ক্র্যাশ ডায়েটে নয়, অভ্যস্ত হন ক্লিন ইটিং-এ!

মাহবুবা বীথি · Sep 19, 2016 · 1 min read

ক্র্যাশ ডায়েটে নয়, অভ্যস্ত হন ক্লিন ইটিং-এ!

একটু ফিগার সচেতন যারা তারা হয়তো এর মধ্যেই ভেবে নিয়েছেন এক সপ্তাহের ক্র্যাশ ডায়েট করে ওজন ঝরিয়ে ফেলবেন। কিন্তু এই ক্র্যাশ ডায়েট দ্রুত ওজন কমলেও স্বাস্থের জন্যে যে খুব একটা ভালো নয় তা আমরা সকলেই কম বেশি জানি। এখন আরেকটি ডায়েটের বেশ প্রচলন হয়েছে যাকে বলা হয় “Clean Eating” যারা এতো ফিগার সচেতন নন,তারাও চাইলে এটি ট্রাই করতে পারেন। এটি শুধু যে ওজন কমানোর জন্য হেল্পফুল তা নয়, বরং এর রয়েছে আরও নানা উপকারিতা। চলুন আগে জেনে নিই,“Clean Eating” জিনিসটা আসলে কী? কি এই ক্লিন ইটিং?

ক্লিন ইটিং (Clean Eating) আসলে এক ধরনের ডায়েট। এটাকে যদি ঠিকভাবে আপনার জীবনযাত্রার সাথে মানিয়ে নেয়া যায়, তাহলে এটি সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। ক্লিন ইটিং মানে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খাওয়া। অর্থাৎ খাবারকে যতটা সম্ভব তার নিজ ফরমেই রাখতে হবে। এক্ষেত্রে কম প্রক্রিয়াজাত, কম মশলার ব্যবহার হয়েছে এমন খাবারগুলোকেই তালিকাভুক্ত করা হয়। এধরনের খাবার হল- কাঁচা ফল মূল, খুব সামান্য তেল মশলায় ভাপানো শাক সবজি, ডিম, বাদাম, একদম চর্বি ছাড়া মাংস এবং মাছ প্রভৃতি।

আপেল খাচ্ছেন একজন মেয়ে

তাছাড়া শস্য জাতীয় খাবার ও এর মধ্যে পড়ে। এই ডায়েটে লবণ ও চিনি প্রায় পুরোপুরি বাদ দিতে হবে একেবারেই খেতে না পারলে খুব সামান্য পরিমানে ব্যবহার করা যেতে পারে। আর প্রচুর পরিমানে আমিষ জাতীয় খাবার খেতে হবে। তবে খেয়াল রাখতে হবে, তা যেন তেল ও চর্বিমুক্ত হয়। ক্লিন ইটিং এর ক্ষেত্রে বলা হয় একটি খাবার তৈরিতে সর্বাধিক ৩ থেকে ৪ টি উপাদান ব্যবহার করা যেতে পারে। এবং সারা দিনের খাবার  ৫ থেকে ৬ বারে খেতে হবে।

এই ক্লিন ইটিং এই উপকারিতা কী কী?

হাঁ, অনেক উপকারিতা আছে। চলুন জেনে নিই ক্লিন ইটিং এর উপকারিতা সমূহ -

(১) ক্লিন ইটিং ডায়েট এ অনেক বেশি পরিমাণে এনারজেটিক থাকা যায়, এটি অতিরিক্ত খেয়ে অলস হয়ে পড়া থেকে দূরে রাখে। যেমন সকালে এক পিস ব্রেড, ১ চামচ পিনাট বাটার আর কয়েক স্লাইস কলা, অথবা এক পিস ব্রেড এর ওপর সেদ্ধ ডিম আর সামান্য লবণ আর গোলমরিচ। এই সিম্পল খাবার দুপুর পর্যন্ত আপনাকে এনার্জি দেবে।

(২) ক্লিন ইটিং ধীরে ধীরে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে বলে, ঘুম ভাল হয়। পাশাপাশি এটা আপনার মুড ভালো রাখতেও সাহায্য করে।

(৩) এই ধরনের ডায়েট আপনার ব্রেন ফাংশন ভাল রাখে এবং কাজে মনোযোগ দিতে সাহায্য করে। প্রোটিন সমৃদ্ধ এই ডায়েট যেখানে আপনি রাখতে পারেন চর্বি ছাড়া মাংস, মাছ, সবুজ শাক সবজি, ডিম বা পনির আপনাকে সারাদিন কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

ক্লিন ইটিং এ চর্বি ছাড়া মাংস, মাছ, ডিম বা পনির খান - shajgoj

(৪) এই ডায়েট এ যেহেতু তেল মশলার ব্যবহার খুব কম রাখা হয় তাই অনেক রোগের ঝুঁকি থেকেই এটি দূরে রাখবে আপনাকে। যেকোনো ধরনের প্রসেসড এবং জাঙ্ক ফুড এই ডায়েটে একদম বারণ। তাই এই ডায়েট অনেকভাবেই আপনাকে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এর ঝুঁকি থেকে বাঁচাবে।

(৫) এই স্বাস্থকর ডায়েট আপনার স্কিন গ্লো এবং চুল শাইনি করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে।

সর্বোপরি, ওজন কমানোর পাশাপাশি সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করবে এ ডায়েট। তাছাড়া ক্র্যাশ ডায়েট এর মত হঠাৎ করে ওজন কমায় না বলে, শরীর দুর্বল করে ফেলে না। তাই ক্র্যাশ ডায়েট-এর কুফল তো দেখলেন! এখন এর ঝুঁকি না নিয়ে আস্তে আস্তে খাবারের ধরনে পরিবর্তন আনুন। সুফলটা নিজেই দেখতে পাবেন।

 

ছবি - হেলদিহ্যাপিস্মার্ট ডট কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?
ফিটনেস

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?

সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আজকে আপনাদেরকে জানাবো। ডায়েট মানা বা ডায়েট ফলো করা মেডিসিন গ্রহণের মতই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ডায়েট চার্টকে নিছক সৌন্দর্য বৃ...

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!
ফিটনেস

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!

প্রতিদিন দুপুরে অফিসে অল্প ভাত খাচ্ছেন, বিকালের নাস্তায় স্ন্যাকস। ভাবছেন, কম খাবারই তো খাচ্ছেন। এদিকে শরীরে যে ফ্যাট জমছে সেটা নিয়েও পড়েছেন দুশ্চিন্তা...

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

আরও পড়ুন

ওজন কমানোর সাথে সাথে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

ওজন কমানোর সাথে সাথে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে কি?

আজকাল আমরা কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন। একটু ওজন বেড়ে গেলেই সেই বাড়তি ওজন কমানোর জন্য আমরা ক্রমাগত চেষ্টা করে যাই। অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলার সাথে সাথে...

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?
সুস্থতা

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?

“শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যু...

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!
ফিটনেস

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!

মাঝে মাঝে অনেকেই জানতে চান,“কীভাবে এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমাব? আমার সামনে বড় অনুষ্ঠান, অথবা বিয়ে ইত্যাদি ইত্যাদি...।” তাদের জন্য বলছি, প্রিয় পাঠক,...

চটজলদি ওজন কমাতে ডায়েট-এ যে ৫টি কাজ কখনই করবেন না!
ফিটনেস

চটজলদি ওজন কমাতে ডায়েট-এ যে ৫টি কাজ কখনই করবেন না!

জীবনে একবার দুইবার ডায়েট আমরা অনেকেই করেছি। আর যারা ওভারওয়েট তারা দেখা যায় বছরের বেশিরভাগ সময় একবার এই ডায়েট আবার সেই ডায়েট ফলো করতে করতেই কাটিয়ে দেন।...

…