দৃষ্টিশক্তি ভালো রাখতে সহজলভ্য পাঁচটি খাবার

Sumaiya Rahman · Apr 28, 2024 · 1 min read

দৃষ্টিশক্তি ভালো রাখতে সহজলভ্য পাঁচটি খাবার

শরীরের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গের নাম চোখ। বর্তমান সময়ে আমাদের সবারই কমবেশি চোখের সমস্যা দেখা দিচ্ছে। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও চোখের সমস্যা এখন খুবই পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইদানীং অল্পবয়সী ছেলে-মেয়েদেরও দেখা যায় মোটা লেন্সের চশমা ব্যবহার করতে। তাই চোখ ভালো রাখার উপায় জানতে সবাই বেশ আগ্রহী। আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু চোখের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব হবে। আজকের আলোচনায় আমরা এমন কিছু খাবার নিয়ে জানবো যা আমাদের খুবই পরিচিত এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে অনেক বেশি সহায়ক। পাশাপাশি চোখের সৌন্দর্য্য বজায় রাখতেও এ খাবারগুলো ভূমিকা রাখে।

দৃষ্টিশক্তি ভালো রাখতে যা খাবেন

দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পাঁচটি এমন খাবার সম্পর্কে, যা আমাদের চোখের সুস্থতা ও সৌন্দর্য্য বজায় রাখবে-

দৃষ্টিশক্তি ভালো রাখতে সহজলভ্য পাঁচটি খাবার
মাছ

স্ট্রং ও থিক আইল্যাশ প্রতিটা মেয়েই চায়, তাই না? ওমেগা-থ্রি ও প্রোটিন আমাদের চোখের ল্যাশের গ্রোথের জন্য একটি বেস্ট উপাদান। মাছ এমন একটি খাবার যা ওমেগা থ্রি ও প্রোটিনের একটি অন্যতম উৎস। তাছাড়া মাছে রয়েছে হাই প্রোটিন যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তাই যদি চোখের সুস্থতা ও ঘন আইল্যাশের সুন্দর চোখ পেতে চান অবশ্যই আপনার খাদ্যতালিকায় মাছ রাখুন।

বাদাম

হাই প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও ফাইবার সমৃদ্ধ বাদামকে পাওয়ারহাউস বললে খুব একটা ভুল হবেনা! বাদামে রয়েছে বিভিন্ন হেলথ বেনিফিটস্। অলরাউন্ডার এই খাবারটিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন ই যা আমাদের আইল্যাশ ঝরে পড়া রোধ করে এবং ল্যাশ হেলথ মেনটেইন করে। এছাড়াও দৃষ্টিশক্তি ভালো রাখতে বাদামের জুড়ি মেলা ভার। নিয়মিত বাদাম খেলে আমাদের চোখের বিভিন্ন সমস্যা আমরা সহজেই এড়িয়ে যেতে পারবো। তাই হুটহাট খিদে পেলেই অন্য কোনো খাবারের দিকে না ঝুঁকে বাদাম হতে পারে আমাদের কুইক স্ন্যাকস!

গাজর

নিশ্চয়ই ভাবছেন, গাজর খেয়ে চোখের জন্য কী এমন বেনিফিট পাবেন? ধরুন কোনো এক রাতের বেলা কারেন্ট নেই, আপনার বাসায় ঘুটঘুটে অন্ধকারে যদি আপনি চোখের উপর খুব একটা চাপ না দিয়েই মোমবাতিটা খুঁজে ফেলেন, কেমন হয় তাহলে!! শুনতে একটু বোকা বোকা মনে হলেও এরকমটা কিন্তু আপনি সম্ভব করতেই পারেন প্রতিদিন গাজর খাওয়ার মাধ্যমে। কেননা গাজরে আছে উচ্চ মাত্রার বেটা-ক্যারোটিন, যা মূলত একটি বিশেষ ধরনের ভিটামিন এ। এই ভিটামিন আমাদের চোখের অন্ধকারে দেখতে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই অন্ধকারে দেখতে পাবার মত সুপারপাওয়ার পেতে হলে প্রতিদিনের খাবারে গাজর রাখতেই হবে।

দৃষ্টিশক্তি ভালো রাখতে ডিমের গুরুত্ব
ডিম

দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য বেস্ট ফুড নিয়ে বলতে গেলে নির্দ্বিধায় ডিমকে প্রথম সারির একটি খাবার বলা যায়। ডিমে রয়েছে ভিটামিন সি, ই ও লুটেইন নামক একটি রিচ অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের আইসাইটের জন্য ভীষণ উপকারী। ডিমে থাকা প্রোটিন আমাদের চোখের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যা আমাদের আইল্যাশ লেন্থ ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও ডিম ভিটামিন এ, বি কমপ্লেক্স, জিংক, ফসফরাস ও সেলেনিয়ামের দারুন একটি উৎস যা আমাদের আইল্যাশ স্ট্রং করে এবং নতুন আইল্যাশ গ্রো করতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে আমাদের এক থেকে দুইটি ডিম খাওয়া উচিত।

মিষ্টি আলু

মিষ্টি আলুতে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। এতে আছে বিভিন্ন ধরণের উপকারী সব খনিজ উপাদান ও ভিটামিন। এই সমস্ত খনিজ উপাদান ও ভিটামিন আমাদের চোখের জন্য খুব উপকারী। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়ানোর পাশাপাশি নাইট ব্লাইন্ড বা রাতকানা রোগ থেকে আমাদের চোখকে সুরক্ষা দেয়। এছাড়াও এতে আছে পটাসিয়াম, সেলেনিয়াম, সালফার, কপার ও ম্যাগনেসিয়ামের মতো কিছু খনিজ উপাদান, যা আমাদের দৃষ্টিশক্তি যেমন বাড়ায়, একই সাথে আমাদের চোখের বিভিন্ন অ্যালার্জি জনিত সমস্যার সমাধান করে।

এই ছিলো দৃষ্টিশক্তি ভালো রাখতে যা খেতে পারেন আজকের আলোচনা! পরিশেষে বলা যায়, নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই আমরা আমাদের চোখের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে পারি। এই পাঁচটি খাবার আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করলেই পেতে পারেন হেলদি আইসাইট এবং চোখও থাকবে সুন্দর!

লিখেছেন নূরী শাহারীন ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

আরও পড়ুন

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

১০ মিনিটে বাড়িয়ে নিন দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা
সুস্থতা

১০ মিনিটে বাড়িয়ে নিন দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা

"চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই " প্রিয়ার চোখের ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ তো থা...

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

আইল্যাশ গজানো ও বৃদ্ধির ৫টি প্রাকৃতিক উপায়!
চোখের সাজ

আইল্যাশ গজানো ও বৃদ্ধির ৫টি প্রাকৃতিক উপায়!

আমাদের মাথার চুলের মতই আইল্যাশও একটি নির্দিষ্ট নিয়মে ও হারে বেড়ে থাকে। মাশকারা, কাজল, আইলাইনার ইত্যাদি ব্যবহারের কারণে আইল্যাশ পড়ে যেতে থাকলে তা পুনরা...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

…