দৈনন্দিন ব্যায়াম সেরে নিন কেবলমাত্র ৫ মিনিটে!

ফরহাদ রাকিব · Dec 22, 2014 · 1 min read

দৈনন্দিন ব্যায়াম সেরে নিন কেবলমাত্র ৫ মিনিটে!
প্রতিদিন একজন নারীকে কতই না কাজ করতে হয়! ঘরের কাজ ছাড়াও যারা বাইরে চাকরি করেন তাদের ব্যস্ততা আরো বেশি। তাই এত ব্যস্ততার মাঝে হয়তো একটু জগিং করা কিংবা জিমনেশিয়ামে গিয়ে ব্যায়াম করা একজন নারীর পক্ষে সাধারণত সম্ভব হয়ে ওঠে না। তবে এই পদ্ধতি অনুসরণ করলে আপনি মাত্র ৫ মিনিটেই আপনার শরীরের জন্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যায়াম সেরে নিতে পারবেন। মাত্র ৮টি মূল এক্সারসাইজ আপনার শারীরিক ব্যায়ামের ঘাটতি কমিয়ে দেবে। আজকে আমরা আপনাদের জানাবো কেবলমাত্র ৫ মিনিটে কিভাবে করবেন আপনার দৈনন্দিন ব্যায়াম ।

দৈনন্দিন ব্যায়াম যেভাবে করবেন

১০টি ধাপে করে নিন আপনার দৈনন্দিন ব্যায়াম 

১. প্রথমে বিশ সেকেন্ড সময় নিন। সেই বিশ সেকেন্ডে যতগুলো পুশ আপ দিতে পারেন, দিন। তবে একবারে জোর করে বেশি দিতে যাবেন না, এতে আপনার পেশীতে ব্যথা হতে পারে। কিছুদিন পর পর পুশ আপ এর সংখ্যা বাড়ান। পুশ আপ আপনার বুক, কাঁধ, পেটের পেশী ও হাত পায়ের পেশীর সঞ্চালন দ্রুত এবং কার্যক্ষম করবে। ২. দশ সেকেন্ড রেস্ট নিন  এবং অল্প পানি পান করুন। একসাথে বেশি পানি খাবেন না এতে পেট ভরে গেলে এক্সারসাইজ করতে কষ্ট হতে পারে। ৩. এবার পুশ আপ পজিশনে যান, তারপর এক পা সামনে এনে, বুকের ভর পায়ের উপর দিন। অন্য পা সোজা করে টান টান করুন। কয়েক সেকেন্ড এভাবে থেকে পা বদল করুন। এভাবে বিশ সেকেন্ড চালিয়ে যান। বিশ সেকেন্ড মনে রাখতে কষ্ট হলে সাধারণ গতিতে ১ থেকে ২০ পর্যন্ত গুনে ব্যায়াম করুন। ৪. এবার  দুই পায়ের উপর ভর দিয়ে কোমর উঁচু করুন। এভাবে কিছুক্ষণ রাখুন। ৫. আবার হালকা পানি পান করুন। ৬. একটা দড়ি শক্ত কিছুর সাথে বেঁধে নিন। যেমন - ঘরের জানালার গ্রিল। এবার দড়ি টেনে ধরুন, আবার ছেড়ে দিন, আবার টেনে ধরুন। এভাবে নিয়মিত বিরতিতে ২০ সেকেন্ডে কয়েকবার করুন। ৭. হালকা পানি পান করুন ও বিশ্রাম নিন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করুন। ৮. এবার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটু না ভেঙ্গে নিজের পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করুন। এভাবে ২০ সেকেন্ডে কয়েকবার করুন। তবে প্রথম দিনই জোর করে পায়ের আঙ্গুল ধরতে যাবেন না, এতে কোমরের পেশীতে টান পড়তে পারে। ৯. এবার পায়ের পাতা মাটিতে রেখে দু হাতের তালু দিয়ে মাটি স্পর্শ করুন। আবার উঠে দাঁড়ান, আবার মাটি স্পর্শ করুন। ১০. পানি পান করুন ও বিশ্রাম নিন। তারপর আরেকবার সবগুলো ধাপ প্রথম থেকে করুন। আপনি কয়েকদিন পর আপনার সামর্থ্য অনুযায়ী এর মাঝে অন্যান্য এক্সারসাইজ কৌশল যোগ করতে পারেন। মনে রাখবেন, এই পদ্ধতি জিমন্যাশিয়ামের বিকল্প না হলেও একেবারে এক্সারসাইজ না করার চাইতে অনেক ভালো কাজে দেবে। ছবি- সাটারস্টক      

সম্পর্কিত লেখা

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?

রেগুলার ব্রা আর পুশ-আপ ব্রা, এই দু’টার মধ্যে আসলে পার্থক্য কী আর কখন কোনটা ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। আমাদের অ্যাকটিভিটি আর আউটফি...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?
মা ও শিশু

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

খুব বেশি দিন আগের কথা না, যখন প্রেগনেন্সির সময় হবু মায়েরা ব্যায়াম করা বন্ধ করে দিতেন, এমন কী শারীরিক কাজকর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু বর্তমানে পরিস্থি...

আরও পড়ুন

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?
সুস্থতা

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?

ইরার প্রায় রাতেই হঠাৎ তীব্র ব্যথায় ঘুম ভেংগে যায়। পায়ের মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা ও টেনে ধরার অনুভূতি হয়। পা নাড়ানোও তখন প্রায় অসম্ভব বোধ হয়। কিছুক্ষণ...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

…