মজবুত চুলের জন্য নারকেল তেলের ৪ টি মাস্ক

sub-editor · Jun 25, 2018 · 1 min read

মজবুত চুলের জন্য নারকেল তেলের ৪ টি মাস্ক
নারকেল তেল চুলের জন্য একটি অসাধারণ উপাদান। এটি চুলের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ন্যাচারাল বিউটি প্রোডাক্ট। কারণ এতে আছে লিনোলিক এবং লওরিক এসিড-এর মত ফ্যাটি এসিড যা আপনার চুল এবং মাথার ত্বক দুটোর জন্যই সমানভাবে উপকারী। আপনাদের জন্য আজ রইলো ৪ টি অসাধারণ এবং খুবই সহজ নারকেল তেলের হেয়ার মাস্ক যা ব্যবহারে আপনার চুল খুব দ্রুত লম্বা এবং চুলের গোড়া খুব মজবুত হবে, তার সাথে হবে সিল্কি এবং শাইনি। তাহলে চলুন দেখে নেই হেয়ার মাস্ক-গুলোর রেসিপি।

১. নারকেল তেল ও মধুর মাস্ক

মধু একটি আশ্চর্যজনক প্রাকৃতিক উপাদান। এটা শুধু খেতেই অসাধারণ স্বাদের তা নয়, এটি চুলের মেয়েশ্চার বজায় রেখে চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে খুব সহজে। এটি একটি প্রাকৃতিক এমোলিয়েন্ট যা চুল মসৃণ এবং শাইনি করে তোলে।

মাস্ক-টি তৈরিতে যা লাগবে-

  • নারকেল তেল- ১ টেবিল চামচ
  • প্রাকৃতিক মধু- ১ টেবিল চামচ
 

এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে আপনার চুলে এবং স্ক্যাল্প-এ এপ্লাই করুন। তারপর একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ২০ মিঃ। ২০ মিঃ পর এটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। একবার ব্যবহারেই দেখবেন আপনার চুল কেমন ঝলমল করছে। সব ধরনের চুলের জন্য এই হেয়ার মাস্ক-টি উপযোগী। মাসে ২-৩ বার মাস্ক-টি চুলে লাগাতে পারেন।

২. অ্যাভোক্যাডো এবং ডিমের মাস্ক

অ্যাভোক্যাডো খেতে খুবই সুস্বাদু এবং এতে আছে আশ্চর্যজনক কিছু বৈশিষ্ট্য যা চুলের জন্য অসাধারণ পুষ্টিকর উপাদান আর ডিমে আছে ভিটামিন এ, ডি ও ই, বিভিন্ন প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং চুলের গোড়া মজবুত করতে অত্যন্ত কার্যকরী।

মাস্ক তৈরিতে যা যা লাগবে-

  • ১ টি অ্যাভোক্যাডো
  • ২ টি ডিম
  • ১ টেবিল চামচ মধু
  • ১ টেবিল চামচ নারকেল তেল
 

এই সবগুলো উপকরণ একটি বোলে মেশান। ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আঙুল দিয়ে ম্যাসেজ করে করে লাগান। তারপর ২০-২৫ মিনিট রেখে শুকিয়ে যাওয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাসে ৩-৪ বার ব্যবহার করুন। ড্রাই হেয়ার-এর জন্য এই মাস্ক-টি ম্যাজিক-এর মত কাজ করে।

৩. ডিম, নারকেল তেল ও অলিভ অয়েলের মাস্ক

এই মাস্ক-টিতে শুধুমাত্র ডিমই নয়, এছাড়াও রয়েছে অলিভ অয়েল যা আপনার চুলের জন্য খুবই উপকারী। ডিমের উপকারিতার কথা তো আগেই বলেছি। আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলকে করে তোলে গোড়া থেকে মজবুত।

মাস্ক-টি তৈরিতে যা লাগবে-

  • ১ টা ডিম
  • ১ টেবিল চামচ নারকেল তেল
  • ১ চা চামচ লেবুর রস
  • এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ১ টেবিল চামচ

উপরের সব গুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে চুলে অল্প অল্প করে লাগান এবং ম্যাসেজ করতে থাকুন। ১৫-২০ মিঃপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক চুলের জন্য কার্যকরী একটি প্যাক এটি। মাসে ২ বার এটি ব্যবহার করুন।

৪. স্ট্রবেরি ও নারকেল তেলের মাস্ক

স্ট্রবেরি একটি দারুণ মজাদার ফল যেটিতে আছে প্রচুর ভিটামিন এবং ফ্যাটি এসিড যা চুলের জন্য অসাধারণভাবে কার্যকরী।

মাস্ক-টি তৈরিতে যা লাগবে-

  • ৬ টি ফ্রেস স্ট্রবেরি
  • ১ টেবিল চামচ নারকেল তেল
  • ১ টেবিল চামচ মধু

স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে ম্যাশ করে নিয়ে তেল ও মধুর সাথে মিশিয়ে নিন। তারপর চুলের উপর এবং স্কাল্পে ভালো করে লাগিয়ে ১০-১৫ মিঃ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই মাস্ক-টি মূলত অয়েলি হেয়ার-এর জন্য। তবে নরমাল চুলের যত্নেও ব্যবহার করা যাবে। মাসে ২ বার এই মাস্ক-টি ব্যবহার করতে পারেন।

চুলের সুস্থতার জন্য শুধু মাস্ক ব্যবহার করলেই হবে না কিন্তু, তার সাথে খেতে হবে পুষ্টিকর খাবারও। আর চুল মজবুত রাখতে সপ্তাহে অন্তত ৩ বার চুল ভালো ভাবে পরিষ্কার করুন এবং চুলে ব্যবহার করুন এক্সট্রা ভার্জিন নারকেল তেল। চুলের যত্ন নিন। ভালো থাকুন সবাই।

 

লিখেছেন- নাইমা আক্তার

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে
চুলের যত্ন

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশন-এর কারণে চুল হয়ে ওঠে...

আরও পড়ুন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!
চুলের যত্ন

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!

আমাদেরএই কর্মমুখী ব্যস্ত জীবনে বেশিরভাগ সময়ই আমরা নিয়মিত আমাদের চুলের যত্ন ঠিক মতো নিতে পারি না। দীর্ঘ দিনের অযত্নে চুল হয়ে যায় রুক্ষ প্রাণহীন। চুলের...

…