ফেইক আইল্যাশ ক্লিন করার ২টি উপায়!

ফারিতাহ মনসুর · Sep 04, 2019 · 1 min read

ফেইক আইল্যাশ ক্লিন করার ২টি উপায়!

চোখের সাজকে আরো ড্রামাটিকভাবে ফুটিয়ে তুলতে ফেইক আইল্যাশ না পরলে যেন লুকটাই কমপ্লিট হয় না। কিন্তু ফেইক আইল্যাশ পড়তে জানলেও আমরা অনেকেই তা সঠিকভাবে ক্লিন করতে জানিনা। যার ফলে পছন্দের আইল্যাশটি দুই একবার পড়ার পর আর পড়া হয় না। কারণ ফেইক আইল্যাশ সঠিকভাবে ক্লিন করতে না জানলে এটি খুব সহজেই ছিঁড়ে যেতে পারে। আবার অন্যদিকে ল্যাশ গ্লু, মাসকারা এমনকি আই লাইনার এসব কিছুর মিশ্রণে ল্যাশ থেকে গ্লু ক্লিন করা অনেকটাই অসাধ্য সাধনের মতো হয়ে যায়। তবে, সঠিকভাবে ল্যাশ ক্লিন করে রাখলে পছন্দের ল্যাশটি অনেকবার ব্যবহার করা সম্ভব। আজকে আমরা আপনাদের দেখাবো ফেইক আইল্যাশ ক্লিন করার ২টি কার্যকরী ট্রিকস সম্পর্কে।

ফেইক আইল্যাশ ক্লিন করার উপায়

চলুন তাহলে জেনে নেই, ফেইক আইল্যাশ ক্লিন করার সিম্পল ২টি ট্রিকস।

ট্রিকস নাম্বার- ১ 

আইল্যাস ক্লিনিং-এ নারকেল তেল, কটন প্যাড, কটন বাড, টুইজার - shajgoj.com

যা যা লাগবে

  • নারকেল তেল
  • কটন মেকআপ প্যাড
  • কটন বাড
  • টুইজার

ফেইক ল্যাশগুলোকে একটি কটন প্যাডের মধ্যে রাখি। এরপর একটি কটন বাড নিয়ে সেটিকে নারকেল তেল এর মধ্যে ভিজিয়ে নেই। একটি টুইজার দিয়ে ফেইক ল্যাশটিকে হালকাভাবে ধরি এবং কটন বাডটি দিয়ে হালকাভাবে ল্যাশ গ্লু এর উপর ঘষতে থাকি যতক্ষণ পর্যন্ত গ্লু একেবারে আলগা হয়ে উঠে না আসে। তারপর গ্লু একেবারে উঠে আসলে আরও একটি কটন প্যাড  নিয়ে, ল্যাশের উপর চেপে চেপে বাকি তেলটুকু প্যাডের সাহায্যে শুষে নেই। এরপর ক্লিন করা ল্যাশ আবার আগের মত ল্যাশের বক্সে রেখে দিন।

ট্রিকস নাম্বার- ২ 

আইল্যাস ক্লিনিং-এ কটন প্যাড, আই মেকআপ রিমুভার, টুইজার - shajgoj.com

যা যা লাগবে

  • কটন মেকআপ প্যাড
  • আই মেকআপ রিমুভার
  • টুইজার

আই মেকআপ রিমুভার এমন কিছু উপাদান দিয়ে তৈরি যা খুব সহজেই লাইনার, কাজল এগুলোকে একেবারে সেইফভাবে ক্লিন করে থাকে। তাই সেই আই মেকআপ রিমুভার ব্যবহার করে খুব সহজেই কিন্তু ফেইক ল্যাশ থেকে গ্লু ক্লিন করা যায়। দুটি কটন প্যাড নিয়ে সেগুলোকে আই মেকআপ রিমুভারে ভিজিয়ে নেই। এবার ফেইক ল্যাশগুলোকে দুটি কটন প্যাডের মাঝে রেখে দেই। এভাবে মেকআপ রিমুভারে ভেজানো কটন প্যাডের ভেতর ল্যাশগুলোকে অন্তত ৩০ সেকেন্ড রেখে দেই। তারপর আইল্যাশগুলো থেকে একটি টুইজারের সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে নেই। এরপর একটি কটন বাড মেকআপ রিমুভারে ভিজিয়ে নিয়ে সেটি দিয়ে অবশিষ্ট গ্লুকে ল্যাশ থেকে মুছে নেই। তারপর ল্যাশের বক্সে ল্যাশগুলোকে রেখে দিন। এতে করে ফেইক ল্যাশের শেইপ ঠিক থাকবে।

আপনি চাইলে আপনার পছন্দমতো আইল্যাশ কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত সম্ভারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের আইল্যাশটি!

ব্যস, সিম্পল এই স্টেপসগুলো ফলো করলেই ল্যাশ হয়ে যাবে একেবারে নতুনের মত ক্লিন। আইল্যাশ সবসময় সঠিকভাবে ক্লিন করা উচিত। নাহলে জমে থাকা গ্লু, লাইনার, মাসকারা এসব কিছু থেকে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা পরবর্তীতে চোখের বিভিন্ন রকম ইনফেকশনের কারণ হতে পারে।

 

ছবি- সংগৃহীত: teenvogue.com

Products in this article

সম্পর্কিত লেখা

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?
মেকআপ

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?

চোখের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। আইশ্যাডো, কাজল, আইলাইনার ইত্যাদি। কিন্তু এত কিছু ব্যবহার করার পর ও চোখের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মাশকারা আ...

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!
মেকআপ

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যা...

আরও পড়ুন

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

বিগেনারদের জন্য আই মেকআপ | সহজেই ক্রিয়েট করুন ৩টি দারুণ আইলুক!
চোখের সাজ

বিগেনারদের জন্য আই মেকআপ | সহজেই ক্রিয়েট করুন ৩টি দারুণ আইলুক!

কখনো কখনো আই মেকআপ করা মেয়েদের জন্য খুব কঠিন কাজ হয়ে যায়। বিশেষ করে যারা বিগেনার; বা নতুন তাদের জন্য এটি বেশ চ্যালেন্জিং। ফলে আইলুক করতে অনেক বেশি সময়...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

মেকআপের অ্যাসেনশিয়াল টুলস ক্লিন করার সঠিক ও সহজ উপায়!
মেকআপ

মেকআপের অ্যাসেনশিয়াল টুলস ক্লিন করার সঠিক ও সহজ উপায়!

পারফেক্টলি মেকআপ করার জন্য বিভিন্ন রকম টুলস যেমন- ব্রাশ, বিউটি স্পঞ্জ ইত্যাদি আমরা সবাই ইউজ করি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এসব মেকআপ টুলস ক্লিন করা...

হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!
চোখের সাজ

হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!

হুডেড আই শব্দদুটির সাথে অনেকেই পরিচিত। অনেকেই বলে থাকেন যে চোখে মেকআপ করলে, আইলাইনার লাগালে বোঝা যায় না। এর কারণ হয়তো আপনার হুডেড আই। এবার আসুন, একটু...

আইল্যাশ গজানো ও বৃদ্ধির ৫টি প্রাকৃতিক উপায়!
চোখের সাজ

আইল্যাশ গজানো ও বৃদ্ধির ৫টি প্রাকৃতিক উপায়!

আমাদের মাথার চুলের মতই আইল্যাশও একটি নির্দিষ্ট নিয়মে ও হারে বেড়ে থাকে। মাশকারা, কাজল, আইলাইনার ইত্যাদি ব্যবহারের কারণে আইল্যাশ পড়ে যেতে থাকলে তা পুনরা...

…