রোদে পোড়া দাগ দূর করতে দুটি প্যাক!

সাজগোজ উপ সম্পাদক · Jun 20, 2015 · 1 min read

রোদে পোড়া দাগ দূর করতে দুটি প্যাক!

আজ আপনাদের জন্য আছে সামার স্পেশাল do it yourself পিকটোরিয়াল। আমরা যারা এই কড়া রোদে আর গরমে বাইরে যাই (ক্লাসে, কাজে বা অন্য কোথাও) তাদের জীবনের সবচেয়ে বড় ট্রাজেডির একটা হচ্ছে সামার ট্যান। আর ব্যস্ততা তো আর জীবনে কম না যে প্রতিদিন নিজের পিছনে সময় দেয়া যাবে। পার্লারে যাবার কথা শুনলে তো অনেকে হেসেই উড়িয়ে দেন- আরে...। আছে নাকি এত সময়?

[picture]

আর ঠিক এজন্যই আপনাদের এমন দুটি মাস্ক বানিয়ে দেখাব যেগুলো একটু কষ্ট করে সপ্তাহে ১-২ বার ব্যবহার করলেই সারা দেহের ত্বক হবে আগের থেকে অনেক উজ্জ্বল আর ফর্সা। এর মধ্যে থেকে আপনার ত্বকের ধরন অনুযায়ী যেকোনো একটি চুজ করতে পারেন অথবা চাইলে দুটি মাস্কই ব্যবহার করতে পারেন।

প্রথম রেসিপিঃ

এই মাস্ক রেসিপিটি নরমাল থেকে ড্রাই স্কিনের অধিকারীদের জন্য ভালো হবে।

যা যা লাগবে-

  • এক টেবিল চামচ গুঁড়া দুধ

তরল দুধ ব্যবহার না করাই ভালো কারণ তরল দুধে ফ্যাট তেমন পাওয়া যাবে না। এতে ড্রাই স্কিনের আর্দ্রতার চাহিদা পূরণ হবে না। ত্বক যদি বেশি ড্রাই হয় তবে দুধের বদলে সর ব্যবহার করতে পারেন। আর যদি তৈলাক্ত ত্বকের অধিকারীরা এই মাস্ক তৈরি করেন তখন দুধের বদলে টক দই ব্যবহার করবেন।

  • আধা চা চামচ হলুদ গুঁড়া
  • এক চা চামচ মধু
  • একটা ছোট লেবুর অর্ধেকটা / এক চা চামচ লেবুর রস
  • পরিমাণ মত গোলাপ জল

summer tan 1

আমি এখানে শুধু মুখের জন্য মাস্ক বানাতে যে পরিমাণ লাগবে সেটা বলেছি। আপনারা হাতে পায়ে বা সারা শরীরে লাগাতে চাইলে এই প্রপরশন ঠিক রেখে পরিমাণ বাড়িয়ে নেবেন।

যা করবেন-

  • একটি বাটিতে গুঁড়া দুধ, হলুদ গুঁড়া মিশিয়ে নিন।
  • এবার তার মধ্যে মধু আর লেবুর রস দিন।
  • সব শেষে পরিমাণ মত গোলাপ জল দিয়ে ছবিতে দেখান কন্সিসটেনসি তৈরি করুন, ব্যাস হয়ে গেল আপনার মাস্ক।
summer tan 2
  • এই তারল্যে আপনাদের জন্য ট্যানড এরিয়া ম্যাসাজ করতে সুবিধা হবে।
  • এই মাস্ক মুখে বা শরীরে লাগান। মুখে লাগালে ২ মিনিট আর শরীরের জন্য ৫ মিনিট ম্যাসাজ করে আরও ১০ মিনিট মাস্ক রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।
  • এই মাস্কটি আপনার হাঁটু আর কনুইয়ের জেদি কালো ছোপ দূর করতে কার্যকরী হবে।

summer tan 3

এই মাস্কের সব উপকরনই ত্বকের ট্যান দূর করায় একটিভ উপাদান হওয়াএ ২-৩ বার এই মাস্ক ব্যবহারেই অনেক ভালো ফল পাবেন।

দ্বিতীয় রেসিপিঃ

এই মাস্ক রেসিপিটি কম্বিনেশন, অয়েলি আর সেনসিটিভ স্কিনের অধিকারীদের জন্য ভালো হবে।

যা যা লাগবে-

  • গ্রেট করে নেয়া শশার পেস্ট, আধা চা চামচ
  • টমেটোর রস, এক চা চামচ
  • আধা চা চামচ টক দই
  • আধা চা চামচ মধু
  • এক চিমটি গুঁড়া হলুদ
  • এক টেবিল চামচ লেবুর রস
  • এক চা চামচ বেসন/ তৈলাক্ত টক হলে এক চা চামচ মুলতানি মাটি নেবেন

যা করবেন-

  • শশার পেস্ট আর টমেটো এবং লেবুর রস একটি বাটিতে মেশান
  • এবার তার মধ্যে টক দই আর মধু আর এক চিমটি হলুদ গুঁড়া দিন। আবারো ভালো ভাবে মেশান।
summer tan 4
  • এবার তৈরি হওয়া মিশ্রণে মুলতানি মাটি বা বেসন দিয়ে দিন।
summer tan 5
  • ভালো করে মিশিয়ে ছবির কন্সিসটেনসিতে নিয়ে আসুন যাতে ত্বকের সাথে মাস্ক ভালো ভাবে লেগে থাকে।
summer tan 6
  • ব্যাস তৈরি হয়ে গেল।
  • এই মাস্ক ব্যবহারের জন্য ত্বক ধুয়ে স্ক্রাব করে নিলে ভালো ফল পাবেন।
  • ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানিতে হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন।
  • আপনার আন্ডার আর্মে কালো ছোপ থাকলে সেখানেও এই মাস্ক ব্যবহার করতে পারেন।
  • মাস্কটি ২-৩ দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন।

এই দুটি মাস্কই রোদে পোড়া কালচে ত্বককে উজ্জ্বল আর ফর্সা করে তোলার জন্য বেশ কার্যকরী। শুধু মনে রাখবেন দুটি মাস্কেই যেহেতু লেবু আর হলুদ আছে, ব্যবহারের সাথে সাথে কখনই রোদে যাবেন না। সবচেয়ে ভালো হয় যদি রাতে এই মাস্ক ব্যবহার করেন। আর হ্যা, রোদের ড্যামেজ থেকে বাঁচতে অবশ্যই spf 40 সানস্ক্রিন আর ছাতা ব্যবহার করুন। ট্যান ফেরত আসার সুযোগই পাবে না।

লিখেছেনঃ মীম তাবাসসুম

ছবিঃ ওয়ানএমএস.নেট

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

আরও পড়ুন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?
সম্পাদকের পছন্দ

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?

আমরা প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, ধুলাবালি আর ময়লায় বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। যার কারণে আমর...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

…