সহজ ৩ মিনিট টুইস্ট এন্ড টার্ন হেয়ার ব্রেইড টিউটোরিয়াল

সাজগোজ উপ সম্পাদক · Jul 21, 2014 · 1 min read

সহজ ৩ মিনিট টুইস্ট এন্ড টার্ন হেয়ার ব্রেইড টিউটোরিয়াল

আজকাল আমরা সবাই সব সময়েই খুব ব্যস্ত থাকি আর তাই এই ব্যস্ত জীবনে আমাদের সবকিছুই হওয়া দরকার সহজ আর তাড়াতাড়ি। স্কুল কলেজ অফিস ইত্যাদি যাবার আগে আমরা নিজেদের কাজ শেষে পরিচর্যা করার সময়টাই পাইনা। কোনও রকমে নাকে মুখে গুঁজে বেরিয়ে পড়তে হয়।  এই সময়ের পরিচর্যায় যেটার দিকে আমরা একদম  সময় দিই না তা হলো চুল। আমি সব সময়ে এই প্রবলেমটাতেই পড়ি। সামনেই উৎসবের দিন আসছে তাই এখন কিন্তু সময় এসে গেছে এই সমস্যাটার একটা সমাধান করা। আমরা সবাই বেনুনি বাঁধি। কিন্তু এই বেনুনিটাই যদি একটু অন্যভাবে বাঁধা যায় তাহলে তা আনবে একটা সম্পূর্ণ অন্য ধরনের লুক। আমি এই হেয়ার স্টাইলটার নাম কী দেব তা ঠিক করতে পারছিলাম না। অবশেষে অনেক ভেবে টুইস্ট এন্ড টার্ন হেয়ার ব্রেইড নামটা ঠিক করলাম কারণ এটা্তে বেনুনিটা টুইস্ট করে করতে হবে। তুলনামূলক ছোট চুল যাদের তারাও এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই হেয়ারস্টাইলটা কী করে করতে হবে।

[picture]

hair style 1

সবার প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে জট না থাকে সেটা নজরে রাখতে হবে। এরপরে একটা পনি টেল বেঁধে নিতে হবে। পনি টেলটা একটু উঁচু করে বেঁধে নিন। যদি চুল খুব ফ্রিজি হয় তাহলে হেয়ার স্প্রে বা হেয়ার জেল পনি টেলে লাগিয়ে নিন ভালো ভাবে।

hairstyle 2

এরপরে চুলের একটা সামান্য অংশ নিতে হবে উপরের ছবিতে যেমন আছে। পনি টেলের পাশ থেকে সামান্য কিছু চুল নিতে হবে। খুব বেশি বা খুব কম চুল নিলে হবে না।

এবার ঐ অংশ টাতে একটা বেনুনি বেঁধে নিতে হবে। বেনুনিটা খুব টাইট বা খুব ঢিলা যেন না হয়।

hairstyle 3

এরপরে বেনুনির শেষে একটা রাবার ব্যান্ড লাগাতে হবে।

hairstyle4

hairstyle 5 6

এবারে ওই বেনুনিটাকে পনিটেলের চারপাশ দিয়ে প্যাঁচাতে থাকতে হবে ঠিক যেমনটা ৫ আর ৬ নাম্বার ছবিতে দেওয়া আছে। চুল যত বড় হবে তত বেশি প্যাঁচ দেওয়া যাবে। মনে রাখতে হবে এই প্যাঁচটা যেন একটু টাইট করে দেওয়া হয় নাহলে কিন্ত চুলটা খুলে যাবার সম্ভাবনা থাকবে। এই বেনুনিটাই কিন্তু পনিটেলটাকে টাইট করে ধরে রাখবে। এই স্টেপটা একটু ধরে ধরে সাবধানে করতে হবে। এই স্টেপটা ঠিক করে করতে পারলেই কিন্তু চুল নিয়ে আর কোন চিন্তা থাকবে না।

hstyle

এরপরে ঠিক করে প্যাঁচানো হয়ে গেলে বেনুনি আর পনি টেলটাকে একসাথে নিয়ে একটা কালো বা আপনার পছন্দের রাবার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে ফেলতে হবে আর তাহলেই হয়ে গেলো আকর্ষণীয় এই বেনুনি যা আপনি খুব কম সময়েই করে ফেলতে পারবেন।

এই হেয়ার স্টাইলটা চুড়িদার জিন্স-টপ কুর্তি শাড়ি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এটা ঈদের সাজের সাথেও ট্রাই করতে পারেন। ঝটপট ট্রাই করুন এই হেয়ার স্টাইলটা আর হয়ে উঠুন সবার মধ্যমণি।

লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

মডেলঃ বন্দনা

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

আরও পড়ুন

চুল পরা বন্ধে মেনে চলুন ১০টি নিয়ম!
চুলের যত্ন

চুল পরা বন্ধে মেনে চলুন ১০টি নিয়ম!

চুল পরা বন্ধ করার জন্য কত রকম মাস্ক, কত তেল, আরও কত কিছুই তো আপনারা ব্যবহার করেন। কিন্তু একটু সাবধানে থাকলেই আর নিয়ম মেনে চললেই এই চুল পড়া বন্ধে অনেক...

পনি টেইলের ৩ টি হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

পনি টেইলের ৩ টি হেয়ার স্টাইল

প্রতিদিনের ব্যস্ত জীবনে শর্ট কাট হিসেবে পনি টেইলের জুড়ি নেই। কর্মব্যস্ত নারী অথবা কলেজ, ভার্সিটি পড়ুয়া মেয়েদের জন্য এটি বেশ মানানসই একটি হেয়ার স্টাইল।...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

…