বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার ১১টি টিপস!

ফারজানা · Feb 10, 2013 · 1 min read

বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার ১১টি টিপস!

সময় দ্রুত কেটে যায়। সময় কেটে যাওয়া মানেই হচ্ছে আমাদের বয়স বেড়ে যাওয়া। এটি মেনে নিতেই হবে যে বয়সকে আমরা ধরে রাখতে পারবো না। তবে হ্যা, বয়সের ছাপ বা বলিরেখা আমরা কমাতে পারবো। কিছুটা অনুশীলন, কিছু নিয়ম কানুন, কিছু খাদ্যাভ্যাস, কিছুটা সচেতনতা আমাদেরকে সাহায্য করবে বয়সের ছাপকে ঢেকে রাখতে। নিয়ম করে নিচের কিছু নিয়ম প্রতিদিন মেনে চললে বয়সের অপ্রিয় বলিরেখা দূর করতে পারবেন আর হয়ে উঠতে পারবেন স্নিগ্ধ,সতেজ,উৎফুল্ল ও প্রাণবন্ত!

বয়সের ছাপ বা বলিরেখা দূর করতে কি করবেন?

বয়সের ছাপ বা বলিরেখা নিয়ে আপনার ঘুম হারাম হওয়ার দশা হয়েছে? এতো চিন্তা করে কোন সল্যুশান করতে পারছেন না যে কি করবেন। তবে জেনে নিন কিছু টিপস যা আপনার বয়সের ছাপ বা বলিরেখা দূর করে ত্বকে আনবে প্রাণবন্ত ভাব...

১) সানস্ক্রিন ব্যবহার

মুখের বয়সের ছাপ বা বলিরেখার জন্য প্রধানত দায়ী সূর্যের অতিবেগুনী রশ্মি। তাই যতটা সম্ভব সূর্যের রশ্মি থেকে দূরে থাকুন। বিশেষ করে সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত। অবশ্যই ভালো সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করুন। সানস্ক্রিন শুধু ত্বককে কালো করা বা বলিরেখা দূর করতে সাহায্য করে না, এটি ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

২) ধূমপান বর্জন করা

ধূমপান করবেন না। ধূমপান ত্বকে বলিরেখা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। তাই আবার সিগারেট ধরানোর আগে বলিরেখার কথা মাথায় রাখুন।

৩) পর্যাপ্ত ঘুম

কমপক্ষে সাত ঘণ্টা ঘুমান । ঘুমানোর সময় পিঠের উপর ভর করে ঘুমান। অনেকেই পেটের উপর ভর দিয়ে ঘুমায়। এতে চেহারার উপর প্রেশার সৃষ্টি হয়, যা চামড়াকে ঝুলিয়ে দেয়।

৪) মাছ ও ওমেগা ৩ সমৃদ্ধ খাবার

 

সামুদ্রিক মাছ এবং ওমেগা ৩ আছে এমন খাদ্য বেশি করে খান। ওমেগা ৩ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর শাকসবজি ফলমূল তো আছেই।

৫) ফেসিয়াল এক্সপ্রেশন

ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে সচেতন থাকুন। খুব বেশি কপাল কুঁচকাবেন না। চোখে সমস্যা থাকলে চশমা ব্যবহার করুন। অনেকেই আছেন চোখ মুখ কুঁচকিয়ে কোন কিছু দেখার চেষ্টা করেন বা অধিকাংশ সময় চেহারায় একটি বিরক্তিকর ভাব নিয়ে থাকেন। এতে চামড়ার উপর প্রভাব পড়ে,যা তাড়াতাড়ি বলিরেখাকে প্রকাশ করে।

৬) ময়েশ্চারাইজার

মুখ সব সময় পরিষ্কার রাখতে হবে। আবার অতিরিক্ত মুখ ধোয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত কোন কিছু ভালো নয়। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমান।

৭) মুখের মধ্যে যতটা সম্ভব কম হাত লাগান।

৮) সপ্তাহে ২ বার পাকা কলা চটকে মুখে গলায় ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক প্রাণবন্ত দেখাবে এবং বয়সের ছাপ বা বলিরেখা মুখে থাকলে তা অনেকটাই ডাকা পরবে। বয়সের ছাপ বা বলিরেখা দূর করে ডিমের সাদা অংশ - shajgoj.com ৯) ডিমের সাদা অংশ মুখে লাগান। দেখবে বলিরেখা দূর হবে এবং মুখ অনেকটা উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে। ১০) ঘুমানোর আগে সপ্তাহে ২-৩ বার অলিভ অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে ৫ মিনিট মুখে ম্যাসাজ করুন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। ১১) মুখের যে অংশে মনে হচ্ছে কিছুটা বলীরেখার প্রভাব পড়ছে ,সেখানে লেমন জুস দিয়ে ম্যাসাজ করুন। দেখবেন উপকার পাচ্ছেন।

এছাড়া প্রতিদিনের অভ্যাস এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনুন। ভাজা পোড়া খাবার যত কম খাবেন ততই ভালো। মুখের মধ্যে যতটা সম্ভব কম হাত লাগান। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। টেনশন থেকে দূরে থাকুন সেই সাথে থাকুন সদা হাস্যজ্জ্বল! বয়সের ছাপ বা বলিরেখা আপনার বয়স বাড়লেও তেমনটা প্রকাশ পাবে না।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?
এজিং

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?

বলিরেখা সম্পর্কে সাধারণত সবার একটি ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে এটি হবে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আসলেই কি তাই? অল্প বয়সে মুখে বলিরেখা যে...

ত্বকের বলিরেখা | কী, কারণ ও দূর করার কার্যকারী ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকের বলিরেখা | কী, কারণ ও দূর করার কার্যকারী ঘরোয়া উপায় জানেন কি?

সময় ঘড়ির কাটা যখন তারুণ্যের কোঠা পেরোতে থাকে তখন যেন ত্বকের বলিরেখার কথা হরহামেশাই শোনা যায়। এই বলিরেখাকে বুড়িয়ে যাবার লক্ষণ ধরে স্বাভাবিক মনে মেনে নে...

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !
ত্বকের যত্ন

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !

দুঃখজনক ব্যাপার হলেও সত্যি এটাই যে, এখনও পর্যন্ত বয়স ধরে রাখার কোন যাদুকরী পদ্ধতি কিংবা ওষুধ আবিষ্কার হয়নি। আমরা সবাই চাই আমাদের ত্বকের তারুন্য অনেকদি...

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়
ত্বকের যত্ন

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়

কোনো কিছু ভালো না লাগলে ভ্রু কুঁচকে বিরক্ত প্রকাশ করা সোমার অভ্যাস। এমনকি মনোযোগ দিয়ে কাজ করার সময়েও ভ্রু কুঁচকে থাকে। এখন ভ্রু কুঁচকানো সোমার বদ অভ্য...

আরও পড়ুন

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?
ত্বকের যত্ন

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?

ঠিকঠাক স্কিন কেয়ার রুটিন মেনে চলে আপনি মুখের ত্বকের উজ্জ্বলতা আর ফার্মনেস (Firmness) ঠিক রেখেছেন। কিন্তু খেয়াল করে দেখলেন গলার কাছে চামড়াটা কেমন যেন শ...

বলিরেখা দূরীকরণে ৬টি কার্যকরী প্যাক!
ত্বকের যত্ন

বলিরেখা দূরীকরণে ৬টি কার্যকরী প্যাক!

প্রথমে জেনে নিই, বলিরেখা কেন হয়। আমাদের ত্বকের তিনটি স্তর থাকে। বাইরের ত্বক এপিডরমিস, মাঝের ত্বক ডরমিস ও সবশেষের ত্বক সাব-ক্যুটেনিয়াস নামে পরিচিত। ডরম...

বয়সের ছাপ দূর করতে এই ভুল ধারণাগুলো আপনিও মেনে চলছেন কি?
বিউটি টিপস

বয়সের ছাপ দূর করতে এই ভুল ধারণাগুলো আপনিও মেনে চলছেন কি?

আয়নায় ফাইন লাইনস কিংবা স্মাইল লাইন দেখে খুব চিন্তিত? মনে হচ্ছে বয়সের ছাপ পড়া শুরু হয়ে গেছে! চিন্তারই কথা! রোদ, দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন, অপর্যাপ্ত...

কোন ভুলগুলোর কারণে ত্বকে অকালেই বয়সের ছাপ দেখা দেয়?
ত্বকের যত্ন

কোন ভুলগুলোর কারণে ত্বকে অকালেই বয়সের ছাপ দেখা দেয়?

জ্যামিতিক রেখার মতো মুখে ভাঁজ আর রেখা দেখা গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক! চোখের নিচের ভাঁজ, কপালের ভাঁজ, নাকের পাশ দিয়ে ভাঁজ! আচ্ছা, এত কিছু ব্যবহার...

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!
এজিং

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!

"উফফ!! একী!! মুখে বয়সের ছাপ পড়ে গেছে!! এটা কোত্থেকে এলো?? একে কিভাবে বলিরেখা থেকে মুক্তি পাবো???" আপনি কি এভাবে আপনার ত্বকে ক্রমাগত বয়সের ছাপের লক্ষণ...

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?
ত্বকের যত্ন

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?

সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছুই। তেমনি বদলাতে থাকে আমাদের শারীরিক বৈশিষ্ট্যগুলোও। আমাদের বয়স যেমন বেড়ে চলে তেমনি বয়সের ছাপটাও আমাদের ত্বকে তার অস্...

…