সাধের মেকাপ প্রোডাক্টটি ভেঙে গেছে!

sub-editor · Jan 23, 2017 · 1 min read

সাধের মেকাপ প্রোডাক্টটি ভেঙে গেছে!

মেকাপ প্রেমীদের কাছে মেকাপ প্রোডাক্টগুলো অনেক ভালো লাগার একটি জিনিস। অনেক শখ করে, টাকা দিয়ে এক একটা প্রোডাক্ট কেনা হয়। কিন্তু অসাবধানতার ফলে যখন হাত থেকে পড়ে গিয়ে অথবা বিভিন্ন কারণে মেকাপ প্রোডাক্টসগুলো ভেঙে যায়, তখন দুঃখের শেষ থাকে না। আর সেই প্রোডাক্টটি ফেলে দেওয়া হয় অথবা এর জায়গা হয় ড্রয়ারের এক কোণে। কারণ, ব্যবহার করার আর কোনো অবস্থাই থাকে না।

তাই আজকে জানাবো এমন একটি ট্রিকস, যা ফলো করে আপনার ভেঙে যাওয়া মেকাপ প্রোডাক্টটি ফিক্স করে ফেলতে পারবেন এবং একদম আগের মতো ব্যবহার করতে পারবেন। 

[picture]

যা যা দরকার

(১) একটি ছোট বাটি

(২) একটি স্প্যাচুলা / চামচ

(৩) রাবিং অ্যালকোহল

(৪) একটি কাঠি

IMG_20170122_085331

যেভাবে ফিক্স করবেন:

- প্রথমে একটি পরিষ্কার ছোট বাটি নিন। এবার একটি চামচের সাহায্যে ব্লাশ/আইশ্যাডো/ ফাউন্ডেশনের ভেঙে যাওয়া অংশগুলো প্যান থেকে তুলে  বাটিতে নিন। ভালোভাবে সবটুকু তুলে নিবেন। 

IMG_20170122_085403

- এবার, চামচের সাহায্যে কোনো আস্ত অংশ থাকলে তা ভালোভাবে গুড়ো করে নিন। খেয়াল রাখবেন ভেতরে আস্ত কোনো দানা দানা অংশ যেন না থাকে। 

- এখন, এই গুড়ো করা ব্লাশের মধ্যে আস্তে আস্তে রাবিং অ্যালকোহল ঢালুন এবং একটি কাঠির সাহায্যে মেশাতে থাকুন ব্লাশের/আইশ্যাডোর/ ফাউন্ডেশনের সাথে। খুব ভালোভাবে মেশাতে হবে। এমন পরিমানে অ্যালকোহল মেশাবেন যেন এর কন্সিস্টেন্সি ক্রিমি ধরনের হয়।

- এবার, চামচের সাহায্যে অ্যালকোহল মেশানো ব্লাশটুকু নিয়ে আবার সেই ব্লাশের প্যানে নিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিন। আগে যেমন ছিল।

IMG_20170122_085422

- এটিকে ৫-৬ ঘন্টা শুকাতে দিন।  ব্যস, এখন এটা আবার ব্যবহারের উপযোগী হয়ে গেল।

- এই ট্রিকসটি ফলো করে এভাবেই আপনার ভাঙা যেকোনো পাউডার টাইপ প্রোডাক্ট যেমন - ব্লাশ, হাইলাইটার, আইশ্যাডো, ফেস পাউডার, ব্রোঞ্জার ফিক্স করে ফেলতে পারবেন।

- এই তো জেনে নিলেন, কীভাবে আপনার ভেঙে যাওয়া মেকাপ প্রোডাক্ট ফিক্স করে নিয়ে নতুনভাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি, এখন আর ভেঙে যাওয়া মেকাপ প্রোডাক্টসগুলো এক কোণে ফেলে রাখতে হবে না।

  ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন – জান্নাতুল মৌ

 

সম্পর্কিত লেখা

ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস!
মেকআপ

ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস!

খুব শখ করেই সেদিন হাইএন্ড ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট কিনলাম। বলাই বাহুল্য, বেশ এক্সপেনসিভ ছিলো। হঠাৎ একদিন আই মেকআপ করতে গিয়ে হাত ফসকে ফ্লোরে পড়ে গে...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

আরও পড়ুন

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

…