ছবিতে সুন্দর দেখানোর কিছু টিপস

সাজগোজ উপ সম্পাদক · Feb 08, 2014 · 1 min read

ছবিতে সুন্দর দেখানোর কিছু টিপস

পরিবার-পরিজন বা বন্ধু বান্ধবের সাথে ছবি তুলতে কার না ভালো লাগে।  কিন্তু সেইসব ছবিতে নিজের ছবিটাই যদি সুন্দর না আসে তাহলে আর দুঃখের সীমা থাকে না। অনেকেরই এই ব্যাপারে কমপ্লেইন রয়েছে যে তারা বাস্তবে যতটা সুন্দর ছবিতে ততটা সুন্দর দেখায় না। তাদের জন্য আজকের এই লেখাটি। আজ আপনাদের জন্য ছবিতে সুন্দর দেখানোর কিছু টিপস এবং ট্রিকস সম্পর্কে জানাবো।

photo 1

- মুখ থেকে কিছুটা নীচের পজিশনে ক্যামেরা রেখে কোন ছবি তুলে দেখবেন আপনার চেহারার সৌন্দর্যটাই ধরা পড়েনি ঠিকমতো। এর কারণ খুব সোজা, যখনই তেমন পজিশনে ছবি তোলা হয় তখন নাক এবং থুতনির আকার ক্যামেরার লেন্সে খুব বড় হয়ে ধরা পড়ে। এই সমস্যা এড়াতে ক্যামেরা সবসময় নিজের মুখ থেকে একটু উপরের দিকে রেখে ছবিটা তুলবেন। ছবি সুন্দর আসবে।

- সবসময় এমনভাবে ছবি তুলবেন যাতে আলোর প্রতিফলন আপনার মুখের উপর পড়ে। এতে করে ছবিতে চেহারা সুন্দর এবং স্পষ্ট আসবে। ছবি তোলার সময় যদি আলো পেছনে রেখে ছবি তোলেন তাহলে আপনার চেহারার পরিবর্তে ছায়াটা বেশি দৃষ্টিগোচর হবে। তবে আলো মানেই যে অতিরিক্ত আলো তা কিন্তু নয়। অতিরিক্ত আলোতে বা সরাসরি সূর্যের আলোতে ছবি তুললে চেহারার ফিচার ঠিকমতো বোঝা যাবে না। সবসময় ইনডাইরেকট বা ফিল্টার করা আলোতে ছবি তুলুন। এতে করে আপনিও পোজ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং ছবিটাও সুন্দর আসবে।

- আয়নার সামনে গিয়ে হাসুন এবং বের করুন কোন হাসিটাতে আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগছে অথবা ফোন বা ক্যামেরা দিয়ে নিজেই হাসি দিয়ে ছবি তুলতে থাকুন আপনার সিগ্নেচার স্মাইলটি খুজে না পাওয়া পর্যন্ত আর পরবর্তীতে যখনই ছবি তুলবেন আপনার সিগ্নেচার স্মাইলটি দিতে ভুলবেন না যেন।

photo2

- ছবি তোলার ক্ষেত্রে আপনার দাঁড়ানোর স্টাইলটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিভিন্ন ম্যাগাজিনে সেলিব্রেটি বা মডেলদের দাঁড়ানোর বিভিন্ন স্টাইল লক্ষ্য করুন। তবে সবচেয়ে বেশি যেটি ফলো করা হয় সেটি হচ্ছে এক পায়ের সাথে আরেক পা কিছুটা আড়াআড়ি করে রেখে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেয়া। এতে করে দাঁড়ানোর ভঙ্গিটাও সাবলীল হয় এবং ছবিতেও সুন্দর দেখায়।

photo 3

- অনেকেকেই দেখা যায় দুই হাত সমান করে দাঁড়িয়ে যান ছবি তুলতে। এতে আপনার চেহারায় একটা বোকা ভাব তো চলে আসেই সাথে সাথে ছবিতে শরীরের আকারটাও বোঝা যায় না ঠিকমতো। তাই ছবি তোলার সময় হাত দুটো শরীরের সাথে সমান করে না রেখে একটু দূরে রাখুন বা হাত কোমরে রেখে নিজের স্টাইলে পোজ দিন। কোমরে হাত রাখলে হাতের আঙুল গুলো ছড়িয়ে রাখবেন না। এতে করে ছবিতে নিজের চাইতে আঙুলগুলো বেশি দৃষ্টিগোচর হবে।

photo 5

- ছবি তোলার সময় একটি কথা মাথায় রাখবেন যে পেছন থেকে আপনাকে কেউ দেখছে না, সুতরাং পেছনের সব চুল সামনে আনুন। এতে করে চুল আরও ঘন দেখাবে এবং ছবিও সুন্দর আসবে আর স্টুডিও ফটোশুটের ক্ষেত্রে ড্রেস যদি ভালো মতো ফিট না থাকে তাহলে ড্রেসের পেছনে ক্লিপ লাগিয়ে নিজের পছন্দমত ফিট করে নিন।

- ক্যামেরার সামনে যখনই হাসবেন অবশ্যই মন থেকে হাসবেন। দরকার হলে মজার কোন ঘটনা বা কথা ভাবুন, আর যদি মন থেকে হাসতে না পারেন তবে হাসবেন না। তবুও যাতে হাসিটা ন্যাচারাল থাকে।

আশা করি এরপর থেকে আর ক্যামেরা দেখলেই মুখ লুকাতে হবে না।

লিখছেনঃ নাহার

ছবিঃ ব্যাবল.কম, দ্যাফ্যাশনস্পট.কম

সম্পর্কিত লেখা

ডিজিটাল ফটোগ্রাফির ৯ টি গাইড-লাইন!!
লাইফ স্টাইল

ডিজিটাল ফটোগ্রাফির ৯ টি গাইড-লাইন!!

ছবি তুলতে কেনা পছন্দ করেন! পারিবারিক উৎসব, জন্মদিন, কলেজ বা ভার্সিটির নবীন-বরণ বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধু-বান্ধব বা আত্মীয়র বিয়ে কিংবা বন...

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?
লাইফ স্টাইল

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?

একটা সময় ছিল, যখন ছবি তোলা বা কারো কাছে ক্যামেরা থাকা যেন বড়সড় ব্যাপার। স্টুডিওতে যেয়ে ছবি তুলতে হতো বা কোনো কিছুর ছবি, ভিডিও এত সহজ ছিল না। অনেকদিন অ...

ক্যামেরার সামনে আকর্ষণীয় দেখাতে সাজ কেমন হওয়া উচিত?
মেকআপ

ক্যামেরার সামনে আকর্ষণীয় দেখাতে সাজ কেমন হওয়া উচিত?

নানা কারণে বাড়িতে বসে অফিস বা ইউনিভার্সিটির ক্লাস করতে হতে পারে। এই যে বাড়িতে বসে যত কাজ, এর জন্য কিন্তু ক্যামেরা খুব অ্যাসেনশিয়াল একটা জিনিস। ক্যামের...

পোস্টপার্টাম ইয়োগা | নতুন মায়েদের টেনশন ফ্রি থাকার উপায়
ফিটনেস

পোস্টপার্টাম ইয়োগা | নতুন মায়েদের টেনশন ফ্রি থাকার উপায়

‘পোস্টপার্টাম’ সদ্য মা হওয়ার নারীর কাছে পরিচিত একটা শব্দ। বাচ্চা জন্ম দেওয়ার পরের সময়কে পোস্টপার্টাম বলা হয়। এই সময় একজন নারীর শারীরিক ও মানসিক অনেক প...

আরও পড়ুন

ফটোশুটের জন্য পারফেক্ট মেকআপ লুক ক্রিয়েট করুন নিজেই!
মেকআপ

ফটোশুটের জন্য পারফেক্ট মেকআপ লুক ক্রিয়েট করুন নিজেই!

আমরা প্রত্যেকেই চাই যেন ছবি তোলার সময় আমাদেরকে দেখতে ফ্ললেস লাগে! প্রতিটি ফটোশুটের আগে আউটফিট, জুয়েলারি ও মেকআপ কেমন হবে তা নিয়ে আমাদের জল্পনা কল্পনার...

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল

হাল ফ্যাশনে হেয়ার স্টাইল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হেয়ার কাট, কালার, রিবন্ডিং বা কার্লিং, পার্ম আরো কত কী - সবই এখন ফ্যাশনের অন্তর্ভুক্ত। তবে যে ফ্...

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে
মেকআপ

মেকাপ তুলুন প্রাকৃতিকভাবে

মুখ থেকে মেকাপ তোলার জন্য এতদিনে নিশ্চয়ই বাজারের সমস্ত কিনজিং পণ্য একবার করে ব্যবহার করে ফেলেছেন ! এখনও নিশ্চয়ই কেউ কেউ সবচেয়ে ভালো মেকাপ রিমুভারট...

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!
ফ্যাশন

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!

ইনস্টাগ্রাম আর ফেসবুকের যুগে ছবি শেয়ার করাটা এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছে যে ক্যামেরা-রেডি হাসি এক প্রয়োজনীয় ব্যাপার! তবে ফটোজেনিক ছবির জন্য ব...

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস
ফ্যাশন

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-ক...

…