দীপ্তিময় ত্বক পেতে কোকো পাউডারের ৪টি ফেস প্যাক

sub-editor · Aug 02, 2016 · 1 min read

দীপ্তিময় ত্বক পেতে কোকো পাউডারের ৪টি ফেস প্যাক

কোকো পাউডার  এর ব্যবহার রূপচর্চা তে? কি অবাক হলেন? অবাক হলেও সত্যি এটি রূপচর্চার জন্য অনেক কার্যকারী একটি উপাদান। সবার কিচেনে কম বেশি কোকো পাউডার পাওয়া যাবেই। তো কেননা এইটা দিয়ে বানিয়ে নেই সহজ একটা জাদুকারি ফেস প্যাক!

প্রথমে কোকো পাউডার সম্পর্কে কিছু বলে নেই।  প্রাকৃতিক কোকোএকটু হালকা বাদামি রং এবং এটির পিএইচ ৫.৪ থেকে ৫.১ মাত্রার। যদিও কোকো পাউডার বিভিন্ন বেকারি প্রোডাক্ট এর জন্য ব্যবহার করা হয় , কিন্তু এইটা আমাদের রূপচর্চাতেও সমান অবদান রাখে। কোকো পাউডার এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের স্কিন এর জন্য অনেক উপকারি। মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি এই ৪টি ফেস প্যাক করে তুলবে আপনার স্কিন উজ্জ্বল, দীপ্তিময় এবং দাগহীন।

[picture]

১ম ফেস প্যাক

  • কোকো পাউডার
  • গুড়াদুধ
  • কফি
  • টকদই
  • স্ট্রবেরি

সমপরিমান কোকো পাউডার এবং গুড়াদুধ নিতে হবে এবং তার সাথে এক চিমটি কফি গুড়া ও স্ট্রবেরি গ্রেট করে মিশাতে হবে। পরিমান মত টকদই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। শুকিয়ে গেলে নরম কাপড় দিয়ে ধীরে ধীরে মুছে ফেলতে হবে। পার্থক্য সাথে সাথে বুঝতে পারবেন। ত্বক সাথে সাথেই উজ্জ্বল দেখাবে ।

২য় ফেস প্যাক

  • কোকো পাউডার
  • বেসন
  • টকদই
  • লেবু
  • শশার রস

১  চামুচ বেসন ,১ চামুচ টকদই ,হাফ চামুচ লেবুর রস প্রথমে মিক্স করতে হবে। তাতে ১ চামুচ কোকো পাউডার দিয়ে মিক্স করে পেস্টটি মুখে ও ঘাড় এ লাগিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে মুছে শশার রস মুখে মাস্যাজ করতে হবে। ৫ মিনিট পর মুখ মুছে ফেলতে হবে। এই প্যাকটি যাদের মখে ব্রণ বা ব্রণ এর দাগ আছে তাদের  জন্য অনেক উপকারি। ১ সপ্তাহ ব্যবহার করলেই দাগ হালকা হয়ে যাবে।

৩য় ফেস প্যাক

  • কোকো পাউডার
  • মধু
  • ওটমিল
  • লিকুইড দুধ

সমপরিমান ওটমিল, কোকো পাউডার এর সাথে হাফ চামুচ মধু  এবং পরিমান মত লিকুইড দুধ দিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে লাগাতে হবে। ৩০ মিনিট পর হালকা গরম পানি নিয়ে মাস্যাজ করতে হবে। তারপর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ফ্রেশ স্কিন পাওয়ার জন্য এইটা সবচেয়ে উপকারি প্যাক । ওটমিল স্ক্রাব হিসাবে খুব ভালো কাজ করে। এই উপাদান গুলার জন্য মুখ হয়ে উঠে সুন্দর,উজ্জল,দাগহীন ।

৪থ ফেস প্যাক

  • কোকো পাউডার
  • মুলতানি মাটি
  • ৪ চামুচ কমলার রস

সর্বপ্রথম মুখ পরিষ্কার করে ধুয়ে রোজ ওয়াটার লাগাতে হবে। তারপর সমপরিমাণ কোকো পাউডার এবং মুলতানি মাটি নিতে হবে। তারপর কমলার রস মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।এই প্যাকটি স্কিন কমপ্লেক্সসন উজ্জ্বল করতে সাহায্য করে এবং মুলতানি মাটি ফেস এর অতিরিক্ত তৈলাক্ততা কমায় এবং ইনস্ট্যান্ট উজ্জলতা দেয়।তৈলাক্ত ও নরমাল স্কিন এর জন্য এটি পারফেক্ট প্যাক।ড্রাই স্কিন এর অধিকারিরা কমলার রস এর স্থানে দুধ ব্যবহার করবেন।

ছবি -  স্যালন.কম

লিখেছেন - জাকিয়া লায়লা ইসলাম

সম্পর্কিত লেখা

এবার নিজেই তৈরি করুন ফেস পাউডার
বেইজ মেকআপ

এবার নিজেই তৈরি করুন ফেস পাউডার

আমরা সবাই কমবেশি ফেস পাউডার ব্যবহার করি। সৌন্দর্য সচেতন মেয়েদের কাছে এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস।ফেস পাউডার যদি নিজেই বানানো যায় তাহলে কেমন হয়! ঘরের...

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?
মেকআপ

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?

বেসিক মেকআপ আইটেম এর মধ্যে ফেইস পাউডার থাকা মাস্ট, তা যতই হালকা মেকআপ করি না কেন, তাই না? তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা...

পাউডারের রকমফের
ত্বক

পাউডারের রকমফের

গরমের প্রসাধনীতে সিংহ ভাগ জুড়েই থাকে পাউডার। মেক-আপ এর পরে বা এমনিতেও অনেকে আছেন খালি পাউডার পাফ করেই বেড়িয়ে পড়েন; শুধু তাই নয় সারাদিনের ফ্রেশনেস ধরে...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

আরও পড়ুন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?
মেকআপ

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডা...

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?
রিভিউ

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?

নিয়মিত মেকআপ করা হোক বা না হোক, মেয়েদের কাছে ফেইস পাউডারের নাম কিন্তু বেশ পরিচিত। শুনে শুধু একটি প্রোডাক্ট মনে হলেও এই ফেইস পাউডারের কয়েকটি ধরন আছে। য...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

…