৭টি খাবার যা আপনাকে ঘুমাতে সাহায্য করবে

sub-editor · Jan 01, 2017 · 1 min read

৭টি খাবার যা আপনাকে ঘুমাতে সাহায্য করবে

সুস্থ থাকার জন্য প্রয়োজন হয় ভালো ঘুমের। শুধুমাত্র ঘুম না হওয়ার কারণে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য সমস্যা। ইনসোমেনিয়া বা অনিদ্রা সমস্যায় যারা ভোগেন তারা জানেন এই সমস্যা কতটা ভয়ংকর। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষকে দিনে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো উচিত। অথচ অনিদ্রা সমস্যা যাদের আছেন, তারা ৫-৬ ঘন্টাও ঠিকমত ঘুমাতে পারেন না। ঘুমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই স্লিপিং পিল খেয়ে থাকেন। ডাক্তারের পরামর্শ নিয়েই হোক বা পরামর্শ ছাড়াই হোক স্লিপিং পিলের রয়েছে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া। তাই ঘুমানোর জন্য স্লিপিং পিলের উপর নির্ভর না করাই উচিত। স্লিপিং পিলের পরিবর্তে আপনি কিছু খাবার খেতে পারেন। এই খাবারগুলো আপনাকে ঘুমাতে সাহায্য করবে। এমন কিছু খাবারের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব।
(১) দুধ

রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন। দুধে থাকা অ্যামিউনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটিন নামক উপাদান তৈরি করে যা ঘুম আনতে সাহায্য করে। এছাড়া দুধে রয়েছে ক্যালসিয়াম যা স্ট্রেস কমিয়ে নার্ভ শান্ত রাখে। দুধের পরিবর্তে আপনি টকদই এবং চিজও খেতে পারেন।

(২) কলা

পুষ্টিবিদ বায়োকেমিস্ট শন ট্যালবট বলেন ‘ঘুম না আসলে একটি কলা খেয়ে নিন, কলার পটাশিয়াম মস্তিষ্ককে রিলাক্স করতে সহায়তা করে’। কলার ম্যাগনেসিয়ামও আমাদের মাংসপেশি শিথিল করতে বিশেষভাবে কার্যকরী। এক কাপ দুধের সাথে একটি পাকা কলা মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। এই স্মুদি রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে নিয়মিত পান করুন।

(৩) কাঠবাদাম

জার্নাল অফ ওর্থোমোলিকার গবেষণায় দেখেছে যে, দেহে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে গেলে অনিদ্রা সমস্যা দেখা দেয়। কাঠবাদামে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম রয়েছে যা আপনাকে ভালো ঘুম দেবে তার সাথে মাথাব্যথা সারিয়ে তুলবে।

(৪) চেরি ফলের রস

এক গ্লাস চেরি ফলের রস আপনাকে দ্রুত ঘুম পাড়িয়ে দেবে। রাতের খাদ্য তালিকায় এক গ্লাস চেরি ফলের রস পান করার চেষ্টা করুন।

(৫) মিষ্টি আলু

মিষ্টি আলু পটাশিয়ামের একটি অন্যতম উৎস যা আমাদের মাংসপেশি, নার্ভ শিথিল করতে কাজ করে। নিউট্রিশনাল বায়োকেমিস্ট শন ট্যালবট বলেন, ‘মাত্র অর্ধেকটা পরিমাণে মিষ্টি আলু ঘুমের জন্য অনেক ভালো কারণ এতে রয়েছে পটাশিয়াম’।

(৬) মাশরুম

মাশরুমে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, পটাসিয়াম, সেলিনিউম রয়েছে। আধা কাপ রান্না করা মাশরুম প্রতিদিনের ১/৩ সেলিনিউমের অংশ পূরণ করে। এছাড়া ভিটামিন বি২ এবং ভিটামিন বি৩ রয়েছে। পুষ্টির চাহিদা পূরণ করার সাথে সাথে এটি ঘুমাতে সাহায্য করে।

(৭) মধু

বিশুদ্ধ মধুতে প্রচুর গ্লুকোজ রয়েছে যা আপনার মস্তিষ্কের ওরেক্সিন নামক উপাদানে প্রভাব ফেলে। যা আপনাকে রিল্যাক্স করে ঘুমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত মধু খাওয়া থেকে বিরত থাকুন। এক টেবিল চা চামচ মধু ঘুমানোর জন্য যথেষ্ট।

ছবি - পিক্সাবে ডট কম

লিখেছেন -  লিন্নি

সম্পর্কিত লেখা

রেডিয়্যান্ট, গ্লোয়িং এবং ফ্রেশ স্কিন পেতে স্লিপিং মাস্ক
রিভিউ

রেডিয়্যান্ট, গ্লোয়িং এবং ফ্রেশ স্কিন পেতে স্লিপিং মাস্ক

ভাবছেন, স্লিপিং মাস্কের কাজ আবার কী? স্লিপিং মাস্ক মূলত এশিয়ান স্কিন কেয়ার টেকনোলজিতে তৈরি একটি প্রোডাক্ট। এই মাস্ক সপ্তাহে ২ থেকে ৩ বার কিংবা প্রয়োজন...

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!
সুস্থতা

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!

রাত হলেই ঘুম উধাও? ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।...

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক
ত্বকের যত্ন

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক

সারাদিনের নানা কাজের ভীড়ে সময়মতো ত্বকের যত্ন নেয়া হয় না। আবার রাতে বাড়ি ফিরে হাতে খুব বেশি সময় থাকে না প্রোপার স্কিন কেয়ার করার। ফলাফল, দিন দিন ত্বকের...

আরও পড়ুন

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল
সুস্থতা

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল

এই আর্টিকেলে আমরা আপনাকে কিছু সহজ নিয়ম এর কথা বলব তাদের যারা ঘুমাতে গেলে সহজে ঘুম আসে না বা ঘুম ভালো হয় না কিছুতেই। সারাদিন ক্লান্ত লাগে আর মেজাজও খি...

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!
সুস্থতা

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে পুরো রাত পাড়! কিন্তু তাও ঘুমের দেখা নেই। অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা তে যারা ভুগছেন, তারা জানেন এটি কতটা কষ্টদায়ক! একজ...

স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার | কেন হয়, লক্ষণ ও চিকিৎসা
সুস্থতা

স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার | কেন হয়, লক্ষণ ও চিকিৎসা

ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় স্ল...

…