উদ্বিগ্নতা ও বিষণ্ণতার জন্য দায়ী ৫টি খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন!

sub-editor · Jan 03, 2017 · 1 min read

উদ্বিগ্নতা ও বিষণ্ণতার জন্য দায়ী ৫টি খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন!

স্বাস্থ্যকর খাবার মানেই সুস্থ দেহ এটা সবাই জানেন। যদিও এটা সত্য কিন্তু সুস্থ মনের জন্যও যে, স্বাস্থ্যকর খাবার প্রয়োজন এটা কি আপনি জানেন? কখনো কখনো আমাদের খুব ভালো লাগার অনুভূতি হয়, খুব এনার্জেটিক, ইতিবাচক, সন্তুষ্ট এবং ভারসাম্য পূর্ণ থাকি আমরা। আবার কখনো কখনো অলস, ক্লান্ত, দুঃখিত এবং কোন কাজেই উৎসাহ না পাওয়ার অনুভূতি দেখা যায় তেমন কোন কারণ ছাড়াই।

(১) সকালের নাশতা না খাওয়া

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সকালের নাশতা। অনেকেই সময় নেই বলে সকালের নাশতা বাদ দেন। এর ফলে ব্লাড সুগার কমে যায়। তখন মস্তিষ্কের এনার্জিও কমে যায়। ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য মস্তিষ্কের কাজ পূর্ণ উদ্যমে হওয়া প্রয়োজন। তাই সকালে পুষ্টিকর নাশতা খাওয়া উচিৎ। তাহলে আপনার শরীর ও মন আপনাকে ধন্যবাদ জানাবে।

(২) অনেক বেশি ভাজা খাবার খেলে

অনেকেরই যখন খারাপ লাগে তখন পুরি, শিঙাড়া, আলুর চপ, চিপস, ফ্রাই ইত্যাদি খাওয়া হয়। কিন্তু আসলেই কি এগুলো খেলে ভালো লাগা তৈরি হয়? আমাদের ধারণাই নেই যে, এই খাবারগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে। ভাজাপোড়া খাবার শুধু ওজন বৃদ্ধিতেই সাহায্য করেনা বরং বিষণ্ণতাও সৃষ্টি করে।

(৩) অনেক বেশি লবন খাওয়া

অধিক মাত্রায় লবণ খাওয়ার ফলে ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। এর ফলে হৃদপিন্ডের কাজ কঠিন হয়ে পড়ে।

(৪) অনেক বেশি চিনি খাওয়া

মাত্রাতিরিক্ত চিনি খাওয়া শরীরের জন্য খারাপ এটা আমরা সবাই জানি। শারীরিক অনেকগুলো কাজের সাথেই সেরেটোনিন জড়িত যেমন- ঘুম চক্র, ব্যথা নিয়ন্ত্রণ, হজম প্রক্রিয়া ইত্যাদি। সেরেটোনিনের কম মাত্রা ইমিউন ফাংশনকেও কমিয়ে দেয়।

ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে কর্টিসলের উৎপাদন ও বৃদ্ধি পায়। কর্টিসোলের উৎপাদন বৃদ্ধি পেলে থাইরয়েড হরমোনের উৎপাদন ও বৃদ্ধি পায়। ফলে হজমের সমস্যা দেখা দেয়। এটি প্রজনন তন্ত্রের সমস্যাও সৃষ্টি করতে পারে। কর্টিসলের মাত্রা অনেক বেশি হয়ে গেলে বন্ধ্যাত্ব ও গর্ভপাতের মত সমস্যাও সৃষ্টি করতে পারে।

(৫) ক্যাফেইনের উপর নির্ভরতা

কফি এমন একটি জিনিস যা সারাদিনে আমাদের সক্রিয় থাকতে সাহায্য করে। আমরা যখন কাজে যাই তখন আমরা প্রথমেই ১ কাপ কফি পান করি নিজেকে চাঙ্গা করার জন্য। দুপুরে খাওয়ার পরের ক্লান্তি দূর করার জন্য আবার ১ কাপ কফি পান করা হয়। দুর্ভাগ্যবশত আমরা যা আশা করি কফি আসলে সেই কাজটি করেনা বরং আমাদের মস্তিষ্কের জন্য অনেক ক্ষতি করে।

নিয়মিত ক্যাফেইন গ্রহণ করলে আপনার শরীর তার কাজ সম্পন্ন করার জন্য ক্যাফেইনের উপর নির্ভর হয়ে পড়ে। ইয়ং ইনভেস্টিগেটরস নামক জার্নালের মতে, ক্যাফেইন এর অনুপস্থিতিতে সেরেটোনিনের নিঃসরণ কমে যায়, ফলে উদ্বেগ, খিটখিটে মেজাজ এবং মনোযোগের অভাব দেখা দেয়।

ছবি - অল্টারনেট ডট কম লিখেছেন -  লিন্নি

সম্পর্কিত লেখা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

৬টি দেশের কফির গল্প!
রেসিপি

৬টি দেশের কফির গল্প!

কফি!!! আধুনিক জীবনের সাথে ওতোপ্রতভাবে জড়িয়ে গেছে এই জাদুকরি পানীয়টির নাম। কফির পেয়ালায় চুমুক না দিলে অনেকেরই দিনটা ঠিকমতন শুরু হয় না । এই ছোট্ট বাদামী...

মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে কোন খাবারগুলো খাবেন?
সুস্থতা

মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে কোন খাবারগুলো খাবেন?

সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত মস্তিষ্কের উপর দিয়েও বেশ ধকল যায়। ছোট বড় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়া, বুদ্ধি খাটিয়ে কাজ করা, অফি...

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!
ত্বকের যত্ন

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!

কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি পানীয়। বর্তমানে, জনপ্রিয়তার দিক থেকে চায়ের পরেই এর অবস্থান। আমার মত যারা কফি প্রেমী আছেন তাদের জন্য আজকের এই লেখা। ...

আরও পড়ুন

চাকরিজীবী মহিলার ডায়েট প্ল্যান | কর্মজীবী নারীর সুস্থতায় খাবারে ৮টি টিপস
সুস্থতা

চাকরিজীবী মহিলার ডায়েট প্ল্যান | কর্মজীবী নারীর সুস্থতায় খাবারে ৮টি টিপস

একজন চাকরিজীবী মহিলার জীবন একজন গৃহিণীর জীবনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই ব্যাপারটি আমি বুঝতে পারি নিজে চাকরিতে জয়েন করার পর। আমাকে দিনের ১০ থেকে ১১ ঘন্ট...

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!
ফিটনেস

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা অনেকেরই আছে। আর আমাদের কিছু অভ্যাসের কারণেই মূলত ওজন বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো খুব সহজেই আমরা পরিবর্তন করে ওজন নিয়ন্ত্রণ করার...

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি
চুলের যত্ন

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ফেভারিট ড্রিংক কি? আমি চোখ বন্ধ করে উত্তর দিবো - কফি। সকালের এক মগ ধোঁয়া ওঠা কফি না খেলে আমার দিনই শুরু হয় না। কফির স্ব...

কফি কতটা খাই আর কতটা চাই?
সুস্থতা

কফি কতটা খাই আর কতটা চাই?

কফি আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে পা বাড়াই একে বানাতে। কাজের চাপে টেনশন কমাতে এর নেই ক...

হাই ব্লাড প্রেশার | হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ প্রতিরোধে ১০টি সহজ সমাধান
সুস্থতা

হাই ব্লাড প্রেশার | হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ প্রতিরোধে ১০টি সহজ সমাধান

হাই ব্লাড প্রেশার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নামেও পরিচিত। এই কন্ডিশন তখনি সৃষ্টি হয় যখন আর্টারিতে রক্তের অনেক প্রেশার থাকে। একজন ব্যক্তির ব্লাড প্র...

বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় | ৯টি কার্যকর পদ্ধতি
স্বাস্থ্য

বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় | ৯টি কার্যকর পদ্ধতি

বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় জানেন? আজকের লেখায় থাকছে এমন ৯টি সহজ কিন্তু কার্যকর পরামর্শ, যা আপনার চিন্তাশক্তি, স্মরণশক্তি এবংমানসিক দক্ষতা ধরে...

…