ওজন কমানো নিয়ে ৫টি প্রচলিত ভুল ধারণা!

সাদিয়া রিফাত ইসলাম · Oct 01, 2014 · 1 min read

ওজন কমানো নিয়ে ৫টি প্রচলিত ভুল ধারণা!

আজকাল আমাদের মধ্যে প্রায় সকলেই আস্তে আস্তে স্বাস্থ্যসচেতন হয়ে উঠছে। আর সেই সাথে চলছে ওজন নিয়ন্ত্রণে রাখার নানান চেষ্টা। কারণ অতিরিক্ত ওজন বা ওবেসিটি যে হার্ট সমস্যা, ব্লাড সুগার, হাইপারটেনশনসহ নানা সমস্যার মূল কারণ তা আজ কারো অজানা নয়। এ কারণেই আজ অনেকেই ব্যায়াম, ডায়েট কন্ট্রোলসহ নানা নিয়ম পালন করছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় এসব কিছুই কাজে আসছে না। এর কারণ ওয়েট লস নিয়ে কিছু ভ্রান্ত ধারণা। ওজন কমানো নিয়ে এ সকল ভ্রান্ত ধারণাগুলো দূর করতে পারলে ওজন কমানোটা অনেক সহজ হয়ে যাবে।

ওজন কমানো নিয়ে প্রচলিত ভুল ধারণা

১. ব্যায়াম করলেই ওজন কমে, ডায়েটের দরকার নেই

অনেকে ভাবেন শুধু ব্যায়াম করলেই ওজন কমানো সম্ভব। জিমে গিয়ে ঘাম ঝরালে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের কোন দরকার নেই। খুবই ভুল ধারণা। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আপনি হয়তো জিমে এক ঘন্টা ব্যায়াম (নির্ভর করবে কী ধরণের ব্যায়াম করছেন তার উপর) করে ১০০ থেকে ৩০০ ক্যালরি বার্ন করলেন। কিন্তু এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক বা একটা বার্গার খেলে আপনার শরীরে জমা হবে ১৫০০ থেকে ২০০০ ক্যালরি। অঙ্কটা কী এবার বুঝতে পারছেন? কাজেই শুধু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরালে কোনো লাভ হবে না। সেই সাথে মেনে চলতে হবে হেলদি ডায়েট।

২. ওয়েট ট্রেনিং করলে ছেলেদের মত পেশীবহুল শরীর হয়

এটা একটা মস্ত বড় ভুল ধারণা। অনেক মেয়েই জিমে গিয়ে ওয়েট ট্রেনিং এর জন্য না করে দেন এই ভেবে যে, ওয়েট ট্রেনিং করলে চেহারা ও বডি ছেলেদের মত মাসকুলার হয়ে যাবে। কিন্তু ঠিকমত ওয়েট ট্রেনিং করলে কখনই বডি মাসকুলার হবে না। কারণ মেয়েদের মধ্যে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের অভাব। বরং বডি টোনিংয়ের জন্য ওয়েট ট্রেনিং একান্ত জরুরী।

৩. বেশি পানি খেলে শরীর ফুলে যায় এবং মোটা হয়

বেশি বেশি পানি খেলে শরীর ফুলে যায় এমন ভ্রান্ত ধারনা নিয়ে অনেকেই পানি খাওয়া কমিয়ে দেন। এমনটা করবেন না। বরং শরীরের বিপাক ক্রিয়া ঠিক রাখার জন্য পানি অতি জরুরী। দিনে কমপক্ষে ৮ থেকে ১২ গ্লাস পানি অবশ্যই খেতে হবে।

৪. কলা খেলে মোটা হয়

এ কথাটা প্রায়ই শোনা যায়। অন্যান্য সব ফল খেলেও মোটা হবার ভয়ে কলা থেকে অনেকেই শত হাত দূরে থাকেন। কিন্তু কলায় থাকা মিনারেল, পটাশিয়াম আর ভিটামিন আমাদের দেহের জন্য অনেক উপকারী। একটা কলায় থাকে ৮০ থেকে ১২০ ক্যালরি। যেখানে চিপস, ভাজাপোড়া বা এক পিস সন্দেশে অনেক বেশি ক্যালরি থাকে। কাজেই সন্ধ্যাবেলা হঠাৎ ক্ষিদে পেলে এসব অস্বাস্থ্যকর খাবার না খেয়ে একটা কলা খেতে পারেন। পেটও ভরবে, অনেক পুষ্টিও পাবেন।

৫. শুধু মর্নিং ওয়াক করলেই ওজন কমে

মর্নিং ওয়াক শরীর ও মনের জন্য খুবই ভালো। এটি হার্ট, ব্রেন ভালো রাখে। বয়স্ক মানুষ যাদের জন্য ভারী ব্যায়াম করা সম্ভব নয় তাদের জন্য মর্নিং ওয়াকের মত ভালো কোনও কিছু হতেই পারে না। কিন্তু আপনি যদি ওজন কমাতে চান এবং বডি টোনিং করতে চান তবে শুধু মর্নিং ওয়াকে কোনো কাজ হবে না। এর সাথে যোগ করতে হবে সঠিক ব্যায়াম রুটিন এবং যথাযথ খাদ্যাভ্যাস।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?
ফিটনেস

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জ...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

আরও পড়ুন

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?
মা ও শিশু

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

খুব বেশি দিন আগের কথা না, যখন প্রেগনেন্সির সময় হবু মায়েরা ব্যায়াম করা বন্ধ করে দিতেন, এমন কী শারীরিক কাজকর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু বর্তমানে পরিস্থি...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!
ফিটনেস

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা অনেকেরই আছে। আর আমাদের কিছু অভ্যাসের কারণেই মূলত ওজন বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো খুব সহজেই আমরা পরিবর্তন করে ওজন নিয়ন্ত্রণ করার...

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

…