নতুন চুল এবং পরিচর্যা

সাজগোজ উপ সম্পাদক · Oct 02, 2015 · 1 min read

নতুন চুল এবং পরিচর্যা

চুল পড়া সবার একটি  সাধারণ সমস্যা। আজকাল প্রায় সবার এই সমস্যা দেখা যায়। ছেলে মেয়ে উভয়ের এই সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানের জন্য অনেকে ওষুধ খান, অনেক ক্যামিকেল ব্যবহার করে এমন কি সার্জারি পর্যন্ত করে থাকে। তবে অনেকের অনেক রকম সমস্যার জন্য চুল পড়তে পারে। আজকের আর্টিকেলটি তাদের জন্য যারা ঘরে বসে কিছু পরিচর্যার মাধ্যমে নতুন চুল গজাতে চান। চুল তো পড়বেই কিন্তু সমস্যা হচ্ছে  নতুন চুল না গজানো। কারণ এতে মাথা ফাঁকা হয়ে যায়। দেখতে খারাপ লাগে তবে শুধু নতুন চুল গজানোই যথেষ্ট নয় চুলের যত্ন করতে হবে। চলুন দেখে নিই নতুন চুল গজাতে কী কী করবো-

[picture]

  • স্ক্যাল্প ম্যাসাজঃ

স্ক্যাল্প ম্যাসাজ আপনার চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এর ফলে আপনার চুল খুব কম পড়ে , নতুন চুল গজাতে সহায়তা করে, এবং চুলের গ্রোথ বাড়িয়ে দেয়। একটু সময় নিন এবং আঙ্গুলের আগা দিয়ে পুরো মাথার স্ক্যাল্প আস্তে আস্তে ম্যাসাজ করুন। প্রতি দিন আপনার সুবিধা মত ৫ মিনিট সময় নিয়ে ম্যাসাজ করুন।

  • অয়েল ম্যাসাজঃ

সপ্তাহে অন্তত দুই দিন অয়েল ম্যাসাজ করুন। এটি আপনার হেয়ার ফলিকেল গুলো খুলে দিয়ে নতুন চুল গজাতে সহায়তা করে। নারিকেল তেল হালকা গরম করে হাতের তালুতে নিয়ে আঙুলের সাহায্যে ম্যাসাজ করে নিন। একই ভাবে জোজবা অয়েল, আলমন্ড অয়েল, অলিভ অয়েল লাগাতে পারেন।

  • সালফেটযুক্ত এবং অতিরিক্ত ক্যামিকেল যুক্ত শ্যাম্পু বর্জন করুন কারণ এটি আপনার চুলের ন্যাচারাল অয়েল ভেঙ্গে দেয় এবং চুল ভাঙতে সহায়তা করে। চেষ্টা করুন হার্বাল অথবা ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করার। এতে আপনার চুল স্বাস্থ্যবান এবং শক্ত হবে।
  • কিছু সময় চুল পড়ার কারণ হতে পারে আপনার যেকোনো প্রকার  ইন্টারনাল সমস্যা। যেমনঃ থাইরয়েড , হরমোনাল  অ্যালোপেসিয়া। এ ধরনের সমস্যা থাকলে চুল গজায় না। তাই আপনাকে প্রথমে চিকিৎসা নিতে হবে।
  • প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। প্রোটিন আপনার চুলকে হেলদি করে। ডিম, শস্য দানা, সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান।
  • বায়োটিন,ভিটামিন বি ১২, যখন নতুন চুল গজায় তখন এটি খুব উপকারী। এটি মূলত চুলের গ্রোথ বাড়ায়। তাই আপনি এটি নিতে পারেন।
  • এছাড়া ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও আয়রন যুক্ত খাবার খেতে হবে।
  • প্রতিদিন চুলে শ্যাম্পু করবেন না। সপ্তাহে ২ দিন চুলে শ্যাম্পু করুন।
  • কোন প্রকার হিট যন্ত্র ব্যবহার করবেন না ।
  • চুলকে  হেলদি রাখতে চুলের আগা কাটুন। তবে খুব বেশি না।
  • এখানে কিছু হেয়ার মাস্ক দেয়া হলো যেগুলো চুল গজাতে সাহায্য করবে।

পেঁয়াজের রসঃ

চুল গজাতে এটি পরীক্ষামূলক ভাবে প্রমানিত। মাঝারি সাইজের ৩ টি পেঁয়াজের রস নিয়ে স্ক্যাল্পে ভালো ভাবে ম্যাসাজ করে ৩০ মিনিট পরে শ্যাম্পু করে নিন। আপনার চুল যদি রুক্ষ হয় তবে এর সাথে মধু যোগ করে নিন। এটি একদিন পর পর ১৫ দিন  ব্যবহার করে নিজেই ফলাফল দেখুন।

লেবুর রসঃ

অর্ধেক পরিমাণ লেবু এবং অর্ধেক পরিমাণ পেঁয়াজের রস মিক্স করে স্ক্যাল্পে ম্যাসাজ করে ৩০ মিনিট পরে শ্যাম্পু করে নিন।

আমলকী, সিকাকাই, রিঠা একসাথে ব্লেন্ড করে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন।

মেথিঃ

১কাপ মেথি ও ১কাপ আমলকী পাউডার কুসুম গরম পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন শ্যাম্পু করার ৩০ মিনিট আগে লাগিয়ে নিন।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

ছবিঃ ইয়াংএ্যান্ডমোরইউএসএ.কম

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

আরও পড়ুন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!
চুলের যত্ন

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!

ঝলমলে সুন্দর চুল কে না চায়! আর এই প্রত্যাশা থেকেই আমরা কত ধরনের প্রোডাক্ট দিয়ে চুলের যত্ন নেই। কিন্তু তবু দেখা যায় যে প্রোপারলি যত্ন নেওয়ার পরেও চুল ক...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার...

…