এই শীতে আপনার সন্তানকে রাখুন সুস্থ-সবল

sub-editor · Dec 02, 2015 · 1 min read

এই শীতে আপনার সন্তানকে রাখুন সুস্থ-সবল

রোদের প্রখরতা কমে গেছে।  হিম ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে।  এসবই তো শীতের আগাম বার্তা।  এখন থেকেই আপনার বাচ্চার প্রতি নজর আরেকটু সতর্ক করার সময়। শীতের শুরু থেকেই সন্তানের যত্নের মাত্রা বাড়িয়ে দিলে ঠাণ্ডা জ্বর, কাশি, সর্দি থেকে রেহাই পাওয়া সম্ভভ।

বাচ্চারা চঞ্চল আর অদম্য হবে এটাই স্বাভাবিক। তাদের প্রতি সতর্কতা বাড়িয়ে দেয়ার মানে এই না যে তাদের খেলতে দিবেন না। অবশ্যই খেলবে তারা তবে ঠাণ্ডায় যাতে ক্ষতি না হয় নিজেরাই নিজেদের যত্ন নিতে পারে এমন কিছু টিপস তাদের মাথায় ধুকিয়ে দিন।এতে করে আপনার সন্তান যেমন আনন্দে শীত উপভোগ করবে তেমন আপনার দুশ্চিন্তাও কমে যাবে।

১. হাত ধোয়া

প্রথম টিপসটি খুব সাধারণ। বড়ছোট সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরী। কেননা সাধারণ এই অভ্যাসটি করে নিতে পারলে অনেক রোগ থেকেই দূরে থাকা যায়। তাই আপনা সন্তানকে অন্তত পক্ষে ৩০ সেকেন্ড সময় নিয়ে হাত ভালোভাবে রাব করে ধুতে বলুন। ৩০ সেকেন্ড সময় কাউন্ট করতে না পারলে সন্তানকে বলুন হাত ধোয়ার সময় দু’বার হ্যাপি বার্থ ডে সুর করে বলতে আর হাত ধুতে।

২. ভিটামিনযুক্ত খাবার

স্কুলের টিফিনে, ব্রেকফাস্টের সময়, দুপুরের খাবারে এমন কি বিকেলের নাস্তায় আপনার বাড়ন্ত সন্তানের খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবার আছে এবং তা সে খাচ্ছে কি না দেখুন। বাচ্চারা সাধারণত সবজি মাছ খেতে চায় না।  মাদের কত না ঝক্কি পোহাতে হয়। এ ক্ষেত্রে আপনার সন্তারের পছন্দের কার্টুন, মুভি হিরো (স্পাইডারম্যান,ব্যাটম্যান) ক্যারেক্টারের কথা বলে। যেমন “স্পাইডারম্যানের এতো শক্তি বা হাত থেকে জাল বের হয় কি করে জান! ও সবজি মাচ খায়।” এভাবে যে কোন কিছুর সাথে রিলেট করে খাওয়াতে পারেন। আর এতেও যদি কাজ না করে তবে যখন ফ্লু বা ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে তখন হালকা করে মনে করিয়ে দেয়া তুমি যদি এই খাবারগুলো খেতে তাহলে খাবারের পুষ্টিগুন তোমার জার্মের সাথে যুদ্ধ করে জিতে যেত তুমি সুস্থ থাকতে। এভাবে বুঝিয়ে বাচ্চাদের মতো করে বোঝানো উচিত। মা নিজে সব জানি এমন ভাব কিন্তু মটেই আনা যাবে না।

৩. শেয়ার না করা

শুনতে একটু খারাপ লাগছে। সন্তানকে প্রত্যেক বাবা-মাকেই এমনভাবে গড়ে তোলা উচিত যেন সাবার সাথে খাবার থেকে সুখ-দুঃখ সবই যেন শেয়ার করতে শিখে। কিন্তু শীতের এই সময়টাতে শেয়ার না করাই ভালো। খাবার, হাঁচি দেয়ার পর তা না ধুয়ে হ্যান্ড শেক বা সেই হাত দিয়েই মুখে হাতানো, রুমাল একই পোশাক এসব শেয়ার করা থেকে আপনার সন্তানকে বিরত রাখুন। তবে ব্যাপারটি বুঝিয়ে বলুন।

৪. সিজনাল অসুখ-বিসুখ

শীতের শুরুতে ঠাণ্ডা জ্বর। শেষের দিকে বসন্ত(পক্স)এর হাত থেকে রেহাই পাওয়া তো বড়দের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে আপনার বাচ্চাটি যদি ছোট হয়ে থাকে তবে যে সময়ে ফ্লুর প্রকোপ বেড়ে যায় সে সময় নবজাতককে নিয়ে বাইরে না যাওয়াটাই ভালো। এক্ষেত্রে বাসায় আসা মেহমানদের কোলে বেবিকে দেয়ার আগে ভেবে চিনতে দিন। অবশ্য আজকাল আমরা সবাই বাচ্চাদের কোলে নেয়া এবং আদর করার সময় বেশ সচেতনভাবেই করেই থাকি। একই সাথে বাইরে থেকে এসে হাত না ধুয়ে বাচ্ছাকে ছোঁয়া ঠিক না এবং ঠোঁটে চুমু দেয়া থেকে শুরু করে বাচ্চাকে কোলে নিয়ে হাঁচি দেওয়া যে ঠিক নয় তা সকলেই জানি।

কিন্তু যাদের সন্তানরা স্কুলে যান তারা কীভাবে এসব ফ্লু থেকে রক্ষা করবেন? ছোট বাচ্চাদের মতই এই সময়টাতে বাড়ন্ত ছেলেমেয়েকে বাইরে বেশি মানুষের মেলামেশা থেকে বিরত রাখুন। প্রয়োজনে মাস্ক পরিয়ে বাইরে বের করুন।

৫. পর্যাপ্ত ঘুম

একটা সময় ছিল যখন রাত ১০ তা মানেই ঘুমতে যাওয়া আর সকাল ৬ টা মানেই ঘুম থেকে ওঠা। আজকাল বাচ্চাদের মধ্যেই যেন রাত জেগে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। কেবল শীতের সময়েই নয় বাচ্চাদের সবসময়ই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস করা উচিত। কেননা পর্যাপ্ত ঘুম দেহের ইমিউন সিস্টেমকে দৃঢ় করে এবং রোগ জীবাণু মোকাবিলা করে শরীরকে সুস্থ-সবল রাখে।

লিখেছেন – আসমা আখতার

ছবি – ফটোগ্রাফারস.ক্যানভেরা.কম

সম্পর্কিত লেখা

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?
মা ও শিশু

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?

এখনকার দিনে ডায়াবেটিস খুব সাধারণ রোগ হয়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় অনিয়ম, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম আর অসময়ের ঘুমের অভ্যাস, এসব কারণেই দি...

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!
সম্পাদকের পছন্দ

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!

বর্তমান সময়ে করোনা ভাইরাস ক্রাইসিসের কারণে বাচ্চাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাচ্চাদের বাইরে বের হতে ও অন্য কোন বাচ্চাদের সঙ্গে মিশতে বারণ করা...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

সন্তানকে আয়ত্বে আনতে ৬টি কার্যকরী টিপস!
সম্পর্ক

সন্তানকে আয়ত্বে আনতে ৬টি কার্যকরী টিপস!

সাম্প্রতিক সময়ে এটা যেন অনেক বড় একটা সমস্যা হয়ে দাড়িয়েছে, প্রত্যেকটা শিশু কিশোরের বাবা-মায়ের মুখে একই সমস্যার কথা- "বাচ্চা দিন দিন আয়ত্বের বাইরে...

আরও পড়ুন

বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে বেছে নিন বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

বাচ্চাদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে বেছে নিন বেস্ট সানস্ক্রিন!

বাচ্চাদের স্কিনে নারিশমেন্ট এবং ময়েশ্চারাইজারের পাশাপাশি সান প্রোটেকশনেরও দরকার রয়েছে। বাচ্চাকে নিয়ে কোথাও ট্যুরে গেলে বা কড়া রোদে আউটডোরে খেলা করার স...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

শীতে শিশুর যত্ন  | মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি থাকবে সুস্থ!
মা ও শিশু

শীতে শিশুর যত্ন | মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি থাকবে সুস্থ!

শীতকাল প্রায় চলেই আসল। শীতে বাচ্চাদের অতিরিক্ত খেয়াল রাখতে হয়, নয়ত ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, হাঁপানী বা অ্যাজমা সহ নানা রকম রোগের কবলে পড়তে পারে। এটি এক...

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!
লাইফ স্টাইল

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

শীতের পোশাকের যত্ন নেয়াটা আসলেই কি খুব দরকার? আচ্ছা ধরুন, আপনার খুব সুন্দর দেখতে উলের সোয়েটার বা মাফলার বা কাশ্মীরি শাল কিংবা ভেলভেট কোট আছে। বছরের দু...

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ
স্বাস্থ্য

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ

বাচ্চাদের পেটের সমস্যা যেন প্রতিটি পিতামাতার দুঃস্বপ্ন। প্রায় প্রতিটি শিশুই তাদের জীবদ্দশায় পেটে ব্যথা বা পেটের সমস্যা অনুভব করেছে। শিশুদের বিভিন্ন...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

…