাবে শ্যাম্পু না করা হয়, তবে কিন্তু চুল পড়তে পারে। তাই সপ্তাহে ১-২ বার তেল ব্যবহার করবেন।

(৪) হেয়ার গ্রোথ পিল 

অনেককেই দেখা যায় চুলের গ্রোথের জন্যে হেয়ার গ্রোথ পিল খেতে। আন্দাজে এসব পিল খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। তাই রিস্ক না নেওয়াই ভালো। যদি খেতে হয় চিকিৎসকের পরামর্শ নিন।

(৫) টাওয়াল দিয়ে জোরে চুল ঘষা

চুল ধোয়ার পর টাওয়াল দিয়ে জোরে জোরে চুল ঘষে পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা। অনেকেই এই কাজটা করে থাকেন।এতে আপনার চুলের আগা ফেটে যাবে। তাই চুল সবসময় টাওয়াল দিয়ে আস্তে চেপে চেপে চুলের পানিটুকু শুষে নেওয়ার চেষ্টা করবেন।

(৬) চুল টিজ করা

সুন্দর স্টাইল পেতে চুল টিজ করা বন্ধ করুন। টিজ করা চুল দেখতে সুন্দর লাগলেও যখন চুলগুলো খুলতে যাবেন তখন কিন্তু প্রচুর চুল পড়ার সম্মুখীন হবেন। তাছাড়া টিজ করা চুল ঠিক রাখতে যদি ব্যবহার করেন হেয়ার স্প্রে তাহলে চুলের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই এই সকল স্টাইলে যত পারবেন কম যাবেন।

 (৭) ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার 

হেয়ার মাস্ক, সেরাম ইত্যাদি তো আমরা ব্যবহার করেই থাকি। কিন্তু এগুলোর ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে নিচ্ছেন কি? ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কোয়ালিটি মেনটেইন করে, সেগুলো চুলের জন্য সেইফ। কিন্তু ফেইক, নিম্নমানের প্রোডাক্ট চুলের ক্ষতি করবে। চুলের যত্নে যতটা সম্ভব ন্যাচারাল উপাদান ব্যবহার করার চেষ্টা করুন। চুলের যত্নের ভুল এড়াতে এইদিকে লক্ষ্য রাখতে হবে।  

(৮)  চিকন রাবার ব্যান্ড 

চুল বেঁধে রাখতে আমরা রাবার ব্যান্ড ব্যবহার করে থাকি। কিন্তু এক্ষেত্রে একদম রাবারের তৈরী চিকন ব্যান্ডগুলো থেকে চুলকে দূরে রাখলেই ভালো। কারণ এসব ব্যান্ড চুলের স্বাস্থ্য এর জন্যে খুব একটা ভালো নয়। তাছাড়া, যখন ব্যান্ড চুল থেকে খুলতে যাবেন, তখন দেখবেন এই ব্যান্ডের সাথে অনেকগুলো চুল ছিঁড়ে চলে এসেছে। তাই কাপড় অথবা উলের তৈরী ব্যান্ডগুলো ব্যবহার করবেন। এটি চুলের যত্নে ভুল গুলোর মধ্যে অন্যতম।

জেনে নিলেন চুলের যত্নে ভুল সম্পর্কে। এইসব বিষয়গুলো লক্ষ্য রেখে চুলের যত্ন করলে সবধরনের ক্ষতি থেকে চুলকে রক্ষা করতে পারবেন। নিজের যত্ন নিন, ভালো থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…